ঢাকা ০৫:৫১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সরকারি শূন্য পদে নিয়োগ প্রক্রিয়া দ্রুত শুরু করবে সরকার : প্রধানমন্ত্রী মাদকাসক্ত যুবকের এক বছরের বিনাশ্রম কারাদণ্ড শেরপুরে গ্রাম আদালতের সেবা সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতে বার্ষিক ক্যাম্পেইন অনুষ্ঠিত শেরপুরে দুধ দিয়ে গোসল করে ব্রাজিলে যোগ দিলেন আর্জেন্টিনা সমর্থক বকশীগঞ্জ সীমান্তে একজনকে পুশ ইনের চেষ্টাকে কেন্দ্র করে উত্তেজনা জামালপুরে এফএনবি’র ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত জামালপুরে প্রতিবন্ধী ব্যক্তিদের সুরক্ষা ও উন্নয়ন ফোরাম গঠিত : সভাপতি জাহাঙ্গীর, সম্পাদক সেলিম কিশোর গ্যাংয়ের হামলা, শেরপুরে কলেজ ছাত্রের মৃত্যু নাট্যসাধনায় অনন্য: নাট্যকার ও নির্দেশক বীরমুক্তিযোদ্ধা আসাদুল্লাহ ফারাজী নালিতাবাড়ীতে নিখোঁজ ৩ মাদরাসা ছাত্র উদ্ধার

জামালপুরে স্বাস্থ্য পুষ্টি বিষয়ে পথ নাটক ও বাউল সঙ্গীতের আসর

জামালপুরে স্বাস্থ্য পুষ্টি বিষয়ে পথ নাটক ও বাউল সঙ্গীতের আসর। ছবি: বাংলারচিঠিডটকম

নিজস্ব প্রতিবেদক, বাংলারচিঠিডটকম: বাউল গান আর নাটকের মাধ্যমে স্বাস্থ্য, পুষ্টি ও ওয়াস বিষয়ে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে জামালপুর এরিয়া প্রোগ্রাম (এপি) এর উদ্যোগে ২৩ মে জামালপুর সদর উপজেলার শরিফপুর ও লক্ষ্মীরচরে অনুষ্ঠিত হয় বাউল সঙ্গীতের আসর ও পথনাটক। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উন্নয়ন সংঘের জামালপুর এরিয়া প্রোগ্রামের ব্যবস্থাপক মিনারা পারভীন।

উন্নয়ন সংঘ ওয়ার্ল্ড ভিশনের এপি আয়োজিত বাউল সঙ্গীতের আসর ও পথনাটক উদ্বোধন করেন শরিফপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রফিকুল ইসলাম আলম। এসময় অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন ইউপি সচিব রফিকুল ইসলাম, সিএইচসিপি মঞ্জুয়ারা পারভীন, গ্রাম উন্নয়ন কমিটির সভাপতি ডা. আব্দুর রহমান প্রমুখ।

ওয়ার্ল্ড ভিশন জামালপুর এরিয়া প্রোগ্রামের সহায়তায় উন্নয়ন সংঘ জামালপুর এরিয়া প্রোগামের উদ্যোগে অনুষ্ঠিত বাউল সঙ্গীতের আসর ও পথনাটক পরিচালনা করেন লুৎফর বাউল ও তার দল। অনুষ্ঠানে বিপুল সংখ্যক কিশোর, কিশোরী, গর্ভবতী মাসহ এলাকার গণ্যমান্য লোকজন দর্শক, স্রোতা হিসেবে উপস্থিত ছিলেন।

গর্ভবতী মায়েদের জন্য এএনসি, প্রসব পরবর্তী মায়েদের জন্য পিএনসি, পুষ্টিকর খাবার, কৈশোরকালীন স্বাস্থ্যসেবা, বিশুদ্ধ পানি ও পয়ঃনিষ্কাশন, শিশু সুরক্ষা, বাল্য বিয়ে প্রতিরোধ, শিশুর টিকাসহ বিভিন্ন শারিরীক ও সামাজিক ইস্যু ওঠে আসে শিল্পীদের গান ও নাটকের মাধ্যমে। সবাই এ ধরনের আয়োজনে ভূয়শী প্রশংসা করেন।

শিশুদের মৌলিক চাহিদা পুরণের জন্যে খানার স্থায়ী আয়ের উৎসে সহযোগিতা, মা ও শিশুর স্বাস্থ্য ও পুষ্টি, ওয়াস, শিশু সুরক্ষা এবং অংশগ্রহণ কার্যক্রমের মাধ্যমে সমাজের অবস্থা উন্নতির লক্ষ্যে জামালপুরে শুরু হয়েছে এরিয়া প্রোগ্রাম (এপি) নামে ১০ বছর মেয়াদী কর্মসূচি। ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের সাথে অংশীদারিত্বের ভিত্তিতে বেসরকারি সংস্থা উন্নয়ন সংঘ জামালপুরে এপি বাস্তবায়ন করছে।

সূত্র জানায় এরিয়া প্রোগ্রামটি জামালপুর সদর উপজেলার লক্ষ্মীরচর, শরিফপুর ইউনিয়ন এবং জামালপুর পৌরসভার ১, ১০, ১১ ও ১২ নম্বর ওয়ার্ডে বাস্তবায়ন শুরু হয়েছে। এই কর্মসূচির আওতায় ৩৯টি গ্রামে ২৩ হাজার ২৮২ জন উপকারভোগী নির্বাচন করা হয়েছে। কর্মসূচির সকল কার্যক্রম সফলভাবে সম্পন্ন করতে এলাকার বিভিন্ন শ্রেণি ও পেশার মানুষ নিয়ে গ্রাম উন্নয়ন কমিটি গঠন করা হয়েছে। কার্যক্রমের মধ্যে জীবীকায়ন, স্বাস্থ্য, পুষ্টি, ওয়াস এবং স্পন্সরশীপ অন্যতম। এরমধ্যে আবার খানা জরিপ, দক্ষতা উন্নয়ন, পরিবেশ সম্মত গ্রাম প্রতিষ্ঠা, জিঙ্ক ধান উৎপাদন, অতিদারিদ্রের উন্নয়ন, দুর্যোগ ব্যবস্থাপনা, দল গঠন, সক্ষমতার বিকাশ ঘটানো, প্রসবপূর্ব ও প্রসব পরবর্তী সেবা, শিশু অধিকার বিষয়ে সচেতনতা বৃদ্ধি, বিপদাপন্ন শিশুর তালিকা তৈরিসহ বিভিন্ন কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। কর্মসূচি বাস্তবায়নে অর্থায়ন করছে হংকং।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সরকারি শূন্য পদে নিয়োগ প্রক্রিয়া দ্রুত শুরু করবে সরকার : প্রধানমন্ত্রী

জামালপুরে স্বাস্থ্য পুষ্টি বিষয়ে পথ নাটক ও বাউল সঙ্গীতের আসর

আপডেট সময় ০৬:১৮:২৭ অপরাহ্ন, সোমবার, ২৩ মে ২০২২