ঢাকা ০৬:৩৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ৩১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মোটরসাইকেলে আগুন দিয়ে ফাঁসানোর চেষ্টা, প্রতিবাদে সংবাদ সম্মেলন নির্ধারিত মূল্যেই মিলছে সার, স্বস্তিতে মেলান্দহের কৃষকেরা শেরপুরে ডাক্তার কনফারেন্স ও চিকিৎসা বিষয়ক সেমিনার অনুষ্ঠিত ইত্তেফাকুল উলামা’র নবগঠিত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত ফ্যাসিস্টরা থাকলে বাংলাদেশ সিকিম হয়ে যেত : বিমান পরিবহন মন্ত্রী মিল্লাত শেরপুরে ইআরটি সদস্যরা পেল সরঞ্জামাদি, ক্ষতিপূরণের চেক বাংলাদেশে মাদক নির্মূলে খেলাধুলার বিকল্প নেই : বেসামরিক বিমান মন্ত্রী এম. রশিদুজ্জামান সাংবাদিক কল্যাণ ট্রাস্টের বরাদ্দ বৃদ্ধি করে ২৫ কোটি টাকা করা হবে : তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী শেরপুর গারো পাহাড়ের হাতির অভয়ারণ্য ঘোষণায় সেমিনার অনুষ্ঠিত জামালপুরে ১৭৫ বছরের সাহিত্য-সাময়িকী নিয়ে আলোচনা, কবিতা পাঠ

দেওয়ানগঞ্জে প্রকাশ্যে যুবককে ছুরির আঘাতে হত্যা

সোহানুর রহমান। ছবি: বাংলারচিঠিডটকম

সোহানুর রহমান। ছবি: বাংলারচিঠিডটকম

বিল্লাল হোসেন মন্ডল, দেওয়ানগঞ্জ প্রতিনিধি, বাংলারচিঠিডটকম: জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে প্রতিপক্ষের ছুরির আঘাতে সোহানুর রহমান (২২) নামে এক যুবককে হত্যার ঘটনা ঘটেছে। নিহত যুবক পৌর শহরের চরভবসুর পৃর্বপাড়া গ্রামের ছামিউল হকের ছেলে ও তিনি ময়ময়নসিংহ কৃষি উন্নয়ন কর্পোরেশনে চাকুরি করতেন।

ঘটনাটি ঘটেছে রোববার (১৫ মে) সন্ধ্যায় পৌর শহরের জিল বাংলা সুগার মিল গাবলী এলাকায়।

স্থানীররা জানান, রোববার (১৫ মে) বিকালে আলমাছ নামে এক অটোচালককে একই গ্রামের মসকটের ছেলে ইল্লাল সর্দার গাড়ি ভাড়াকে কেন্দ্র করে মারপিট করে। পরে অটোচালক আলমাছ হোসেনের আত্মীয়-স্বজন সোহানুর রহমানকে নিয়ে সন্ধ্যায় গাবতলি এলাকায় ইল্লালকে জিজ্ঞাসা করতে গেলে একপর্যায়ে বাগবিতণ্ডা হয়। ইল্লাল সরদার উত্তেজিত হয়ে তার সাথে থাকা ছুরি সোহানুর রহমানের পেটে আঘাত করলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

এলাকাবাসী তাকে উদ্ধার করে দেওয়ানগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন।

সোমবার (১৬ মে) সকালে দেওয়ানগঞ্জ মডেল থানার অফিসার ইনর্চাজ মুহাম্মদ মহব্বত কবীর জানান, হাসপাতাল থেকে নিহত যুবকের লাশ উদ্ধার করে সোমবার সকালে ময়না তদন্তের জন্য জামালপুর জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় ইল্লালের মা তারাভানুকে প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য থানায় আনা হয়েছে। আইনী ব্যবস্থা চলমান রয়েছে।

আপলোডকারীর তথ্য

মোটরসাইকেলে আগুন দিয়ে ফাঁসানোর চেষ্টা, প্রতিবাদে সংবাদ সম্মেলন

দেওয়ানগঞ্জে প্রকাশ্যে যুবককে ছুরির আঘাতে হত্যা

আপডেট সময় ০১:৪১:১৫ অপরাহ্ন, সোমবার, ১৬ মে ২০২২