ঢাকা ০৬:৩০ অপরাহ্ন, শনিবার, ০৯ মে ২০২৬, ২৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রবীন্দ্রনাথ শুধু সাহিত্যিক নন, সমাজ ও সভ্যতার গভীর পর্যবেক্ষক ছিলেন : তথ্য ও সম্প্রচার মন্ত্রী মির্জা ফখরুলসহ ১৫ জন পাচ্ছেন ‘আপোষহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়া স্মৃতি স্বর্ণপদক ২০২৬’ মানবতাবিরোধী কোনো অপরাধকে তামাদি হতে দেবে না সরকার : তথ্যমন্ত্রী বিবাহের আগে ছেলে-মেয়ে থ্যালাসিমিয়ার বাহক কিনা তা জানা জরুরি : সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী জুলাই জাতীয় সনদ অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করবো : নজরুল ইসলাম খান গাঁজা সেবনের দায়ে বাবা-ছেলেকে কারাদণ্ড জামালপুরে রেডক্রস ও রেড ক্রিসেন্ট দিবস উদযাপিত হাওরের ক্ষতিগ্রস্ত কৃষকদের দ্রুত সহায়তা প্রদানের নির্দেশ প্রধানমন্ত্রীর দুর্যোগ ব্যবস্থাপনায় সক্ষমতা বৃদ্ধি করতে গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউট প্রতিষ্ঠা করা হবে : আসাদুল হাবিব দুলু স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে জার্মান রাষ্ট্রদূতের সাক্ষাৎ

ইসলামপুরে হত দরিদ্রদের মাঝে ধর্ম প্রতিমন্ত্রীর গরু বিতরণ

দরিদ্র পরিবারদের মাঝে বকনা গরু বিতরণ করা হয়। ছবি: বাংলারচিঠিডটকম

লিয়াকত হোসাইন লায়ন, ইসলামপুর প্রতিনিধি, বাংলারচিঠিডটকম: জামালপুরের ইসলামপুরে হত দরিদ্রদের মাঝে বকনা গরু বিতরণ করেছেন ধর্ম প্রতিমন্ত্রী মো. ফরিদুল হক খান দুলাল এমপি। ওয়ার্ল্ড ভিশনের অর্থায়নে পার্টিসিপেটরী অ্যাকশন ফর রুরাল ইনোভেশন (পারি) সংস্থার মাধ্যমে হত দরিদ্রদের অর্থনৈতিক উন্নয়নের জন্য প্রতিমন্ত্রী ৫০টি পরিবারের মাঝে বকনা গরু তুলে দেন।

৮ মার্চ বিকালে সরকারি ইসলামপুর নেকজাহান পাইলট মডেল হাই স্কুল মাঠে অয়োজিত বিতরণ অনুষ্ঠানে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রোকনুজ্জামানের সভাপতিত্বে উপজেলা পরিষদের চেয়ারম্যান আইনজীবী এস এম জামাল আব্দুন নাছের, ভাইস চেয়ারম্যান আব্দুল খালেক আকন্দ, রোজিনা আক্তার চায়না, প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. শাহরিয়ার মাহমুদ, সমাজসেবা কর্মকর্তা মো. রুহুল আমিন, সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাবিবুর রহমান চৌধুরী শাহিন, প্রধান শিক্ষক মো. রমজান আলী, পারি’র ইসলামপুর এরিয়া প্রোগ্রাম ম্যানেজার কমল পাল প্রমুখ বক্তব্য রাখেন।

বক্তারা ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর মাঝে শিশু কল্যাণ, শিশু পুষ্টি, গর্ভবতী মায়ের স্বাস্থ্য সেবা, অর্থনৈতিক স্বাবলম্বিতা আনয়নে প্রতি নিয়ত কাজ করায় ওয়ার্ল্ড ভিশন ও পারি সংস্থার সমৃদ্ধি কামনা করেন।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রবীন্দ্রনাথ শুধু সাহিত্যিক নন, সমাজ ও সভ্যতার গভীর পর্যবেক্ষক ছিলেন : তথ্য ও সম্প্রচার মন্ত্রী

ইসলামপুরে হত দরিদ্রদের মাঝে ধর্ম প্রতিমন্ত্রীর গরু বিতরণ

আপডেট সময় ১০:৪৮:২৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ মার্চ ২০২২