ঢাকা ০৭:২৭ অপরাহ্ন, সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জনগণের প্রতি বিভ্রান্তকারীদের নজরে রাখার আহ্বান প্রধানমন্ত্রীর জাতীয় মৎস্য পক্ষ : জামালপুরে বর্ণাঢ্য আলোচনা সভা, শোভাযাত্রা দশানী নদীর ভাঙনে হুমকির মুখে সাজেলের চর বাজার, সেতু খালেদা জিয়ার ৮২তম জন্মদিন : ফিরোজ মিয়ার উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত খালেদা জিয়ার ৮২তম জন্মদিন : সরিষাবাড়ীতে আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত দেশের ২০ কোটি মানুষের ৪০ কোটি হাতকে কর্মীর হাতে রূপান্তর করতে হবে : প্রধানমন্ত্রী খালেদা জিয়ার ত্যাগ ও প্রেরণা বিএনপিকে পথ দেখায়: মির্জা ফখরুল শিক্ষকদের অবসর সুবিধার টাকা পেতে আর অফিসে অফিসে ঘুরতে হবে না : প্রধানমন্ত্রী খালেদা জিয়ার জন্মদিন : জামালপুর জেলা বিএনপির উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত খালেদা জিয়ার ৮২তম জন্মদিনে ইসলামপুরে বিএনপির দোয়া মাহফিল অনুষ্ঠিত

পেরুর নাজকা লাইনের কাছে বিমান দুর্ঘটনায় ৭ জন নিহত

বাংলারচিঠিডটকম ডেস্ক ❑ পেরুর বিখ্যাত নাজকা লাইন দেখার এক ট্রিপে একটি ছোট বিমান বিধ্বস্ত হয়ে ৫ পর্যটক এবং ২ ক্রু নিহত হয়েছেন। পরিবহন মন্ত্রণালয় এ কথা জানায়।

এক বিবৃতিতে বলা হয়, অ্যারোসান্তোস পর্যটনের একক ইঞ্জিনের সেসনা-২০৭ বিমানটি নাজকাতের ছোট বিমান বন্দর মারিয়া রাইচ থেকে দুপুরে উড্ডয়নের কিছুক্ষণ পরেই বিধ্বস্ত হয়।

নেজকা বেসামরিক প্রতিরক্ষা দপ্তর জানায়, বিমানটির ৭ আরোহীর কেউ বেঁচে নেই, পর্যটকদের মধ্যে ২ জন চিলির, ৩ জন নেদারল্যান্ডস’র।

এারিয়া রাইচ বিমান বন্দর থেকে কয়েক ডজন পর্যটক বিমান উড্ডয়ন করে, এসব বিমান প্রধানত বিদেশী পর্যটকদের ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট নাজকা লাইন দেখাতে নিয়ে যায়। পেরুর দক্ষিণ-পশ্চিমাঞ্চলে নাজকা মরুভূমিতে বিস্তীর্ণ এলাকা জুড়ে ভূরেখাচিত্র বা জিওগ্লিফ পর্যটকদের জন্য একটি আকর্ষণীয় ভ্রমণ স্পট।

রাজধানী লিমার প্রায় ২২০ মাইল (৩৫০ কিলোমিটার) দক্ষিণে বিস্তীর্ণ মরুভূমিতে জ্যামিতিক রেখায় প্রাণী ও উদ্ভিদের কল্পিত চিত্র অঙ্কিত রয়েছে, ইউনেস্কোর মতে খৃস্টপূর্ব ৫০০ থেকে ৫০০ খৃস্টাব্দের মধ্যে রহস্যময় এই চিত্র অঙ্কিত হয়েছে।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জনগণের প্রতি বিভ্রান্তকারীদের নজরে রাখার আহ্বান প্রধানমন্ত্রীর

পেরুর নাজকা লাইনের কাছে বিমান দুর্ঘটনায় ৭ জন নিহত

আপডেট সময় ০৫:২৮:০৯ অপরাহ্ন, শনিবার, ৫ ফেব্রুয়ারী ২০২২