ঢাকা ০৯:০৬ অপরাহ্ন, সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জনগণের প্রতি বিভ্রান্তকারীদের নজরে রাখার আহ্বান প্রধানমন্ত্রীর জাতীয় মৎস্য পক্ষ : জামালপুরে বর্ণাঢ্য আলোচনা সভা, শোভাযাত্রা দশানী নদীর ভাঙনে হুমকির মুখে সাজেলের চর বাজার, সেতু খালেদা জিয়ার ৮২তম জন্মদিন : ফিরোজ মিয়ার উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত খালেদা জিয়ার ৮২তম জন্মদিন : সরিষাবাড়ীতে আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত দেশের ২০ কোটি মানুষের ৪০ কোটি হাতকে কর্মীর হাতে রূপান্তর করতে হবে : প্রধানমন্ত্রী খালেদা জিয়ার ত্যাগ ও প্রেরণা বিএনপিকে পথ দেখায়: মির্জা ফখরুল শিক্ষকদের অবসর সুবিধার টাকা পেতে আর অফিসে অফিসে ঘুরতে হবে না : প্রধানমন্ত্রী খালেদা জিয়ার জন্মদিন : জামালপুর জেলা বিএনপির উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত খালেদা জিয়ার ৮২তম জন্মদিনে ইসলামপুরে বিএনপির দোয়া মাহফিল অনুষ্ঠিত

ইউক্রেনে স্বাস্থ্যসেবা ব্যবস্থার ওপর শতাধিক হামলার খবর নিশ্চিত করেছে ডব্লিউএইচও

বাংলারচিঠিডটকম ডেস্ক ❑ বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) বৃহস্পতিবার বলেছে, তারা ইউক্রেনের স্বাস্থ্যসেবা ব্যবস্থার ওপর শতাধিক হামলার খবর নিশ্চিত করেছে। এদিকে তারা অবরুদ্ধ মারিওপোল নগরীতে মানবিক সাহায্য প্রবেশের সুযোগ দেয়ার আহ্বান জানিয়েছে। খবর এএফপি’র।

ডব্লিউএইচও প্রধান তেদ্রোস আধানম গেব্রেয়াসাস এক সংবাদ সম্মেলনে বলেন, ‘এ পর্যন্ত ডব্লিইএইচও স্বাস্থ্যসেবা ব্যবস্থার ওপর ১০৩টি হামলার ঘটনা যাচাই করেছে। এসব হামলায় ৭৩ জন নিহত এবং ৫১ জন আহত হয়েছেন। এদের মধ্যে স্বাস্থ্য কর্মী ও রোগি রয়েছেন। তিনি এ ধরনের হামলাকে একটি ‘ভয়ানক মাইলফলক’ হিসেবে অভিহিত করেন।

খবরে বলা হয়, নিশ্চিত করা এসব হামলার মধ্যে ৮৯ টি ঘটে স্বাস্থ্যসেবা সংক্রান্ত স্থাপনার ওপর এবং বাকি হামলার বেশির ভাগই অ্যাম্বুলেন্সসহ পরিবহণ সেবা লক্ষ্য করে চালানো হয়।

ডব্লিউএইচও প্রধান বলেন, ‘স্বাস্থ্যসেবা ব্যবস্থার ওপর এমন অব্যাহত হামলার আমরা নিন্দা জানাই।’

তিনি আরো বলেন, এস বহামলা ‘আন্তর্জাতিক মানবাধিকার আইন লঙ্ঘনের সামিল।’

এদিকে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলানস্কি মারিওপোল নগরীতে মানবিক সাহায্য প্রবেশের সুযোগ বন্ধ করে দেয়ায় বুধবার রাশিয়াকে দায়ী করেছে। সেখানে ‘হাজারো’ মানুষের নিহত হওয়ার প্রমাণ আড়াল করতেই মস্কো এমন পদক্ষেপ নেয় বলে জেলানস্কি উল্লেখ করেন।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জনগণের প্রতি বিভ্রান্তকারীদের নজরে রাখার আহ্বান প্রধানমন্ত্রীর

ইউক্রেনে স্বাস্থ্যসেবা ব্যবস্থার ওপর শতাধিক হামলার খবর নিশ্চিত করেছে ডব্লিউএইচও

আপডেট সময় ০৭:৫৫:২২ অপরাহ্ন, শুক্রবার, ৮ এপ্রিল ২০২২