ঢাকা ১২:২৮ পূর্বাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জাতীয় গ্রিডে দিনে আরো ১২.৫ মিলিয়ন ঘনফুট গ্যাস সরবরাহ শুরু : জ্বালানি প্রতিমন্ত্রী ৭ দফা দাবি বাস্তবায়নে জামালপুরে দলিল লেখক সমিতির সমাবেশ অনুষ্ঠিত বকশীগঞ্জের লাউচাপড়া পর্যটন কেন্দ্রের উন্নয়নে কনসালটেন্ট সভা অনুষ্ঠিত কুলকান্দিতে ইউনিয়ন বিএনপিরকর্মী সমাবেশ অনুষ্ঠিত স্থানান্তরের আবেদন নেই : জাল কাগজে বদলে গেল সম্ভাব্য মেম্বার প্রার্থীর ভোটার এলাকা জামালপুরে রোটারি ক্লাবের উদ্যোগে মাদকবিরোধী শোভাযাত্রা অনুষ্ঠিত বকশীগঞ্জে ইউএনও’র অভিযানে ২৩ বস্তা সার জব্দ বীর মুক্তিযোদ্ধা আহসানুল করিমের দাফন সম্পন্ন, দেওয়া হয় রাষ্ট্রীয় সম্মান স্কুলছাত্রীকে ইভটিজিংয়ের অপরাধে যুবকের কারাদণ্ড দেওয়ানগঞ্জে নদী থেকে শিশুর গলিত মরদেহ উদ্ধার

১২ ফেব্রুয়ারি বাংলাদেশে আসছে আফগানিস্তান দল

বাংলারচিঠিডটকম ডেস্ক ❑ সীমিত ওভারের সিরিজ খেলতে ১২ ফেব্রুয়ারি বাংলাদেশে আসছে আফগানিস্তান ক্রিকেট দল। সফরে তিন ওয়ানডে ও দুই টি-টোয়েন্টি ম্যাচের সিরিজ খেলবে সফরকারীরা।

আইসিসি বিশ্বকাপ সুপার লিগের অংশ ওয়ানডে সিরিজটি যথাক্রমে ২৩, ২৫ ও ২৮ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে। ঢাকার শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজটি অনুষ্ঠিত হবে যথাক্রমে ৩ ও ৫ মার্চ।

বাংলাদেশে পৌঁছে সরাসরি সিলেটে যাবে আফগানরা। ওয়ানডে সিরিজের জন্য চট্টগ্রামে যাবার আগে সপ্তাহব্যাপী সিলেটে প্রশিক্ষণ ক্যাম্প করবে তারা।

এই মুহুর্তে মুজিব উর রহমান, মোহাম্মদ শাহজাদ, কায়েস আহমেদ, আজমতুল্লাহ ওমরজাইসহ কয়েকজন আফগান খেলোয়াড়রা বিভিন্ন দলের হয়ে চলমান বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) খেলছেন।

আফগানিস্তান সিরিজের পর দ্বিপাক্ষিক সিরিজ খেলতে দক্ষিণ আফ্রিকার উদ্দেশ্যে দেশ ছাড়বে বাংলাদেশ দল।

আপলোডকারীর তথ্য

জাতীয় গ্রিডে দিনে আরো ১২.৫ মিলিয়ন ঘনফুট গ্যাস সরবরাহ শুরু : জ্বালানি প্রতিমন্ত্রী

১২ ফেব্রুয়ারি বাংলাদেশে আসছে আফগানিস্তান দল

আপডেট সময় ০৭:৩১:১১ অপরাহ্ন, শুক্রবার, ১১ ফেব্রুয়ারী ২০২২