ঢাকা ০৩:০৭ অপরাহ্ন, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শ্রীবরদীতে ফলবান কলাগাছ কর্তন : গ্রেপ্তার ২ বুকের পাটা থাকলে এখনই আসেন, ডিসেম্বর পর্যন্ত অপেক্ষা করতে চাই না : তথ্য প্রতিমন্ত্রী ইয়াসের খান সরিষাবাড়ী উপজেলা যুব ইউনিয়ন কমিটিতে সভাপতি রানা, এনায়েত সাধারণ সম্পাদক নির্বাচিত বকশীগঞ্জে মাধ্যমিক বিদ্যালয়ে চলছে প্রাথমিক বিদ্যালয়ের পাঠদান কার্যক্রম পিয়ারপুরে অবৈধ ইটভাটার চিমনি গুঁড়িয়ে দিল প্রশাসন জাতিসংঘ সফর শেষে নিউইয়র্ক ছাড়লেন প্রধানমন্ত্রী বাংলাদেশের পর্যটনশিল্পকে বিশ্বমানের শিল্পে উন্নীত করা আমাদের উন্নয়ন পরিকল্পনার অন্যতম অগ্রাধিকার: প্রধানমন্ত্রী ১ হাজার ৪৯৮ পর্যটন আকর্ষণ নিয়ে জাতীয় মহাপরিকল্পনা গ্রহণ করা হচ্ছে : রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর জাতিসংঘ ভাষণের প্রশংসা সুশীল সমাজ ও সাধারণ মানুষের চীনের প্রেসিডেন্ট সি চিনকে নতুন বলরুম নির্মাণস্থল ঘুরিয়ে দেখালেন ট্রাম্প : হোয়াইট হাউস

শেরপুরে উন্নয়ন সংঘের বিংগস প্রকল্পের মাধ্যমে ছাগল বিতরণ

শেরপুরে উন্নয়ন সংঘের বিংগস প্রকল্পের মাধ্যমে দরিদ্র পরিবারগুলোর মাঝে ছাগল বিতরণ করা হয়। ছবি: বাংলারচিঠিডটকম

নিজস্ব প্রতিবেদক, বাংলারচিঠিডটকম: ছাগল পালনের মাধ্যমে দরিদ্র ও অতিদরিদ্র পরিবারের আয়বৃদ্ধি করে পরিবারের সদস্যদের পুষ্টিপূরণের লক্ষ্যে উন্নয়ন সংঘের বিংগস প্রকল্পের আওতায় শেরপুরে লক্ষ্যভুক্ত দরিদ্র পরিবারগুলোর মাঝে ছাগল বিতরণ করা হয়। বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উন্নয়ন সংঘের মানবসম্পদ উন্নয়ন পরিচালক জাহাঙ্গীর সেলিম।

২৪ এপ্রিল শেরপুর সদর উপজেলার সাপমারী উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে ছাগল বিতরণ অনুষ্ঠানে অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন ভাতশালা ইউনিয়ন পরিষদের সদস্য খোকন মিয়া, মো. ওয়াসিম, উন্নয়ন সংঘের উপজেলা সমন্বয়কারী নূর মোহাম্মদ, মনিটরিং কর্মকর্তা আব্দুল হালিম, প্রকল্প কর্মকর্তা মাকসুদুজ্জামান শিপন প্রমুখ।

এদিন ১৮টি পরিবারের মাঝে ৩৬টি ছাগী বিতরণ করা হয়। শেরপুরে মোট ছাগল বরাদ্দের সংখ্যা ১ হাজার ৯৭৬টি। বিতরণের পূর্বে উপজেলা উপসহকারী প্রাণিসম্পদ কর্মকর্তার মাধ্যমে প্রতিটি ছাগল রোগমুক্ত কীনা তা পরীক্ষা করা হয়।

উল্লেখ ইউরোপিয়ান ইউনিয়নের অর্থায়নে পরিচালিত ওয়ার্ল্ড ভিশনের সাথে অংশীদারিত্বের ভিত্তিতে উন্নয়ন সংঘ কর্তৃক বাস্তবায়নাধীন বাংলাদেশ ইনিশিয়েটিভ টু এনহ্যান্স নিউট্রিশন সিকিউরিটি এন্ড গভারন্যান্স (বিংগস) প্রকল্পের মাধ্যমে চলতি বছর দুই হাজার তিনশ পরিবারের মাঝে চার হাজার ছয়শ ছাগী বিতরণ কাজ চলছে। গত বছর চার হাজার ছাগল বিতরণ করা হয় বলে সূত্র জানায়। প্রতিটি ছাগল ১০ কেজি ওজন মাপের দেওয়া হয়। জামালপুর জেলার ইসলামপুর, দেওয়ানগঞ্জ উপজেলা এবং শেরপুর জেলার সদরে এসব ছাগল বিতরণ করা হয়।

আপলোডকারীর তথ্য

শ্রীবরদীতে ফলবান কলাগাছ কর্তন : গ্রেপ্তার ২

শেরপুরে উন্নয়ন সংঘের বিংগস প্রকল্পের মাধ্যমে ছাগল বিতরণ

আপডেট সময় ০৮:১৫:০৪ অপরাহ্ন, রবিবার, ২৪ এপ্রিল ২০২২