ঢাকা ১১:৫২ পূর্বাহ্ন, শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ১৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রধানমন্ত্রীর জাপান সফরে উন্নয়ন ও বিনিয়োগ অংশীদারিত্ব জোরদার হয়েছে : হুমায়ুন ইলিশ ধরতে পদ্মা-মেঘনায় জেলেদের ভিড় প্রধানমন্ত্রীর নির্দেশনায় ১ লাখ এতিম শিক্ষার্থীকে সহায়তা দেয়া হবে: সমাজকল্যাণ মন্ত্রী এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ আগামীকাল গারো পাহাড়ে অর্ধলক্ষাধিক পুণ্যার্থীর আলোর মিছিল ৫ নভেম্বরের মধ্যে প্রাথমিকের সব বই সরবরাহের নির্দেশ প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রীর সব জেলায় খাদ্যের মান পরীক্ষাগার স্থাপনে জাইকার সহযোগিতা প্রয়োজন : জনপ্রশাসন উপদেষ্টা চার দিনের সফর শেষে টোকিও ছাড়লেন প্রধানমন্ত্রী জাপানে টয়োটার মোতোমাচি কারখানা পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী আগামী সপ্তাহের নির্বাচনে ডেমোক্র্যাট প্রার্থীকে বাদ দেওয়ার দাবি ট্রাম্পের

বাড়ি ফেরা হলো না সেনা সদস্যের

দুর্ঘটনাকবলিত মোটরসাইকেল। ছবি: বাংলারচিঠিডটকম

সুজন সেন, নিজস্ব প্রতিবেদক, শেরপুর, বাংলারচিঠিডটকম: শেরপুরে মোটরসাইকেল-সিএনজি চালিত আটোরিকশার মুখোমুখি সংঘর্ষে হুমায়ুন কবির নামে এক সেনা সদস্যের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও চারজন। ২৬ মার্চ বিকালে সদর উপজেলার তাতালপুর বাজারে এ ঘটনা ঘটে। নিহত হুমায়ুন জেলার শ্রীবরদী উপজেলার গড়জরিপা গ্রামের শাহ আলমের ছেলে।

পুলিশ জানায়, হুমায়ুন কবির শেরপুর শহর থেকে মোটরসাইকেলযোগে বাড়ির উদ্দেশ্যে গড়জরিপা যাচ্ছিল। পথিমধ্যে ঝিনাইগাতী সড়কের তাতালপুর এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা যাত্রী বোঝাই সিএনজি চালিত আটোরিক্সার সাথে মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এতে হুমায়ুন পাশের ধান ক্ষেতে ছিটকে পড়ে ঘটনাস্থলেই মৃত্যুর কোলে ঢলে পড়ে। এ সময় আহত হয় সিএনজির আরও চার যাত্রী।

পরে পুলিশ ঘটনাস্থল থেকে আহতদের উদ্ধার করে জেলা সদর হাসপাতালে পাঠায়। সেই সাথে গাড়ী দুটি থানা হেফাজতে নিয়ে যায়। এ ঘটনার পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

প্রধানমন্ত্রীর জাপান সফরে উন্নয়ন ও বিনিয়োগ অংশীদারিত্ব জোরদার হয়েছে : হুমায়ুন

বাড়ি ফেরা হলো না সেনা সদস্যের

আপডেট সময় ০৭:২২:১০ অপরাহ্ন, শনিবার, ২৬ মার্চ ২০২২