ঢাকা ০৮:৩০ অপরাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বাংলাদেশে মাদক নির্মূলে খেলাধুলার বিকল্প নেই : বেসামরিক বিমান মন্ত্রী এম. রশিদুজ্জামান সাংবাদিক কল্যাণ ট্রাস্টের বরাদ্দ বৃদ্ধি করে ২৫ কোটি টাকা করা হবে : তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী শেরপুর গারো পাহাড়ের হাতির অভয়ারণ্য ঘোষণায় সেমিনার অনুষ্ঠিত জামালপুরে ১৭৫ বছরের সাহিত্য-সাময়িকী নিয়ে আলোচনা, কবিতা পাঠ শেরপুর নার্সিং ইনস্টিটিউটের ইনচার্জের অপসারণের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ইসলামপুরে বজ্রপাতে পল্লী চিকিৎসকের মৃত্যু মরিয়মের মরদেহ উদ্ধার জামালপুর জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট একটি সফল আয়োজন : কিছু পর্যালোচনা জামালপুরে ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান শুরু মাদারগঞ্জে বেশি দামে সার বিক্রি, এক ডিলারকে জরিমানা

বকশীগঞ্জ পৌরসভার উদ্যোগে বীরমুক্তিযোদ্ধাদের সংবর্ধনা প্রদান

বীরমুক্তিযোদ্ধাদের সংবর্ধনা প্রদান করা হয়। ছবি: বাংলারচিঠিডটকম

জিএম ফাতিউল হাফিজ বাবু, বকশীগঞ্জ প্রতিনিধি, বাংলারচিঠিডটকম: জামালপুরের বকশীগঞ্জ উপজেলায় মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস উপলক্ষে পৌর এলাকার ২৬ জন বীরমুক্তিযোদ্ধাকে ২৭ মার্চ রাতে সংবর্ধনা দেওয়া হয়েছে।

বকশীগঞ্জ পৌরসভার উদ্যোগে বকশীগঞ্জ বাসস্ট্যান্ড মোড়ে ওই সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

বকশীগঞ্জ পৌর মেয়র নজরুল ইসলাম সওদাগরের সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আবদুর রউফ তালুকদার।

প্রভাষক মোসাদ্দেকুর রহমান মানিকের সঞ্চালনায় এসময় বক্তব্য রাখেন বকশীগঞ্জ থানার ওসি মুহাম্মদ তরিকুল ইসলাম, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার মফিজ উদ্দিন, বীরমুক্তিযোদ্ধা হেলাল উদ্দিন খান, বীরমুক্তিযোদ্ধা আফসার আলী, বীরমুক্তিযোদ্ধা নওশেদ আলী, বীরমুক্তিযোদ্ধা আমিনুল হক, বীরমুক্তিযোদ্ধা পরিমল সাহা, সাবেক চেয়ারম্যান মানিক সওদাগর, জেলা পরিষদ সদস্য জয়নাল আবেদিন, বকশীগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলমগীর কবির আলমাছ, মেরুরচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সিদ্দিকুর রহমান সিদ্দিক।

সংবর্ধনা অনুষ্ঠানে বীরমুক্তিযোদ্ধারা বকশীগঞ্জ পৌর শহরের বিভিন্ন রাস্তায় তাদের নামে নামকরণের দাবি জানান।

আপলোডকারীর তথ্য

বাংলাদেশে মাদক নির্মূলে খেলাধুলার বিকল্প নেই : বেসামরিক বিমান মন্ত্রী এম. রশিদুজ্জামান

বকশীগঞ্জ পৌরসভার উদ্যোগে বীরমুক্তিযোদ্ধাদের সংবর্ধনা প্রদান

আপডেট সময় ০৫:৪০:৫৮ অপরাহ্ন, সোমবার, ২৮ মার্চ ২০২২