ঢাকা ০৬:২১ পূর্বাহ্ন, রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সন্ত্রাসী ও চাঁদাবাজদের ধরতে আইনশৃঙ্খলা বাহিনীকে কঠোর নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর ভিক্ষার চালেই চলে বৃদ্ধ দম্পতির সংসার, সড়কের পাশে ঝুপড়িতে মানবেতর জীবন বকশীগঞ্জে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা জামালপুরে ১০০ এতিম শিক্ষার্থী পেল দোস্ত এইডের শিক্ষাবৃত্তি সরকার কারিগরি শিক্ষাকে সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছে : ওয়ারেছ আলী মামুন নকলায় ক্রীড়া সামগ্রী বিতরণ করলেন ফাহিম চৌধুরী ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিয়েছেন মির্জা ফখরুল তিন দিনের নাট্যোৎসবে মঞ্চস্থ হচ্ছে সাদিয়া তাবাসসুম বৃষ্টি রচিত নাটক ‘ঊনচাঁদ’ বিএনপির সাবেক মহাসচিব ব্যারিস্টার সালাম তালুকদারের ২৭তম মৃত্যুবার্ষিক পালিত বিএনপির সাবেক মহাসচিব সালাম তালুকদার স্মরণে আলোচনা সভা অনুষ্ঠিত

বিশ্বনবীকে কটুক্তির প্রতিবাদে বকশীগঞ্জে ওলামা পরিষদের বিক্ষোভ মিছিল

বিশ্বনবীকে কটুক্তির প্রতিবাদে বকশীগঞ্জে ওলামা পরিষদের উদ্যোগে বিক্ষোভ মিছিল বের করা হয়। ছবি: বাংলারচিঠিডটকম

জিএম ফাতিউল হাফিজ বাবু, বকশীগঞ্জ প্রতিনিধি, বাংলারচিঠিডটকম: বিশ্বনবী হযরত মুহাম্মদকে (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) নিয়ে কটুক্তির প্রতিবাদে জামালপুরের বকশীগঞ্জ উপজেলায় ১১ জুন বিকাল ৩টায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বকশীগঞ্জ ওলামা পরিষদ ও বিভিন্ন ইসলামী সংগঠনের উদ্যোগে ওই বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।

বিক্ষোভ মিছিলটি বকশীগঞ্জ এনএম উচ্চ বিদ্যালয় মাঠ থেকে শুরু হয়ে পৌর শহর প্রদক্ষিণ করে পুরাতন বাস স্ট্যান্ড মোড়ে এসে শেষ হয়।

মিছিল শেষে প্রতিবাদ সমাবেশে মওলানা হামিদুর রহমানের সঞ্চালনায় এসময় উপস্থিত ও বক্তব্য দেন উপজেলা বিএনপির আহ্বায়ক মানিক সওদাগর, পৌর মেয়র নজরুল ইসলাম সওদাগর, বকশীগঞ্জ কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মুফতী মোহাম্মদ আলী, মওলানা আবদুল মজিদ, উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান আবু সায়েম, উপজেলা বণিক সমিতির সাধারণ সম্পাদক আবদুল হামিদ, মওলানা আমিনুল ইসলাম, মওলানা শাহজালাল, খয়ের উদ্দিন ফাজিল মাদরাসার অধ্যক্ষ রফিকুল ইসলাম প্রমুখ।

প্রতিবাদ সমাবেশে বক্তারা ভারতের ক্ষমতাসীন বিজেপি নেতা নুপুর শর্মা ও নবীন কুমার জিন্দালকে দ্রুত গ্রেপ্তার করে ফাঁসির দাবি জানান।

পাশাপাশি ভারতে মুসলমানদের নির্যাতন বন্ধ করতে ভারত সরকারের প্রতি আহ্বান জানান।

বিক্ষোভ মিছিলে বিভিন্ন এলাকার প্রায় ১০ হাজার ধর্মপ্রাণ মুসলমান ও ইসলামী আন্দোলন বাংলাদেশ এর কর্মীরা স্বতস্ফূর্তভাবে অংশ নেন।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সন্ত্রাসী ও চাঁদাবাজদের ধরতে আইনশৃঙ্খলা বাহিনীকে কঠোর নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর

বিশ্বনবীকে কটুক্তির প্রতিবাদে বকশীগঞ্জে ওলামা পরিষদের বিক্ষোভ মিছিল

আপডেট সময় ০৫:৫২:৩৮ অপরাহ্ন, শনিবার, ১১ জুন ২০২২