ঢাকা ১১:০৮ পূর্বাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
গণতান্ত্রিক মূল্যবোধের প্রতি প্রধানমন্ত্রী তারেক রহমানের অঙ্গীকারের প্রশংসা করলেন তাকাইচি ঘূর্ণিঝড় ‘অর্ণব’ মোকাবিলায় ভারতে লোকজনকে সরিয়ে নেওয়া হচ্ছে বাংলাদেশে স্বাস্থ্য খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া ফাউন্ডেশনকে ডা. জুবাইদা রহমানের আহ্বান সাংবাদিক আবুল কাশেমের বাসায় চুরি, নগদ টাকা ও স্বর্ণালংকার লুট! যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচন: ৪৭০ আসন ও ১২ বিলিয়ন ডলারের লড়াই কেন্দুয়া ইউনিয়ন পরিষদ পরিদর্শন করলেন জেলা প্রশাসক জরায়ু কেটে ফেলার অভিযোগ, এম এ রশীদ হাসপাতালের দুই ডাক্তারের বিরুদ্ধে মামলা দায়ের শেরপুরে এবার ধুম কাছিম উদ্ধার ও অবমুক্ত জাপান-বাংলাদেশ বন্ধুত্ব হবে অর্থনৈতিক সমৃদ্ধির চালিকাশক্তি : প্রধানমন্ত্রী জামালপুরে সিডসের শিখন বিনিময় সফরে এসে সন্তুষ্ট কারিতাস দল

জিহাদি হামলায় ১১ মিশরীয় সেনা নিহত

বাংলারচিঠিডটকম ডেস্ক ❑ জিহাদি কার্যকলাপের কেন্দ্রস্থল সিনাই উপদ্বীপে সুয়েজ খাল অঞ্চলে “সন্ত্রাসী” হামলা মোকাবিলার সময় শনিবার ১১ জন মিশরীয় সেনার প্রাণহানী হয়েছে।

ইসলামিক স্টেট গোষ্ঠীর অনুগত জঙ্গিদের বিরুদ্ধে সিনাই ও আশেপাশের এলাকায় গত বেশ কয়েক বছরের মধ্যে এটি হচ্ছে সেনাবাহিনীর সবচেয়ে বেশি প্রাণহানির ঘটনা। খবর এএফপি’র।

সেনাবাহিনী বলেছে, সন্ত্রাসীদের বিরুদ্ধে নিরাপত্তা বাহিনীর অভিযান অব্যাহত রয়েছে এবং সিনাইয়ের একটি বিচ্ছিন্ন এলাকায় সেনাবাহিনী তাদের ঘিরে রেখেছে। খালের পূর্ব তীরে লড়াইয়ে ৫ সৈন্য আহত হয়েছে।

প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল-সিসি ফেসবুকে বলেছেন, সন্ত্রাসীদের হামলা কারণে সন্ত্রাসবাদ নির্মূল করার জন্য দেশ ও সেনাবাহিনীর সংকল্প পরাজিত হবে না।

ওয়াশিংটন মিশরীয় সামরিক বাহিনীর সদস্যদের লক্ষ্য করে সিনাইয়ে সন্ত্রাসী হামলার নিন্দা এবং নিহতদের পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করেছে। মার্কিন পররাষ্ট্র দফতরের মুখপাত্র নেড প্রাইস এক বিবৃতিতে বলেছেন, “কয়েক দশক ধরে যুক্তরাষ্ট্র এ অঞ্চলে সন্ত্রাসবাদের মোকাবিলায় মিশরের শক্তিশালী অংশীদার ছিল এবং রয়ে গেছে।”

মিশরের সিনাই উপদ্বীপ গত এক দশকেরও বেশি সময় ধরে সশস্ত্র বিদ্রোহের কবলে পড়েছে, যা ২০১৩ সালে প্রয়াত ইসলামপন্থী প্রেসিডেন্ট মোহাম্মদ মুরসিকে ক্ষমতাচ্যুত করার পর থেকে তীব্র হয়ে উঠে।

২০১৮ সালের ফেব্রুয়ারিতে, সেনাবাহিনী ও পুলিশ উত্তর সিনাইকে কেন্দ্র করে জঙ্গিদের বিরুদ্ধে দেশব্যাপী অভিযান শুরু করে। সরকারি পরিসংখ্যান অনুযায়ী, অভিযান শুরুর পর থেকে এক হাজারেরও বেশি সন্দেহভাজন জঙ্গি ও কয়েক ডজন নিরাপত্তাকর্মী নিহত হয়েছে।

নভেম্বরে, মিশর আইএস জঙ্গিদের দমন করতে সীমান্ত শহর রাফাহ ঘিরে তার সৈন্য সংখ্যা বাড়ানোর বিষয়ে ইসরায়েলের সাথে সম্মত হয়।

সাম্প্রতিক বছরগুলিতে, প্রতিবেশী ইসরাইল এবং জর্ডানে মিশরীয় তেল ও গ্যাস বহনকারী পাইপলাইনগুলি বিদ্রোহীদের আক্রমণের প্রাথমিক লক্ষ্যবস্তু হয়েছে।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

গণতান্ত্রিক মূল্যবোধের প্রতি প্রধানমন্ত্রী তারেক রহমানের অঙ্গীকারের প্রশংসা করলেন তাকাইচি

জিহাদি হামলায় ১১ মিশরীয় সেনা নিহত

আপডেট সময় ০৯:৪০:১৭ অপরাহ্ন, রবিবার, ৮ মে ২০২২