ঢাকা ০৩:৫৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ৩১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মোটরসাইকেলে আগুন দিয়ে ফাঁসানোর চেষ্টা, প্রতিবাদে সংবাদ সম্মেলন নির্ধারিত মূল্যেই মিলছে সার, স্বস্তিতে মেলান্দহের কৃষকেরা শেরপুরে ডাক্তার কনফারেন্স ও চিকিৎসা বিষয়ক সেমিনার অনুষ্ঠিত ইত্তেফাকুল উলামা’র নবগঠিত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত ফ্যাসিস্টরা থাকলে বাংলাদেশ সিকিম হয়ে যেত : বিমান পরিবহন মন্ত্রী মিল্লাত শেরপুরে ইআরটি সদস্যরা পেল সরঞ্জামাদি, ক্ষতিপূরণের চেক বাংলাদেশে মাদক নির্মূলে খেলাধুলার বিকল্প নেই : বেসামরিক বিমান মন্ত্রী এম. রশিদুজ্জামান সাংবাদিক কল্যাণ ট্রাস্টের বরাদ্দ বৃদ্ধি করে ২৫ কোটি টাকা করা হবে : তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী শেরপুর গারো পাহাড়ের হাতির অভয়ারণ্য ঘোষণায় সেমিনার অনুষ্ঠিত জামালপুরে ১৭৫ বছরের সাহিত্য-সাময়িকী নিয়ে আলোচনা, কবিতা পাঠ

মহানবীকে নিয়ে কটুক্তির প্রতিবাদে জামালপুরে বিক্ষোভ মিছিল

ইসলামী আন্দোলন বাংলাদেশ শহরে বিক্ষোভ মিছিল বের করে। ছবি: বাংলারচিঠিডটকম

মাহমুদুল হাসান মুক্তা, নিজস্ব প্রতিবেদক, বাংলারচিঠিডটকম: মহানবী হযরত মুহাম্মদকে (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) নিয়ে কটুক্তির প্রতিবাদে জামালপুরে বিক্ষোভ মিছিল, সমাবেশ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

১০ জুন জুমা নামাজের পর জামালপুর শহরের দয়াময়ী চত্বরে এ উপলক্ষে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।

বিক্ষোভ সমাবেশ শেষে বিক্ষোভ মিছিল বের করে ইসলামী আন্দোলন বাংলাদেশ জামালপুর জেলা শাখা। মিছিলটি শহর ঘুরে বকুলতলা চত্বরে গিয়ে শেষ হয়। পরে সেখানে সমাবেশ অনুষ্ঠিত হয়।

ইসলামী আন্দোলন বাংলাদেশ জামালপুর জেলা শাখার সভাপতি ডা. ইউনুস আহমেদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মুফতি মোস্তফা কামালের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য দেন সংগঠনটির যুগ্মসাধারণ সম্পাদক সুলতান মাহমুদ সিরাজী, সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম প্রমুখ।

সমাবেশ কর্মসূচি থেকে মহানবী (স.) নিয়ে কটুক্তিকারী বিজেপির বহিষ্কৃত নেত্রী নুপুর শর্মা এবং দলটির দিল্লির গণমাধ্যম শাখার বহিষ্কার হওয়া প্রধান নবীন কুমার জিন্দালের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হয়।

এ সময় বক্তারা বলেন, মহানবী হযরত মুহাম্মদকে (সা.) নিয়ে কটুক্তিকারীদের অবিলম্বে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি ফাঁসির দাবি জানান।

এদিকে মহানবীকে (সা.) নিয়ে কটুক্তি করার প্রতিবাদে শহরের তমালতলা মোড়, বকুলতলা চত্বর ও মির্জা আজম চত্বরে বিভিন্ন ব্যানারে কর্মসূচি পালন করা হয়।

আপলোডকারীর তথ্য

মোটরসাইকেলে আগুন দিয়ে ফাঁসানোর চেষ্টা, প্রতিবাদে সংবাদ সম্মেলন

মহানবীকে নিয়ে কটুক্তির প্রতিবাদে জামালপুরে বিক্ষোভ মিছিল

আপডেট সময় ০৮:৫০:৫২ অপরাহ্ন, শুক্রবার, ১০ জুন ২০২২