ঢাকা ০৫:০১ পূর্বাহ্ন, শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিএনপির সাবেক মহাসচিব ব্যারিস্টার সালাম তালুকদারের ২৭তম মৃত্যুবার্ষিকী ২০ আগস্ট শেরপুরে পলিথিন শপিং ব্যাগের ব্যবহার বন্ধে মতবিনিময় সভা অনুষ্ঠিত ‎ চাচা-ভাতিজা হত্যা মামলার রায় : সাত আসামির মৃত্যুদণ্ড, সাতজনের যাবজ্জীবন কারাদণ্ড আইন শৃঙ্খলা বাহিনীর সাথে স্প্রিপ্ট প্রকল্পের সভা মাদারগঞ্জে অটোচালকের অর্ধগলিত মরদেহ উদ্ধার জামালপুরে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত জামালপুরে মানবাধিকার নিশ্চিতকল্পে পেশাদার র‍্যাব ফোর্স বিষয়ক সেমিনার জামালপুরে আমার জীবন আমার স্বপ্ন উদযাপন লাঙ্গলজোড়ায় ইটের সলিং রাস্তার উদ্বোধন সমাজের সবাই এগিয়ে এলে অনেক বড় সমস্যার সমাধান করা সম্ভব : প্রধানমন্ত্রী

দেওয়ানগঞ্জে ইউপি নির্বাচনের দাবিতে মানববন্ধন

পাররামরামপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনের দাবিতে মানববন্ধন করে ইউনিয়নবাসী ও প্রার্থীরা। ছবি: বাংলারচিঠিডটকম

বিল্লাল হোসেন মন্ডল, দেওয়ানগঞ্জ প্রতিনিধি, বাংলারচিঠিডটকম: জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার স্থগিত হওয়া পাররামরামপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনের দাবিতে মানববন্ধন করেছে ইউনিয়নবাসী ও প্রার্থীরা। ২ ফেব্রুয়ারি সকালে পাররামরামপুর ইউনিয়নের তারাটিয়া বাজার প্রধান সড়কে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

স্থগিতকৃত ইউনিয়ন পরিষদ নির্বাচনের চেয়ারম্যান ও ইউপি সদস্য প্রার্থীদের আয়োজনে ঘণ্টাব্যাপী মানববন্ধন করেন ইউনিয়নের দুই সহস্রাধিক মানুষ।

জানা গেছে, ষষ্ঠ ধাপে ৩১ জানুয়ারি ইভিএম পদ্ধতিতে দেশের ২১৯টি ইউনিয়ন পরিষদ নির্বাচনের তফসীল ঘোষণা করেন নির্বাচন কমিশনার। এর মধ্য দেওয়ানগঞ্জের পাররামরামপুর ইউনিয়ন রয়েছে। প্রার্থীরা মনোনয়ন সংগ্রহ ও দাখিল শেষে প্রচার প্রচারণার পর ৩০ জানুয়ারি মহামান্য হাইকোর্ট নির্বাচন স্থগিতের আদেশ করেন।

প্রার্থীরা জানান, নির্বাচনের তফসীল ঘোষণায় আমরা নির্বাচনে অংশগ্রহণ করেছি।

মানববন্ধনে ইউনিয়ন পরিষদ নির্বাচনের চেয়ারম্যান প্রার্থী আবুতালেবের সভাপতিত্বে বক্তব্য রাখেন চেয়ারম্যান প্রার্থী সেলিম মিয়া, ইউপি মহিলা সদস্য প্রার্থী কোহিনুর বেগম, করিফুল বেগম, মুক্তা রানী এবং সদস্য প্রার্থী অমর ফারুক, হলকা মিয়া ও মোশারফ হোসেন।

প্রার্থীরা স্থগিত হওয়া পাররামরামপুর ইউপি নির্বাচনের ভোট দ্রুত নেওয়ার দাবি করেন।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বিএনপির সাবেক মহাসচিব ব্যারিস্টার সালাম তালুকদারের ২৭তম মৃত্যুবার্ষিকী ২০ আগস্ট

দেওয়ানগঞ্জে ইউপি নির্বাচনের দাবিতে মানববন্ধন

আপডেট সময় ০৩:৪৩:৫২ অপরাহ্ন, বুধবার, ২ ফেব্রুয়ারী ২০২২