ঢাকা ০১:৪৮ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধির হুমকি মোকাবিলায় বৈশ্বিক সহযোগিতা জোরদারের আহ্বান প্রধানমন্ত্রীর ভবিষ্যৎ প্রজন্মের জন্য আরও নিরাপদ ও টেকসই বিশ্ব গড়ে তোলার আহ্বান প্রধানমন্ত্রীর শিক্ষার মানোন্নয়নে ছাড় নয়, কঠোর অবস্থানে সরকার : তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী জামালপুরে হস্তশিল্পের সম্ভাবনায় প্রশিক্ষণ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত সরিষাবাড়ীতে বিদ্যুৎস্পৃষ্টে কৃষকের মৃত্যু ইউপি নির্বাচন : বকশীগঞ্জে বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত মাদারগঞ্জে জলাশয় খাসপুকুরে ৩০৭ কেজি পোনা অবমুক্ত জামালপুর এপির বার্ষিক শিখন সমাবেশ অনুষ্ঠিত মাদারগঞ্জে নারী এক গাঁজা ব্যবসায়ীকে ৩ মাসের কারাদণ্ড শেরপুর সদর ও নকলা উপজেলায় পাখি শিকার বন্ধে বিশেষ অভিযান

বকশীগঞ্জে দুই ভাইয়ের মধ্যে সংঘর্ষে বড় ভাই নিহত

জিএম ফাতিউল হাফিজ বাবু, বকশীগঞ্জ প্রতিনিধি, বাংলারচিঠিডটকম: জামালপুরের বকশীগঞ্জ উপজেলায় পারিবারিক বিরোধের জের ধরে গভীর রাতে সংঘর্ষে ছোট ভাইয়ের হাতে বড় ভাই খুন হয়েছেন।

২৩ এপ্রিল শনিবার রাত ১২টার দিকে ধানুয়া কামালপুর ইউনিয়নের মাঝ গেদরা গ্রামে এ ঘটনা ঘটে। নিহত ব্যক্তির নাম জামাল মিয়া ওরফে বড় গেল্লা (৩৫), তিনি মাঝ গেদরা গ্রামের চান মিয়ার ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, জামাল মিয়া ওরফে বড় গেল্লার সাথে তার সৎ ভাই মুছা মিয়ার জমিজমা নিয়ে পারিবারিক বিরোধ চলে আসছিল।

ওই রাতে সেই বিরোধের জের ধরে নিজ বাড়িতে জামাল মিয়ার সাথে মুছা মিয়ার কথাকাটাকাটি হয়। এক পর্যায়ে দুই ভাইয়ের মধ্যে সংঘর্ষ বাঁধে। সংঘর্ষে মারাত্মক আঘাতপ্রাপ্ত হওয়ায় জামাল মিয়াকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।

রোববার ২৪ এপ্রির সকাল ৯টার দিকে চিকিৎসাধীন অবস্থায় মারা যান জামাল মিয়া ওরফে বড় গেল্লা।

বকশীগঞ্জ থানার ওসি মুহাম্মদ তরিকুল ইসলাম জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এঘটনায় এখন পর্যন্ত কেউ কোন অভিযোগ দায়ের করেন নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আপলোডকারীর তথ্য

সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধির হুমকি মোকাবিলায় বৈশ্বিক সহযোগিতা জোরদারের আহ্বান প্রধানমন্ত্রীর

বকশীগঞ্জে দুই ভাইয়ের মধ্যে সংঘর্ষে বড় ভাই নিহত

আপডেট সময় ০৪:৩৪:৫৮ অপরাহ্ন, রবিবার, ২৪ এপ্রিল ২০২২