ঢাকা ০৫:৪৬ অপরাহ্ন, শনিবার, ১৬ মে ২০২৬, ২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

পাররামরামপুর ইউনিয়ন পরিষদের উন্মুক্ত বাজেট ঘোষণা

উন্মুক্ত বাজেট ঘোষণা সভায় বক্তব্য দেন ইউপি চেয়ারম্যান মো. সেলিম মিয়া।ছবি: বাংলারচিঠিডটকম

বিল্লাল হোসেন মন্ডল, দেওয়ানগঞ্জ প্রতিনিধি, বাংলারচিঠিডটকম : জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার ৩ নম্বর পাররামরামপুর ইউনিয়ন পরিষদের ২০২২-২৩ অর্থবছরের উন্মুক্ত বাজেট ঘোষণা করা হয়েছে। ১২ জুন সকালে ইউনিয়ন পরিষদ আয়োজনে সভাকক্ষে উন্মুক্ত বাজেট ঘোঘণা করা হয়।

ইউপি সচিব আনোয়ার ইসলামের সঞ্চালনায় উন্মুক্ত সভায় বাজেট ঘোষণা করেন ইউপি চেয়ারম্যান মো. সেলিম মিয়া (জেকে)। ২০২২-২৩ অর্থবছরের বাজেটে আয় ধরা হয়েছে ২ কোটি ৪৩ লাখ ৫০ হাজার, ব্যয় নির্ধারণ করা হয়েছে ২ কোটি ৪৩ লাখ ৫ হাজার টাকা। উদ্বৃত্ত ৪৫ হাজার টাকা।

বাজেট ঘোষণা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন- প্রকৌশলী হাবিবুর রহমান, মুক্তিযোদ্ধা রিয়াজল হক, শিক্ষক রহুল আমীন, আক্রাম হোসেন সেলিম, মাসুদুর রহমান, মাওলানা মো. আক্কাছ আলী, আওয়ামী লীগ নেতা নূর হোসেন, সুশীল সমাজের প্রতিনিধি সাদেকুল ইসলাম, কোহিনুর বেগম প্রমুখ।

বাজেট ঘোষণা শেষে মোনাজাতে অংশ নেন অতিথিবৃন্দ।ছবি: বাংলারচিঠিডটকম

এসময় ইউপি সদস্য আজেদা খাতুন, নিপা বেগম, আনাম মিয়া, মোবারক হোসেন, আলমাছ হোসেন, রাজু আহাম্মেদ, ওমর ফারুক, বাদশা মিয়া, আমেজ আলীসহ বীরমুক্তিযোদ্ধা, স্থানীয় আওয়ামী লীগ নেতা, বাজার ব্যবসায়ী, ইমাম, শিক্ষক, গণমাধ্যমকর্মীসহ সুশীল সমাজ ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

অন্যান্য বছরের তুলনায় এবার আনুষ্ঠানিকভাবে উন্মুক্ত বাজেট ঘোষণা করায় ইউনিয়নবাসীর মধ্যে আনন্দ উল্লাস দেখা গেছে।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

পাররামরামপুর ইউনিয়ন পরিষদের উন্মুক্ত বাজেট ঘোষণা

আপডেট সময় ০৬:০৫:৫৮ অপরাহ্ন, রবিবার, ১২ জুন ২০২২