ঢাকা ০৩:০০ অপরাহ্ন, সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ২০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রধানমন্ত্রীর সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের সাক্ষাৎ ওয়েজবোর্ড বাস্তবায়নে উদ্যোগ নেবে সরকার : তথ্য প্রতিমন্ত্রী লটারির মাধ্যমে সাব-রেজিস্ট্রার বদলি ৬ অক্টোবর সরিষাবাড়ী উপজেলা বিএনপির সভাপতি আজিম উদ্দিনের স্মরণসভা অনুষ্ঠিত যানবাহন চালকদের দক্ষতা বৃদ্ধিতে জামালপুরে বিআরটিএ’র প্রশিক্ষণ কর্মশালা সরিষাবাড়ীতে অনলাইন জুয়ার ‘সম্রাট’ সবুজ গ্রেপ্তার দুর্গাপূজা : মাদারগঞ্জে আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত নকলায় পূজা মণ্ডপে জিআর চাল বিতরণ করলেন এমপি ডেঙ্গু প্রতিরোধে নকলায় মশক নিধন, পরিচ্ছন্নতা কার্যক্রম শেরপুরে মাদকের বিরুদ্ধে অবস্থান নেয়ায় ছাত্রদল নেতার উপর হামলা : বিচার দাবি

জামালপুরে কমিউনিটি ক্লিনিক দিবস পালিত

কমিউনিটি ক্লিনিক দিবস উপলক্ষে শোভাযাত্রা বের করা হয়। ছবি: বাংলারচিঠিডটকম

জাহাঙ্গীর সেলিম::
‘শেখ হাসিনার অবদান, কমিউনিটি ক্লিনিক বাঁচায় প্রাণ’ এ শ্লোগান সামনে রেখে মঙ্গলবার (২৬ এপ্রিল) জামালপুরে ২২তম কমিউনিটি ক্লিনিক দিবস পালিত হয়।

দিবসটি উদযাপন উপলক্ষে সকাল ১০টায় সিভিল সার্জন কার্যালয় প্রাঙ্গণ থেকে শোভাযাত্রা বের হয়। শহর প্রদক্ষিণ শেষে সিভিল সার্জন কার্যালয়ের বীর মুক্তিযোদ্ধা ডা. নজরুল ইসলাম সভাকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন ডেপুটি সিভিল সার্জন ডা. আবু আহামেদ সাফি। আলোচনা সভায় অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. উত্তম কুমার সরকার, জ্যেষ্ঠ স্বাস্থ্য শিক্ষা কর্মকর্তা খন্দকার বদরুল আলম, কনিষ্ঠ স্বাস্থ্য শিক্ষা কর্মকর্তা আনিছুর রহমান, জেলা প্রেসক্লাবের সভাপতি ফজলে এলাহী মাকাম, উন্নয়ন সংঘের জেলা ব্যবস্থাপক লিটন সরকার প্রমুখ।

সভা সূত্র জানায়, সারাদেশের মতো জামালপুরেও কমিউনিটি ক্লিনিকের কার্যক্রম সন্তোষজনক পর্যায়ে চলছে। বিনামূল্যে ওষুধ বিতরণ, প্রসবপূর্ব ও প্রসব পরবর্তী চেকআপ, রক্তচাপ পরীক্ষা, ওজন মাপা, রক্তের গ্রুপ নির্ণয়, পুষ্টি ও স্বাস্থ্য বিষয়ে বিভিন্ন বার্তা প্রচার করা, কমিউনিটি গ্রুপ ও কমিউনিটি সাপোর্ট গ্রুপের নিয়মিত সভার মাধ্যমে সিসির উন্নয়নের পাশাপাশি বিভিন্ন সামাজিক ইস্যু নিয়ে আলোচনা ও সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

কমিউনিটি ক্লিনিক কার্যক্রম স্থায়িত্বশীল করার লক্ষ্যে বর্তমান সরকার সম্প্রতি জাতীয় সংসদে আইন পাস করেছে। মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌছে দিতে কমিউনিটি ক্লিনিক কার্যক্রম একটি কালজয়ী পদক্ষেপ বলে বক্তারা উল্লেখ করেন।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

প্রধানমন্ত্রীর সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের সাক্ষাৎ

জামালপুরে কমিউনিটি ক্লিনিক দিবস পালিত

আপডেট সময় ০৭:৪৬:০৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ এপ্রিল ২০২২