ঢাকা ১২:৩০ অপরাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধির হুমকি মোকাবিলায় বৈশ্বিক সহযোগিতা জোরদারের আহ্বান প্রধানমন্ত্রীর ভবিষ্যৎ প্রজন্মের জন্য আরও নিরাপদ ও টেকসই বিশ্ব গড়ে তোলার আহ্বান প্রধানমন্ত্রীর শিক্ষার মানোন্নয়নে ছাড় নয়, কঠোর অবস্থানে সরকার : তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী জামালপুরে হস্তশিল্পের সম্ভাবনায় প্রশিক্ষণ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত সরিষাবাড়ীতে বিদ্যুৎস্পৃষ্টে কৃষকের মৃত্যু ইউপি নির্বাচন : বকশীগঞ্জে বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত মাদারগঞ্জে জলাশয় খাসপুকুরে ৩০৭ কেজি পোনা অবমুক্ত জামালপুর এপির বার্ষিক শিখন সমাবেশ অনুষ্ঠিত মাদারগঞ্জে নারী এক গাঁজা ব্যবসায়ীকে ৩ মাসের কারাদণ্ড শেরপুর সদর ও নকলা উপজেলায় পাখি শিকার বন্ধে বিশেষ অভিযান

ভারতে কোভিডের নতুন ওমিক্রন ভ্যারিয়েন্ট শনাক্ত

বাংলারচিঠিডটকম ডেস্ক ❑ ভারতে এই প্রথম কোভিড-১৯ এর নতুন ধরণ ওমিক্রন সাব-ভ্যারিয়েন্ট-বিএ.৪ ও বিএ.৫ দ্রুততম সংক্রমণ শনাক্ত করা হয়েছে ।

ইন্ডিয়ান সার্স-কোভ-২ জেনোমিকস কনসোটিয়াম (আইএনএসএসিওজি) গতকাল রোববার সন্ধ্যায় এক বিবৃতিতে জানায়, ভারতের দক্ষিণাঞ্চলীয় তামিলনাড়– ও তেলেঙ্গানায় রাজ্যে করোনাভাইরাসের ওমিক্রনের নতুন ধরনটি শনাক্ত হয়।

এতে বলা হয়, ‘তামিলনাড়–তে ১৯ বছর বয়সী এক নারী এবং তেলেঙ্গানায় ৮০ বছর বয়সী এক পুরুষের স্বাস্থ্য পরীক্ষায় ভাইরাসটির বিএ.৫ সাব-ভাইরান্ট পজেটিভ এসেছে।’

বিবৃতিতে বলা হয়, দু’জনের দেহে এই ভাইরাসে আক্রান্ত হওয়ার হালকা উপসর্গ দেখা গেছে এবং তারা করোনা ভাইরাসের সবগুলো ভ্যাকসিন নিয়েছিলেন। তারা কোথাও ভ্রমণও করেননি।

এর আগে, দক্ষিণ আফ্রিকার এক নাগরিক হায়দ্রাবাদ বিমানবন্দরে অবতরণ করলে স্বাস্থ্য পরীক্ষায় তার দেহে ওমিক্রনের বিএ.৪ সাব-ভ্যারিয়েন্ট পজেটিভ ধরা পড়ে।

এই সাব-ভ্যারিয়েন্টগুলো মারাত্মক নয় অথবা এর ফলে রোগীদের হাসপাতালে ভর্তির মতো অবস্থা হয় না উল্লেখ করে আইএনএসএসিওজি জানিয়েছে, ‘যারা বিএ.৪ ও বিএ.৫ রোগীদের সংস্পর্শে এসেছিল-সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে তাদের আলাদা করে রাখা হয়েছে।’

এদিকে, ভারতে প্রতিদিনই কোভিড-১৯ আক্রান্তের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। দেশব্যাপী গত ২৪ ঘন্টায় মোট ২ হাজার ২২৬ জন নতুন করোনা রোগী শনাক্ত হয়েছে এবং ৪৬ জন করোনায় মারা গেছে।

এদিকে, নতুন করে কোভিড-১৯ এর প্রাদুর্ভাব দেখা দেয়ায়- সৌদি আরব তাদের দেশে ভারতসহ ১৬ টি দেশের নাগরিকদের ভ্রমণের ওপর নিষেধাজ্ঞা জারি করেছে।

গালফ নিউজ জানায়, ভারত ছাড়াও সৌদি আরব যে দেশগুলোর নাগরিকদের ভ্রমণের ওপর নিষেধাজ্ঞা জারি করেছে, সেগুলো হচ্ছে-লেবানন, সিরিয়া, তুরস্ক, ইরান, আফগানিস্তান, ইয়েমেন, সোমালিয়া, ইথিওপিয়া, গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্র, লিবিয়া, ইন্দোনেশিয়া, ভিয়েতনাম, আর্মেনিয়া, বেলারুশ ও ভেনিজুয়েলা।

ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয় এক বিৃবতিতে জানায়, আজ সকাল ৭টা পর্যন্ত ভারতে ১৯২.৩৮ কোটির বেশি লোক কোভিড-১৯ এর ভ্যাকসিন গ্রহণ করেছে।

আপলোডকারীর তথ্য

সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধির হুমকি মোকাবিলায় বৈশ্বিক সহযোগিতা জোরদারের আহ্বান প্রধানমন্ত্রীর

ভারতে কোভিডের নতুন ওমিক্রন ভ্যারিয়েন্ট শনাক্ত

আপডেট সময় ০৫:৩৬:০৪ অপরাহ্ন, সোমবার, ২৩ মে ২০২২