ঢাকা ০১:২১ অপরাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জামালপুরে বর্তমান প্রেক্ষাপট নিয়ে শিক্ষকদের সমন্বয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত জামালপুরে ব্ল্যাকমেইলের শিকার হয়েই মিমিকে হত্যা: কাউসার গ্রেপ্তার মাদারগঞ্জে নিষিদ্ধ পলিথিন জব্দ, তিন দোকানিকে জরিমানা সরিষাবাড়ীতে নদীতে গোসলে নেমে শিশুর মৃত্যু  মাদারগঞ্জে ৮০ কেজি নিষিদ্ধ পিরানহা মাছ ধ্বংস ঘোষণার মধ্যদিয়ে সামাজিক ব্যধিমুক্তির আন্দোলন আরো জোরদার হবে : ওয়ারেছ আলী মামুন সরিষাবাড়ীতে রাসেল হত্যার রহস্য উদঘাটন করল পিবিআই মেয়েদের জন্য সর্বজনীন উপবৃত্তি পুনর্বহালের সম্ভাব্যতা যাচাইয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর অক্টোবরে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী : মিল্লাত নালিতাবাড়ীতে নিখোঁজের ১২ ঘন্টা পর দুই শিশুর মরদেহ উদ্ধার

প্রধান নির্বাচন কমিশনার ও ৪ নির্বাচন কমিশনারের শপথ গ্রহণ

বাংলারচিঠিডটকম ডেস্ক ❑ নবনিযুক্ত প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) সাবেক সিনিয়র সচিব কাজী হাবিবুল আউয়াল এবং ৪ জন নির্বাচন কমিশনার ২৭ ফেব্রুয়ারি শপথ গ্রহণ করেছেন। তাদের শপথ পাঠ করান প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী। শপথ গ্রহন অনুষ্ঠান সঞ্চালনা করেন সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল মো. আলী আকবর।

এসময় সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারপতিগণ, সুপ্রিমকোর্ট প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাগণ, নির্বাচন কমিশনের (ইসি) বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

২৭ ফেব্রুয়ারি বিকেল সাড়ে চারটায় বাংলাদেশ সুপ্রিমকোর্ট জাজেস লাউঞ্জে এই শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়।

গতকাল ২৬ ফেব্রুয়ারি প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) হিসেবে নিয়োগ পেয়েছেন সাবেক সিনিয়র সচিব কাজী হাবিবুল আউয়াল। এছাড়া নির্বাচন কমিশনার হিসেবে নিয়োগ পেয়েছেন অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ বেগম রাশিদা সুলতানা, অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল আহসান হাবীব খান, অবসরপ্রাপ্ত সিনিয়র সচিব মো. আলমগীর ও অবসরপ্রাপ্ত সিনিয়র সচিব আনিছুর রহমান। ২৭ ফেব্রুয়ারি তারা শপথ নেন।

রাষ্ট্রপতি মো. আব্দুল হামিদ ২৬ ফেব্রুয়ারি সিইসি ও অন্যান্য নির্বাচন কমিশনারদের নিয়োগ দিয়েছেন। তাদের নিয়োগের ব্যাপারে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে প্রজ্ঞাপণ জারি করা হয়েছে।

স্বাধীনতার পর এবারই আইন অনুযায়ী প্রথম ইসি গঠিত হলো। এ জন্য গত ২৭ জানুয়ারি প্রধান নির্বাচন কমিশনার ও অন্যান্য নির্বাচন কমিশনার নিয়োগ বিল-২০২২ জাতীয় সংসদে পাস হয়।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জামালপুরে বর্তমান প্রেক্ষাপট নিয়ে শিক্ষকদের সমন্বয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত

প্রধান নির্বাচন কমিশনার ও ৪ নির্বাচন কমিশনারের শপথ গ্রহণ

আপডেট সময় ০৭:৫৭:২৮ অপরাহ্ন, রবিবার, ২৭ ফেব্রুয়ারী ২০২২