ঢাকা ০৮:৩২ অপরাহ্ন, বুধবার, ০৮ জুলাই ২০২৬, ২৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতি শেরপুর জেলা কার্যনির্বাহী কমিটির নির্বাচন অনুষ্ঠিত আইনজীবীর কার্যালয় থেকে দেশীয় আগ্নেয়াস্ত্র, মাদক উদ্ধার এক শিক্ষকেই চলছে পশ্চিম চর নাংলা সরকারি প্রাথমিক বিদ্যালয়, ব্যাহত পাঠদান উন্নয়ন সংঘের প্রতিষ্ঠাতা সামছুল হুদার সপ্তম মৃত্যুবার্ষিকী পালিত মাদারগঞ্জে সাপে কাটা নারীর মৃত্যু, স্বাস্থ্যকর্মীর উপর হামলা জামালপুরে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত জামালপুরে প্রয়াত বিএনপি নেতা সাইদুর রহমান খোকা স্মরণে দোয়া মাহফিল গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণ মামলার রায়ে ইউপি সদস্যসহ ৭ জনকে মৃত্যুদন্ড বকশীগঞ্জে অপপ্রচার রোধে আলোচনা সভা অনুষ্ঠিত সরিষাবাড়ীতে মৃত দুই গ্রাহকের নমিনির হাতে বীমা দাবির চেক হস্তান্তর

দেওয়ানগঞ্জে নিখোঁজের দুদিন পর ব্রহ্মপুত্রে মিললো স্কুলছাত্রের মরদেহ

রুবেল আহাম্মেদ

রুবেল আহাম্মেদ

বিল্লাল হোসেন মন্ডল, দেওয়ানগঞ্জ প্রতিনিধি, বাংলারচিঠিডটকম : জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলায় নিখোঁজের দুইদিন পর স্কুল ছাত্র রুবেল আহাম্মেদের (১৭) অর্ধগলিত মরদেহ ব্রহ্মপুত্র নদ থেকে উদ্ধার করেছে পুলিশ।

রুবেল উপজেলার বাহাদুরাবাদ ইউনিয়নের ভাঙ্গার গ্রামের দেলোয়ার হোসেনের ছেলে এবং বাহাদুরাবাদ উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র, ২০২২ সালে এসএসসি পরিক্ষার্থী।

৫ জুন সকালে উপজেলার সীমান্তবর্তী মাছিনার চর ভাটি কলকি হারা এলাকা থেকে তার লাশ উদ্ধার করা হয়।

নিহত রুবেলের মা রুপালী বেগম জানান, ২ জুন (বৃহস্পতিবার) সন্ধ্যায় পার্শ্ববর্তী দোকানের হালখাতা করে বাড়ি এসে একটু পর সে সরদারপাড়া বাজারের কথা বলে বাড়ি থেকে বেরিয়ে যায়। এ সময় অপরিচিত একজন ছেলে ছিল তার সাথে। বাড়ি থেকে বের হওয়ার পর থেকে সে আর বাড়ি ফিরে নাই। ৫ জুন ভোরে সংবাদ পাই রুবেলের মরদেহ নদীতে ভেসে আছে। সংবাদ পেয়ে বকশীগঞ্জ থানায় সংবাদ দিলে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়।

৫ জুন সকালে দেওয়ানগঞ্জ-বকশীগঞ্জ অতিরিক্ত পুলিশ সুপার (এএসপি সার্কেল) রাকিবুল হাসান রাসেল সত্যতা নিশ্চিত করে জানান, রুবেলের মরদেহ উদ্ধার করে জামালপুর জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদনে জানা যাবে তার মৃত্যুর কারণ।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতি শেরপুর জেলা কার্যনির্বাহী কমিটির নির্বাচন অনুষ্ঠিত

দেওয়ানগঞ্জে নিখোঁজের দুদিন পর ব্রহ্মপুত্রে মিললো স্কুলছাত্রের মরদেহ

আপডেট সময় ০৫:৪৫:২৫ অপরাহ্ন, রবিবার, ৫ জুন ২০২২