ঢাকা ০৮:৩০ অপরাহ্ন, বুধবার, ০৮ জুলাই ২০২৬, ২৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতি শেরপুর জেলা কার্যনির্বাহী কমিটির নির্বাচন অনুষ্ঠিত আইনজীবীর কার্যালয় থেকে দেশীয় আগ্নেয়াস্ত্র, মাদক উদ্ধার এক শিক্ষকেই চলছে পশ্চিম চর নাংলা সরকারি প্রাথমিক বিদ্যালয়, ব্যাহত পাঠদান উন্নয়ন সংঘের প্রতিষ্ঠাতা সামছুল হুদার সপ্তম মৃত্যুবার্ষিকী পালিত মাদারগঞ্জে সাপে কাটা নারীর মৃত্যু, স্বাস্থ্যকর্মীর উপর হামলা জামালপুরে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত জামালপুরে প্রয়াত বিএনপি নেতা সাইদুর রহমান খোকা স্মরণে দোয়া মাহফিল গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণ মামলার রায়ে ইউপি সদস্যসহ ৭ জনকে মৃত্যুদন্ড বকশীগঞ্জে অপপ্রচার রোধে আলোচনা সভা অনুষ্ঠিত সরিষাবাড়ীতে মৃত দুই গ্রাহকের নমিনির হাতে বীমা দাবির চেক হস্তান্তর

ইসলামপুরে ব্রহ্মপুত্রে নিখোঁজের ২০ ঘণ্টা পর শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

মাহতাবুল রহমান বাবুর মরদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিসের ডুবুরি দল।ছবি: বাংলারচিঠিডটকম

লিয়াকত হোসাইন লায়ন, ইসলামপুর প্রতিনিধি, বাংলারচিঠিডটকম: জামালপুরের ইসলামপুর উপজেলায় ব্রহ্মপুত্র নদে নিখোঁজের ২০ ঘণ্টা পর মাহতাবুল রহমান বাবু (১৯) নামে কলেজ পড়ুয়া এক শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করা হয়েছে।

শুক্রবার (২৯ এপ্রিল) সকালে উপজেলার পলবান্ধা ইউনিয়নের উত্তর সিরাজাবাদের ব্রহ্মপুত্র নদ থেকে বাবুর মরদেহ উদ্ধার করা হয়। সে ওই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান কমলের ছোট ছেলে। এর আগে বৃহস্পতিবার দুপুরে নদীতে গোসল করতে গিয়ে পানিতে ডুবে নিখোঁজ হয়।

স্থানীয়রা জানান, বৃহস্পতিবার দুপুরে বাবু নিজ বাড়ি থেকে বন্ধুদের সাথে ব্রহ্মপুত্র নদে গোসল করতে নামে। এক পর্যায়ে ড্রেজার দিয়ে অবৈধ বালু উত্তোলনের গর্তের পানিতে ডুবে নিখোঁজ হয়। নিখোঁজের পর এলাকার অসংখ্য মানুষ উদ্ধারের জন্য নদে নেমে পড়েন।

ইসলামপুর ফায়ার সার্ভিস স্টেশনের কর্মকর্তা খাইরুল ইসলাম জানান, খবর পাওয়ার সাথে সাথেই আমরা ঘটনার স্থলে ডুবুরি দল নিয়ে কাজে অংশগ্রহণ করি। ২০ ঘণ্টা পর আজ (২৯ এপ্রিল) সকালে তার মরদেহ উদ্ধার করে দাফনের জন্য তার পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হয়েছে।

ধর্ম প্রতিমন্ত্রী ফরিদুল হক খান ঘটনাস্থল পরিদর্শন করে ওই পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতি শেরপুর জেলা কার্যনির্বাহী কমিটির নির্বাচন অনুষ্ঠিত

ইসলামপুরে ব্রহ্মপুত্রে নিখোঁজের ২০ ঘণ্টা পর শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

আপডেট সময় ০৩:১১:৪০ অপরাহ্ন, শুক্রবার, ২৯ এপ্রিল ২০২২