ঢাকা ০৩:২৫ অপরাহ্ন, মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ২১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শিক্ষকতাকে মেধাবীদের পছন্দের প্রথম পেশা করতে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর : তথ্যমন্ত্রী চরযথার্থপুর দাখিল মাদরাসার দপ্তরীকে মারধরের প্রতিবাদে মানববন্ধন নকলায় বিশ্ব শিক্ষক দিবস পালিত মাদারগঞ্জে আগুনে পুড়ল ৪ গরু, দগ্ধ আরও দুটি প্রধানমন্ত্রীর সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের সাক্ষাৎ ওয়েজবোর্ড বাস্তবায়নে উদ্যোগ নেবে সরকার : তথ্য প্রতিমন্ত্রী লটারির মাধ্যমে সাব-রেজিস্ট্রার বদলি ৬ অক্টোবর সরিষাবাড়ী উপজেলা বিএনপির সভাপতি আজিম উদ্দিনের স্মরণসভা অনুষ্ঠিত যানবাহন চালকদের দক্ষতা বৃদ্ধিতে জামালপুরে বিআরটিএ’র প্রশিক্ষণ কর্মশালা

সরিষাবাড়ীতে রেলওয়ের উচ্ছেদ অভিযানে গুঁড়িয়ে দেওয়া হলো শতাধিক অবৈধ স্থাপনা

অবৈধ স্থাপনা গুঁড়িয়ে দেওয়া হয়। ছবি: বাংলারচিঠিডটকম

সরিষাবাড়ী প্রতিনিধি, বাংলারচিঠিডটকম: জামালপুরের সরিষাবাড়ী উপজেলায় রেলওয়ে কর্তৃপক্ষের অভিযানে উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়সহ গুঁড়িয়ে দেওয়া হয়েছে শতাধিক অবৈধ স্থাপনা। উচ্ছেদ অভিযান পরিচালনা করেন বাংলাদেশ রেলওয়ে ঢাকার ডিভিশনাল এস্টেট অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. সফি উল্লাহ।

১৩ মার্চ সকাল থেকে বিকাল চারটা পর্যন্ত উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়। এসময় সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফাইযুল ওয়াসীমা নাহাতসহ থানা পুলিশ, জিআরপি ও রেলওয়ে নিরাপত্তাকর্মীরা উপস্থিত ছিলেন।

রেলওয়ে সূত্রে জানা যায়, সরিষাবাড়ী রেলওয়ে স্টেশন সিগনাল কন্ট্রোলিং এরিয়ার মধ্যে নিরাপত্তা বেস্টনি বান্ডারি ওয়াল নির্মান কাজ চলমান রয়েছে। রেলওয়ে নিজস্ব জায়গা জমিতে অবৈধভাবে দখল করে বসতবাড়ী স্থাপন, ব্যবসা প্রতিষ্ঠান ও বিভিন্ন অফিস নির্মাণ করা হয়েছে। সম্প্রতি সময়ে রেলওয়ে স্টেশনসহ আশপাশে বিভিন্ন উন্নয়নমূলক কাজ চলমান থাকায় ওই সব অবৈধ স্থাপনা বাধা হয়ে দাড়িয়েছে। স্টেশন কন্ট্রোলিং এরিয়ার মধ্যে অবৈধ স্থাপনা নিজ নিজ দায়িত্বে সরিয়ে নেওয়ার জন্য বার বার নোটিশ ও মাইকিং করে অবৈধ স্থাপনা সরিয়ে নিতে বলা হয়। এর পরেও অবৈধ স্থাপনা সরানো হয়নি। ফলে ঘোষণা অনুযায়ী ১৩ মার্চ সকাল থেকে উচ্ছেদ অভিযান শুরু করে রেলওয়ে কর্তৃপক্ষ। ১৩ মার্চ দিনভর অভিযান পরিচালনা করে প্রায় শতাধিক অবৈধ স্থাপনা গুঁড়িয়ে দেওয়া হয়।

স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন যাবৎ রেলওয়ের নিয়ম মেনে তারা বসবাস ও ব্যবসা বাণিজ্য করে আসছে। রেলওয়ে কর্তৃপক্ষ উচ্ছেদের কোন কাগজ পত্র না দিয়ে অভিযান পরিচালনা করে। বসতবাড়ী গুঁড়িয়ে দিয়েছে। আমরা পরিবার পরিজন নিয়ে এখন কোথায় থাকবো। ব্যবসা বাণিজ্য করে সংসার চালানো হতো এখন তো না খেয়ে মরতে হবে আমাদের বলেও তারা অভিযোগ করে জানান।

রেলওয়ে ঢাকা ডিভিশনাল এস্টেট অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. সফি উল্লাহ জানান, সরিষাবাড়ী রেলওয়ে স্টেশন কন্ট্রোলিং এরিয়ার মধ্যে অবৈধ স্থাপনা নিজ নিজ দায়িত্বে সরিয়ে নেওয়ার জন্য বার বার নোটিশ ও মাইকিং করে ঘোষণা দেওয়া হয়। রেলওয়ে জমিতে ওইসব অবৈধ স্থাপনা জোর করে বহাল থাকায় উচ্ছেদ অভিযান চালানো হয়।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

শিক্ষকতাকে মেধাবীদের পছন্দের প্রথম পেশা করতে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী

সরিষাবাড়ীতে রেলওয়ের উচ্ছেদ অভিযানে গুঁড়িয়ে দেওয়া হলো শতাধিক অবৈধ স্থাপনা

আপডেট সময় ০৬:৪৭:০২ অপরাহ্ন, সোমবার, ১৪ মার্চ ২০২২