ঢাকা ১১:৪৪ অপরাহ্ন, মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নকলায় নির্ধারিত দামে সার বিক্রির নির্দেশ উপ-পরিচালকের আন্তর্জাতিক সাক্ষরতা দিবস : মাদারগঞ্জে শোভাযাত্রা আলোচনা সভা নকলায় দেড় ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে আগুন, ততক্ষণে পুড়ে ছাই সবকিছু শেরপুরে পূবালী ব্যাংকের ইলেকট্রনিক ব্যাংকিং বুথ উদ্বোধন ৩৫ বিজিবির অভিযান : ভারতীয় মদ, কসমেটিকস পণ্য উদ্ধার একদিকে নদীভাঙন প্রতিরোধ : অন্যদিকে ড্রেজার বসিয়ে বালু লুট : এলাকাবাসীর চরম ক্ষোভ মাদারগঞ্জে ১২৮ প্রাথমিক বিদ্যালয়ে নেই প্রধান শিক্ষক, ব্যাহত পাঠদান বকশীগঞ্জে বৃদ্ধা নুরেদার ঘর পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা সড়ক দুর্ঘটনায় ওমর সানি নিহত বিএনপিনেতা শাহ্ মাসুদের গণসংযোগ, লিফলেট বিতরণ

জামালপুরে পুষ্টি সপ্তাহ ও জেলা সমন্বয় কমিটির সভা

জামালপুরে পুষ্টি সপ্তাহ ও জেলা সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত হয়। ছবি: বাংলারচিঠিডটকম

নিজস্ব প্রতিবেদক, বাংলারচিঠিডটকম: অপুষ্টিজনিত মারাত্মক পরিণতির হাত থেকে প্রজন্মকে রক্ষায় সারাদেশের মতো জামালপুরেও শুরু হয়েছে পুষ্টি সপ্তাহ। সপ্তাহের সকল কার্যক্রম সফলভাবে সম্পন্ন করতে এবং নিয়মিত কার্যক্রমের অংশ হিসেবে জেলা সমন্বয় কমিটির ত্রৈমাসিক সভা জামালপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মুর্শেদা জামান।

২৩ এপ্রিল জেলা স্বাস্থ্য বিভাগ ও ওয়ার্ল্ড ভিশনের সহায়তায় অনুষ্ঠিত সভায় অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন সিভিল সার্জন ডা. প্রণয় কান্তি দাস, স্থানীয় সরকারের উপপরিচালক দিলরুবা আহমেদ, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ মোকলেছুর রহমান, জামালপুর প্রেসক্লাবের সদস্য বাংলারচিঠি ডটকম এর সম্পাদক জাহাঙ্গীর সেলিম, জেলা প্রেসক্লাবের সভাপতি ফজলে এলাহী মাকাম, ব্র্যাক জেলা সমন্বয়ক মনির হোসেন খান, উন্নয়ন সংঘের জেলা ব্যবস্থাপক লিটন সরকার প্রমুখ।

সভায় সপ্তাহব্যাপী কার্যক্রমের অংশ হিসেবে বিভিন্ন শ্রেণি, পেশা, সুশীল সমাজ, অবসরপ্রাপ্ত সরকারি, বেসরকারি কর্মকর্তাদের সাথে সেমিনার, ইফতার সামগ্রী বিতরণ, একশজন দুস্থ পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ, পুষ্টি বিষয়ক বার্তা ও জিএমপি কার্ড বিতরণ, আইএমসিআই নিউট্রিশন কর্ণারগুলোতে বিশেষ সেবা কার্যক্রম পরিচালনা, জেলার সংশ্লিষ্ট কার্যালয়ের সাথে সমন্বয় সাধন করে বিশেষ প্রচারণামূলক কার্যক্রম পরিচালনা করা, ইসলামিক ফাউন্ডেশনের সহযোগিতায় জুম্মার দিন বিশেষ বয়ান এবং এবং অন্যান্য ধর্মীয় উপসনালয়গুলোতে স্বাস্থ্য ও পুষ্টি বিষয়ে বিশেষ বার্তা প্রচার, জেলা পর্যায়ে কমপক্ষে ৩টি শিশু পরিবার, লিল্লাহ বোর্ডিং বা অনাথ আশ্রমে পুষ্টি বার্তা প্রদান ও ইফতারির আয়োজনসহ বিভিন্ন কার্যক্রম পরিচালনা করা হবে।

আপলোডকারীর তথ্য

নকলায় নির্ধারিত দামে সার বিক্রির নির্দেশ উপ-পরিচালকের

জামালপুরে পুষ্টি সপ্তাহ ও জেলা সমন্বয় কমিটির সভা

আপডেট সময় ১০:০৪:১১ অপরাহ্ন, শনিবার, ২৩ এপ্রিল ২০২২