ঢাকা ০৫:০৫ পূর্বাহ্ন, শনিবার, ১৮ জুলাই ২০২৬, ২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সুখী-সমৃদ্ধ বৈষম্যহীন বাংলাদেশ গড়তে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে : প্রধানমন্ত্রী বেনজির, হাদী হত্যা মামলার সন্দেহভাজনদের প্রত্যর্পণে সংযুক্ত আরব আমিরাত ও ভারতের দ্রুত সাড়ার অপেক্ষায় বাংলাদেশ : স্বরাষ্ট্রমন্ত্রী নবম ওয়েজবোর্ড বাস্তবায়ন না হলে সাংবাদিকদের পেশাগত নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব নয়: তথ্যমন্ত্রী গিয়াস উদ্দিন প্রতিবন্ধী বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত জুলাই শহিদ দিবস : জামালপুরে আলোচনা সভা অনুষ্ঠিত জুলাই শহিদ দিবস : মাদারগঞ্জে আলোচনা সভা অনুষ্ঠিত খামারে মাটি ভরাটে প্রায় সাড়ে তিন কোটি টাকার সেতুর মুখ বন্ধ ফ্যাসিবাদের প্রত্যাবর্তন রুখতে ঐক্যবদ্ধ থাকার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর কন্যাশিশু ধর্ষণের অভিযোগে ধর্ষক জনতার হাতে আটক যোগিরঘোপায় পানিবন্দি ২০০ পরিবার পেল বিএনপির ত্রাণ সহায়তা

জনগণের সেবার জন্যই পুলিশের জন্ম : এএসপি সুমন মিয়া

বক্তব্য রাখেন এএসপি সুমন মিয়া। ছবি: বাংলারচিঠিডটকম

লিয়াকত হোসাইন লায়ন, ইসলামপুর প্রতিনিধি, বাংলারচিঠিডটকম: জনগণের সেবার জন্যই পুলিশের জন্ম হয়েছে। আমরা আপনাদের দোরগোড়ায় সেবা পৌঁছে দিতে চাই। সন্ত্রাস, জঙ্গিবাদ, মাদক, চাঁদাবাজমুক্ত স্বনির্ভর বাংলাদেশ উপহার দিতে আমরা বদ্ধপরিকর।

২২ ফেব্রুয়ারি বিকালে জামালপুরের ইসলামপুরে দুর্নীতি, জঙ্গিবাদ, মাদক, বাল্যবিবাহ, নারী ও শিশু নির্যাতন প্রতিরোধকল্পে ওপেন হাউজ ডে আলোচনা সভায় ইসলামপুর সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) মো. সুমন মিয়া এসব কথা বলেন।

তিনি আরও বলেন, প্রত্যেক নাগরিককে এক একজন পুলিশের দায়িত্ব পালন করতে হবে। আপনার আশপাশে অপরাধ হলে কিংবা অপরাধের সম্ভাবনা থাকলে আমাদের জানান। যেকোনো অপরাধ নির্মূলে সঠিক তথ্য দিয়ে পুলিশকে সহায়তা করুন। পুলিশ আর জনগণ যত কাছাকাছি থাকবে অপরাধ তত নির্মূল হবে।

ইসলামপুর থানা পুলিশের আয়োজনে থানা কম্পাউন্ডে ওসি মোহাম্মদ মাজেদুর রহমানের সভাপতিত্বে উপজেলা পরিষদের চেয়ারম্যান জামান আব্দুন নাসের বাবুল, ভাইস চেয়ারম্যান আব্দুল খালেক আকন্দ ও রোজিনা আক্তার চায়না, গাইবান্ধা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাকছুদুর রহমান আনসারী, প্যানেল মেয়র দেলোয়ার হোসেন লেবুসহ অন্যান্যরা বক্তব্য রাখেন।

অনুষ্ঠানে বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ও সুধীজনরা উপস্থিত ছিলেন।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সুখী-সমৃদ্ধ বৈষম্যহীন বাংলাদেশ গড়তে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে : প্রধানমন্ত্রী

জনগণের সেবার জন্যই পুলিশের জন্ম : এএসপি সুমন মিয়া

আপডেট সময় ১১:৩৯:৩২ পূর্বাহ্ন, বুধবার, ২৩ ফেব্রুয়ারী ২০২২