ঢাকা ০৪:৪০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আবৃত্তিতে জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ জামালপুরের মারিয়া জনগণের অর্থ বিদেশে পাচার হতে দেওয়া হবে না : প্রধানমন্ত্রী দ্বিতীয় যমুনা সেতু নির্মাণের দাবি জানালো দেওয়ানগঞ্জবাসী পুড়িয়ে হত্যা : আসামির মৃত্যুদণ্ড, ধর্ষণ : আসামির যাবজ্জীবন কারাদণ্ড জামালপুরে বাল্যবিবাহ-শিশুশ্রম প্রতিরোধে সাংবাদিকদের সঙ্গে এপির মতবিনিময় বীর মুক্তিযোদ্ধা বারী মণ্ডল আর নেই, তাঁর প্রতি রাষ্ট্রীয় সম্মান প্রদর্শন জামালপুরে অংশীজনদের সাথে সমঝোতা স্মারক ও কৃষি যন্ত্রপাতি বিতরণ বিএনপিনেতা জিএস ফিরোজ মিয়ার গণসংযোগ, লিফলেট বিতরণ সংসদ সদস্য শামীম তালুকদারের রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল বকশীগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে মৃত্যু

আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে ডিপিএফ এর আলোচনা সভা

আলোচনা সভায় বক্তব্য রাখেন জেলা প্রশাসক মুর্শেদা জামান। ছবি: বাংলারচিঠিডটকম

নিজস্ব প্রতিবেদক, বাংলারচিঠিডটকম : ‘টেকসই আগামীর জন্য, জেন্ডার সমতাই আজ অগ্রগণ্য’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে ৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে জামালপুরে ডিস্ট্রিক্ট পলিসি ফোরাম-ডিপিএফ এর আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ৮ মার্চ বিকেলে জামালপুর জেলা প্রশাসক কার্যালয়ের সভাকক্ষে এ আলোচনা সভার আয়োজন করা হয়।

ডিপিএফ, জামালপুরের সভাপতি শামীমা খানের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক মুর্শেদা জামান।

ডিপিএফ, জামালপুরের সহ-সভাপতি কবি সাযযাদ আনসারীর সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন জামালপুরের স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক দিলরুবা আহমেদ, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ মোকলেছুর রহমান, মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক কামরুন্নাহার প্রমুখ।

বক্তব্যে শুরুতেই ধারণাপত্র পাঠ উপস্থাপন করেন সরিষাবাড়ী উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শায়লা নাজনীন।

আলোচনা সভায় ধন্যবাদ জ্ঞাপন করেন- ডিপিএফ, জামালপুরের সদস্য সাংবাদিক তানভীর আহমেদ হীরা।

অনুষ্ঠিত আলোচনা সভায় পিফোরডি’র প্রকল্পের জামালপুর জেলা সহায়ক মো. শফিকুজ্জামানসহ বিভিন্ন সংগঠনের প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন- নারীদের বৈষম্য দুরীকরণে বর্তমান সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে। পুরুষের সাথে নারীদের সমানতালে চলতে সরকার অগ্রাধিকার ভিত্তিতে বিভিন্ন কর্মসূচি হাতে নিয়েছে। বক্তরা- নারীর ক্ষমতায়ন ও নারী পুরুষের সমধিকার বাস্তবায়নে সকলকে এক সাথে কাজ করার আহ্বান জানান।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

আবৃত্তিতে জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ জামালপুরের মারিয়া

আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে ডিপিএফ এর আলোচনা সভা

আপডেট সময় ১০:৩২:১৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ মার্চ ২০২২