ঢাকা ০৩:২৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আওয়ামী লীগকে আর রাজনীতি করতে দেবে না জনগণ : স্পিকার চট্টগ্রামে নেতাকর্মীদের ‘নতুন বাংলাদেশ’ বিনির্মাণের নির্দেশনা দিলেন প্রধানমন্ত্রী রিয়াদের কিং খালিদ বিমানবন্দরে হামলায় নিহত ওমরাহযাত্রীর পরিবারের দায়িত্ব নিলেন ধর্মমন্ত্রী ক্রীড়া এখন একটি পেশা হিসেবে স্বীকৃতি লাভ করেছে : প্রধানমন্ত্রী তারেক রহমান দেওয়ানগঞ্জে প্রশাসনের কড়া নজরদারির মধ্য দিয়ে শেষ হল দুর্গোৎসব সরিষাবাড়ীতে নানা আনুষ্ঠানিকতায় প্রতিমা বিসর্জনে শেষ হল দুর্গোৎসব ইসলামপুরে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হলো দুর্গাপূজা লাউ গাছের সাথে এ কেমন শত্রুতা, সম্বলটুকু হারিয়ে দিশেহারা কৃষক জয়ান উদ্দিন ট্রাম্পের সঙ্গে বিরোধ প্রশমনে যুক্তরাষ্ট্রের সঙ্গে ‘ফলপ্রসূ’ আলোচনা জেলেনস্কির কিউবায় জ্বালানি সরবরাহে খনিজ কোম্পানি শেরিটকে যুক্তরাষ্ট্রের অনুমতি

সানন্দবাড়ীতে সোনালী ব্যাংক ও ২ শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে সমঝোতা চুক্তি

সমঝোতা চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান। ছবি: বাংলারচিঠিডটকম

বিল্লাল হোসেন মন্ডল, দেওয়ানগঞ্জ প্রতিনিধি, বাংলারচিঠিডটকম: জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলায় সোনালী ব্যাংক লিমিটেড এবং সানন্দবাড়ী কলেজ ও সানন্দবাড়ী উচ্চ বিদ্যালয়ের মধ্যে সোনালী পেমেন্ট গেটওয়ের মাধ্যমে ফি সংগ্রহ সংক্রান্ত সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হয়েছে। সানন্দবাড়ী কলেজ লাইব্রেরীয়ান কক্ষে ৭ জুন বেলা ২টার দিকে এ চুক্তি স্বাক্ষরিত হয়।

এই চুক্তির মাধ্যমে নগদ, বিকাশ, রকেট ই-ওয়ালেট সোনালী ব্যাংকের মাধ্যমে দুই শিক্ষা প্রতিষ্ঠানের ২ হাজার ৮০০ শিক্ষার্থীর কোন খরচ ছাড়াই অভিভাবকগণ বেতন, ফরম পূরণসহ যাবতীয় ফি জমা দিতে পারবেন। এরই মধ্যে ব্যাংক কর্তৃপক্ষ প্রতিষ্ঠানে এসে শিক্ষার্থীদের ইউজারনেম ও পাসওয়ার্ড করে দিবেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সোনালী ব্যাংক সানন্দবাড়ী বাজার শাখার ম্যানেজার আস-হাব-উল বারী আখন্দ। দুই প্রতিষ্ঠানের প্রধান অধ্যক্ষ সিরাজুল ইসলাম ও জয়নুল আবেদীন এসময় উপস্থিত ছিলেন।

এছাড়াও সোনালী ব্যাংক জামালপুর শাখার ডেপুটি জেনারেল ম্যানেজার মাহমুদুল হক, কর্পোরেট শাখার ডেপুটি জেনারেল ম্যানেজার ইনচার্জ এনামুল হক, প্রিন্সিপাল অফিসের অ্যাসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার রোকসানা আক্তার, প্রিন্সিপাল অফিসের লোন ও অ্যাডভান্স কর্মকর্তা ইফতেখার হোসেন, লেখক, সাহিত্যিক ও গবেষক, সানন্দবাড়ী উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক এম এ বারী আকন্দ, চেয়ারম্যান মো. জিয়াউল ইসলাম, প্রভাষক ফতেহুল বারী আখন্দসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সোনালী ব্যাংক সানন্দবাড়ী শাখার অফিসার আইটি মো. জাকির হোসেন।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

আওয়ামী লীগকে আর রাজনীতি করতে দেবে না জনগণ : স্পিকার

সানন্দবাড়ীতে সোনালী ব্যাংক ও ২ শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে সমঝোতা চুক্তি

আপডেট সময় ০৯:৩৫:২৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ জুন ২০২২