ঢাকা ১১:৩৪ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
গণশুনানি : জামালপুর রেলওয়ে স্টেশনের বিভিন্ন অভিযোগ, সমস্যার কথা শুনলেন ডিআরএম তারেক রহমানের প্রত্যয় : বৈষম্যহীন আর্থ-সামাজিক উন্নয়ন: দারিদ্র্যমুক্ত ও টেকসই রাষ্ট্র গঠন জামালপুরে স্ক্রিপ্ট প্রকল্পের কার্যক্রম পরিদর্শন জামালপুরে নিরবচ্ছিন্ন গ্যাস সরবরাহের দাবিতে মহাসড়ক অবরোধ শেরপুরের গারো পাহাড়ে বিশ্ব হাতি দিবস পালিত স্কুলছাত্রীকে অপহরণ ও ধর্ষণের দায়ে দুই আসামির ১০ বছর করে আটকাদেশ ইসলামপুরে স্বাক্ষর জাল করে এতিম খানার অর্থ আত্মসাতের অভিযোগ মাদারগঞ্জে ১৫ শিক্ষাপ্রতিষ্ঠানে এসএসসির ফল বিপর্যয়, ৪৩৯ জনে পাস ১১১ জামালপুরে সাক্ষরতা কর্মসূচির অগ্রগতি পর্যালোচনা বিষয়ক কর্মশালা সরিষাবাড়ীতে বিধবা নারীকে বিয়ে করায় ঘরছাড়া নবদম্পতি

চীনে প্রবল বর্ষণে ১০ জনের মৃত্যু

বাংলারচিঠিডটকম ডেস্ক ❑ চীনের হুনান প্রদেশে প্রবল বর্ষণে ১০ ব্যক্তি মারা গেছে। কয়েকশ’ লোক তাদের বাড়িঘর ছেড়ে যেতে বাধ্য হয়েছে।

দেশটির রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম সিনহুয়া ৮ জুন এ খবর জানিয়ে বলেছে, গত ১ জুন থেকে শুরু হওয়া ভারী বর্ষণের ফলে দুই লাখ ৮৬ হাজার লোককে অন্যত্র সরিয়ে নিতে হয়েছে। দুই হাজার ৭শ’রও বেশি বাড়িঘর ধ্বংস কিংবা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।

হুনানের প্রাদেশিক কর্মকর্তা লি দাইজান জানান, ৮ জুন পর্যন্ত ১০ জন মারা গেছে, তিন জন নিখোঁজ রয়েছে।

হুনানের প্রাদেশিক সরকার ৯ জুন এক বিবৃতিতে জানিয়েছে, ভারী বর্ষণের ফলে নদী ও হ্রদের পানির স্তর উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে।

সিনহুয়া বলছে, হুনান প্রদেশের সর্বত্র বৃষ্টিপাতের প্রভাব পড়েছে। কিছু আবহাওয়া স্টেশন বৃষ্টিপাতের ঐতিহাসিক স্তরের খবর জানিয়েছে।

উল্লেখ্য, গত বছর চীনে ভয়াবহ বন্যা দেখা দিয়েছিল।এ সময় এতে তিনশ’রও বেশি লোক প্রাণ হারায়।

বিশেষজ্ঞরা বলছেন, মানব সৃষ্ট জলবায়ু পরিবর্তনের কারণে এ ধরনের দুর্যোগ দেখা দিচ্ছে।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

গণশুনানি : জামালপুর রেলওয়ে স্টেশনের বিভিন্ন অভিযোগ, সমস্যার কথা শুনলেন ডিআরএম

চীনে প্রবল বর্ষণে ১০ জনের মৃত্যু

আপডেট সময় ০৫:২৮:৪৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ জুন ২০২২