ঢাকা ০৩:৩৬ পূর্বাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
এসএমই খাতে ২৫ লাখ নতুন কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্য সরকারের : প্রধানমন্ত্রী নতুন মজুরি বোর্ডের মাধ্যমে শ্রমিকদের প্রত্যাশা পূরণ হবে : শ্রমমন্ত্রী কপ৩১ সম্মেলনে ৭৮৪ কোটি টাকার জলবায়ু অনুদান পেল বাংলাদেশ জামালপুরের ভোক্তা অধিকার কর্মকর্তার কাণ্ড : কাঁচামালকে ভেজাল ঘোষণা, জরিমানা ও কোটি টাকার কাঁচামাল ধ্বংস শেরপুর জেলা পরিষদ প্রশাসকের হস্তক্ষেপে পৈতৃক ভিটায় মেয়ের অধিকার প্রতিষ্ঠিত শীতার্তদেরন জন্য ডিসির ত্রাণ ভান্ডারে ৩৫০ কম্বল দিল আশা ঐক্যবদ্ধ থাকলে বাংলাদেশকে কেউ তাঁবেদার রাষ্ট্রে পরিণত করার সাহস পাবে না : প্রধানমন্ত্রী সশস্ত্র বাহিনী দিবসে জামালপুরে প্রাক্তন সৈনিকদের আলোচনা সভা অনুষ্ঠিত কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে জামালপুরে মৎস্যজীবী দলের বিক্ষোভ মিছিল ১৩তম জাতীয় এসএমই পণ্যমেলা উপলক্ষ্যে প্রধানমন্ত্রীর বাণী

মুসা হত্যা মামলার আসামিদের ফাঁসির দাবিতে তেলীপাড়ায় মানববন্ধন

মেলান্দহের তেলীপাড়ায় শফিউল আলম মুসা হত্যা মামলার সকল আসামির ফাঁসির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়। ছবি : বাংলারচিঠিডটকম

নিজস্ব প্রতিবেদক, বাংলারচিঠিডটকম: জামালপুরের মেলান্দহের তেলীপাড়ায় বেসরকারি চাকরিজীবী শফিউল আলম মুসা হত্যাকাণ্ডের সাখে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি ফাঁসির দাবিতে নিহতের স্বজন ও এলাকাবাসীর ব্যানারে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। ৮ মার্চ দুপুরে মেলান্দহের তেলীপাড়ায় এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

প্রায় ঘন্টাব্যাপী স্থায়ী মানববন্ধনে বক্তব্য রাখেন মেলান্দহের ফুলকোচার সাবেক ইউপি সদস্য আবুল কালাম আজাদ, আব্দুল ওয়ারেছ, আলতাফ হোসেন, নিহতের বড় ভাই মো. ওবায়দুল্লাহ, ছেলে সাব্বির আহাম্মেদ প্রমুখ।

নিহত শফিউল আলম মুসার ভাই মো. ওবায়দুল্লাহ অভিযোগ করে বলেন, জমি সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের লোকজন দেশিয় অস্ত্রে সজ্জিত হয়ে ২০২০ সালের ৩১ মার্চ বেলা আনুমানিক ১১টার দিকে তার ভাই শফিউল আলম মুসাকে নির্মমভাবে পিটিয়ে হত্যা করে। এ ঘটনায় তিনি বাদী হয়ে প্রতিপক্ষ মো. ছামিউল হক ভেলু মন্ডল, মো. আব্দুস সালাম মন্টু, মো. রমজান আলী ও মো. জাহাঙ্গীরসহ ২৮ জনকে আসামি করে হত্যা মামলা দায়ের করেন। ওই মামলার ১৯ জন আসামি জেল হাজতে আটক রয়েছে। বাকি আসামিরা এলাকায় প্রকাশ্যে ঘোরাফেরা করছে।

মো. ওবায়দুল্লাহ আরো বলেন, আমার ভাই হত্যা মামলার আসামি ও তাদের লোকজনরা মামলা তুলে নেওয়ার জন্য আমি সহ আমাদের চার ভাইকে হত্যার হুমকি দিচ্ছে। তাদের হুমকির মুখে আমিসহ আমাদের পরিবারের সবাই চরম নিরাপত্তাহীনতায় ভুগছি। তাই আমি মামলাটির পলাতক আসামিদের গ্রেপ্তারের দাবি জানাচ্ছি। একই সাথে আমার ভাই হত্যা মামলার দ্রুত বিচার এবং আসামিদের ফাঁসির দাবি জানাচ্ছি।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

এসএমই খাতে ২৫ লাখ নতুন কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্য সরকারের : প্রধানমন্ত্রী

মুসা হত্যা মামলার আসামিদের ফাঁসির দাবিতে তেলীপাড়ায় মানববন্ধন

আপডেট সময় ০৬:৫৯:১৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ মার্চ ২০২২