ঢাকা ০২:৩০ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
একজন দক্ষ কর্মী রাষ্ট্রের উন্নয়নে অবদান রাখতে পারে : পুলিশ সুপার ফারাহানা ইসলামপুর প্রেসক্লাবে ডেইলি বাংলাদেশ পোর্টালের সম্পাদক শাহিদকে সংবর্ধনা সাংবাদিক আলিফ হত্যার প্রতিবাদে দেওয়ানগঞ্জে মানববন্ধন জনগণকে দেওয়া সকল প্রতিশ্রুতি রক্ষা করছে বিএনপি : সংসদ সদস্য শামীম তালুকদার প্রকৃতি রক্ষার বৈশ্বিক লক্ষ্য অর্জনের উপায় খুঁজতে আর্মেনিয়ায় জাতিসংঘ সম্মেলন শুরু ট্রাম্পের সমালোচনার মুখে উত্তেজনা প্রশমনে মার্কিন দূতদের সঙ্গে জেলেনস্কির আলোচনা জেলেনস্কির সমালোচনায় ট্রাম্প, রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা শিথিলের সিদ্ধান্তের পক্ষে সাফাই মাদারগঞ্জে পূজামণ্ডপ পরিদর্শন করলেন এমপি মোস্তাফিজুর রহমান বাবুল বস্তুনিষ্ঠতা এবং পেশাদারিত্ব কালবেলাকে শীর্ষে নিয়ে গেছে : অতিরিক্ত পুলিশ সুপার ইয়াহিয়া মামুন। জাতীয় স্বার্থ, সার্বভৌমত্ব ও আত্মমর্যাদা রক্ষাই হবে আগামীর বাংলাদেশের মূল অঙ্গীকার : প্রধানমন্ত্রী

শেখ হাসিনার অবদানে স্কাইপে পলাতক ছেলের সাথে কথা বলতে পারছে খালেদা

শেরপুর সদর উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধাণ অতিথি বেগম মতিয়া চৌধুরীকে ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়। ছবি: বাংলারচিঠিডটকম

সুজন সেন, নিজস্ব প্রতিবেদক, শেরপুর, বাংলারচিঠিডটকম: প্রধানমন্ত্রী শেখ হাসিনা ফাইবার অপটিক ক্যাবল স্থাপন না করলে পলাতক ছেলে তারেকের সাথে খালেদা জিয়া স্কাইপে কথা বলতে পারতেন না বলে মন্তব্য করেছেন কৃষি মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি ও সাবেক কৃষিমন্ত্রী বেগম মতিয়া চৌধুরী।

তিনি ২৪ ফেব্রুয়ারি বিকালে শেরপুর জেলা শহরের শহীদ দারোগ আলী পৌর পার্ক মাঠে সদর উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এ মন্তব্য করেন।

এ দিন আওয়ামী লীগের সভাপতিমন্ডলির সদস্য মতিয়া চৌধুরী বলেন, ক্ষমতায় থাকাকালিন খালেদা জিয়া রাষ্টীয় নিরাপত্তার অজুহাত দিয়ে ফাইবার অপটিক ক্যাবল স্থাপন প্রক্রিয়া বন্ধ করে দেয়। ওই সময় দক্ষিণ-পূর্ব এশিয়াসহ সারা পৃথিবীতে ফাইবার অপটিক স্থাপনের কাজ চলছিল। সে সময় আমরা সেটা বিনা পয়সায় পেতাম। ওই কাজ বন্ধ করে দেয় বিএনপি।

কিন্তু দেশে সবার সুযোগ সুবিধা নিশ্চিত করতে ফাইবার অপটিক ক্যাবল লাগবেই লাগবে। শেখ হাসিনা ক্ষমতায় না আসলে সেটা হয়ত আজও আমরা পেতাম না। এখন দেশ উন্নত হয়েছে বলে পলাতক ছেলে তারেকের সাথে খালেদা জিয়া স্কাইপে কথা বলতে পারছেন।

বিএনপিকে উদ্দেশ্য করে মতিয়া চৌধুরী আরও বলেন, সমালোচনার খাতিরে আপনারা অনেক কিছু বলতে পারেন। বাস্তব সত্য হলো বাঙালির যা অর্জন তা সবই শেখ হাসিনার হাত ধরে। আর বঙ্গবন্ধুতো দেশটাই দিয়ে গেছে।

খালেদা জিয়ার আমলে দেশের কোন রাস্তা ঘাটের উন্নয়ন হয়নি উল্লেখ করে মতিয়া বলেন, তার কোন কাজেরই ধারাবাহিকতা ছিলনা। অনেকেই বলেন খালেদা তিনবারের প্রধানমন্ত্রী। অনেক সময় পাওয়ার পরও তিনি দেশের জন্য কিছুই করেননি।

সম্মেলনে সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রফিকুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যে মধ্যে উপস্থিত ছিলেন দলের সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেল, নির্বাহী সদস্য মারুফা আক্তার পপি, উপাধ্যক্ষ রেমন্ড আরেং, শেরপুর জেলা আওয়ামী লীগের সভাপতি হুইপ আতিউর রহমন আতিক, সাধারণ সম্পাদক আইনজীবী চন্দন কুমর পাল, আওয়ামী লীগ নেতা গোপাল চন্দ্র সরকারসহ অনেকেই।

এদিন জেলার সদরসহ নকলা, নালিতাবাড়ী, ঝিনাইগাতী ও শ্রীবরদী উপজেলা থেকে আগত আওয়ামী লীগ ও এর অঙ্গ সহযোগী সংগঠনের বিপুল পরিমাণ নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

একজন দক্ষ কর্মী রাষ্ট্রের উন্নয়নে অবদান রাখতে পারে : পুলিশ সুপার ফারাহানা

শেখ হাসিনার অবদানে স্কাইপে পলাতক ছেলের সাথে কথা বলতে পারছে খালেদা

আপডেট সময় ০৭:০৪:৪০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ ফেব্রুয়ারী ২০২২