ঢাকা ০৯:২৭ পূর্বাহ্ন, শুক্রবার, ১৯ জুন ২০২৬, ৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
টানা বর্ষণ ও পাহাড়ি ঢলে জিঞ্জিরাম নদীর ভাঙন, বিলীন হচ্ছে বসতবাড়ি জামালপুরে ৩ দিনব্যাপী ফল মেলা শুরু জামালপুরে মেয়র পদে নির্বাচন করতে আগ্রহী সোহেল রানা খানের আলোচনা সভা অনুষ্ঠিত জমজমাট আয়োজনে ‘জামালপুর জেলা সমিতি অব নর্থ আমেরিকা ইনক’র অভিষেক অনুষ্ঠিত মাদারগঞ্জে চরাঞ্চলের ২৩০ পরিবার পেল হাঁস-মুরগি জামালপুরে জেসমিন প্রকল্পের সেরা চর্চা বিষয়ক মিডিয়া অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত যমুনায় নিখোঁজ দুই শিশুর মরদেহ উদ্ধার আবৃত্তিতে জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ জামালপুরের মারিয়া জনগণের অর্থ বিদেশে পাচার হতে দেওয়া হবে না : প্রধানমন্ত্রী দ্বিতীয় যমুনা সেতু নির্মাণের দাবি জানালো দেওয়ানগঞ্জবাসী

দেওয়ানগঞ্জ পৌর বাজারে অগ্নিকাণ্ড, অর্ধ কোটি টাকার ক্ষয়ক্ষতি

দেওয়ানগঞ্জ পৌর বাজারে আগুন। ছবি: বাংলারচিঠিডটকম

বিল্লাল হোসেন মন্ডল, দেওয়ানগঞ্জ প্রতিনিধি, বাংলারচিঠিডটকম : জামালপুরের দেওয়ানগঞ্জ পৌর বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৪টি দোকান পুড়ে প্রায় অর্ধকোটি টাকার মালামাল ক্ষতিগ্রস্ত হয়েছে । ২ জুন মধ্য রাতে পৌর মার্কেটে এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, ব্যবসায়ীরা ২ জুন দিবাগত রাতে ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে বাড়ি চলে যায়। মধ্য রাতে অজ্ঞাত স্থান থেকে আগুন লাগে পৌর মার্কেটে। খবর পেয়ে দেওয়ানগঞ্জ ও ইসলামপুরের ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট ঘটনাস্থলে উপস্থিত হয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। অগ্নিকাণ্ডে ব্যবসা প্রতিষ্ঠানসহ প্রায় অর্ধ কোটি টাকার মালামাল পুড়ে যায়। অগ্নিকাণ্ডের সূত্রপাত জানা যায়নি। ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে অগ্নিকাণ্ড ঘটতে পারে ।

দেওয়ানগঞ্জ পৌর বাজার বণিক সমিতির সাধারণ সম্পাদক ওমর ফারুক জানান, ৩টি কাপড়ের দোকান, ১টি মেশিনারিজের দোকান ও ১টি হোটেলসহ আগুনে প্রায় অর্ধ কোটি টাকার সমপরিমাণ সম্পদ পুড়ে গেছে ।

অগ্নিকাণ্ডের সংবাদ পেয়ে জামালপুর, ইসলামপুর ও দেওয়ানগঞ্জ তিন ইউনিট ফায়ার সার্ভিসের দল যৌথভাবে ঘটনাস্থলে পৌছে দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনে ।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

টানা বর্ষণ ও পাহাড়ি ঢলে জিঞ্জিরাম নদীর ভাঙন, বিলীন হচ্ছে বসতবাড়ি

দেওয়ানগঞ্জ পৌর বাজারে অগ্নিকাণ্ড, অর্ধ কোটি টাকার ক্ষয়ক্ষতি

আপডেট সময় ০৮:১১:৫৪ অপরাহ্ন, শুক্রবার, ৩ জুন ২০২২