ঢাকা ১২:১২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রবীণদের স্বার্থরক্ষায় বাংলাদেশের বর্তমান সরকার সচেতন এবং সতর্ক রয়েছে : প্রধানমন্ত্রী প্রতিটি মানুষের বার্ধক্য নিরাপদ ও মর্যাদাপূর্ণ হওয়া আবশ্যক : রাষ্ট্রপতি দুর্গাপূজা পালনে সকল নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন : স্বরাষ্ট্রমন্ত্রী বাংলাদেশ-তুরস্কের মধ্যে বিমান চলাচল ও পর্যটন খাতে সহযোগিতা জোরদারের আহ্বান পর্যটন মন্ত্রীর মাদারগঞ্জে ২২ জনকে প্রায় ৯ লাখ টাকার ঋণ সহায়তা প্রদান কমরেড মনজুরুল খানের ৮১তম জন্মদিনে বিনামূল্যে চক্ষুচিকিৎসা সেবা নকলায় ভারতীয় ৩৭ বোতল এস্কাফ সিরাপসহ তরুণী আটক মাদারগঞ্জে শারদীয় দুর্গাপূজার প্রস্তুতি সভা অনুষ্ঠিত ১২ দফা দাবিতে জামালপুরে নিকাহ রেজিস্ট্রারদের স্মারকলিপি পেশ ইসলামপুরে পাঁচ দোকান ভস্মীভূত, ২০ লাখ টাকার ক্ষতি

বীর মুক্তিযোদ্ধা কোম্পানি কমান্ডার আমিনুর তালুকদার আর নেই

নিহত বীর মুক্তিযোদ্ধা কোম্পানি কমান্ডার আমিনুর রহমান তালুকদার

সরিষাবাড়ী প্রতিনিধি, বাংলারচিঠিডটকম: জামালপুরের সরিষাবাড়ী উপজেলায় মুক্তিযুদ্ধকালিন কোম্পানি কমান্ডার ও জামালপুর জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আমিনুর রহমান তালুকদার (নান্নু) আর নেই। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন) মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৫ বছর।

২১ জানুয়ারি রাত ১০.২০ মিনিটের দিকে পৌরসভার বীর ধানাটা এলাকায় নিজ বাসায় বার্ধক্যজনিত কারণে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তিনি স্ত্রী ও দুই ছেলেসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

তিনি সাবেক তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী চিকিৎসক মুরাদ হাসান এমপি ও মহামান্য হাইকোর্টের মাননীয় বিচারপতি মাহমুদুল হাসানের চাচা এবং উপজেলার আওনা ইউনিয়নের মৃত আব্দুল ওয়াদুদ তালুকদারের ছেলে।

বীর মুক্তিযোদ্ধা আমিনুর রহমান তালুকদার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ডাকে সাড়া দিয়ে ১৯৭১ সালে ১১ নম্বর সেক্টরে মহান স্বাধীনতা যুদ্ধে অংশ নিয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন। তিনি জামালপুর জেলা ও সরিষাবাড়ী উপজেলার মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার হিসাবে সফলতার সাথে দীর্ঘদিন দায়িত্ব পালন করেছেন। ব্যক্তি জীবনে আমিনুর রহমান তালুকদার একজন সফল ঠিকাদার ব্যবসায়ী ছিলেন।

নিহতের ছোট ছেলে আরিফুর রহমান তালুকদার ২১ জানুয়ারি রাতে জানান, দীর্ঘদিন যাবৎ নানা রোগে ভোগছিলেন তিনি। ২১ জানুয়ারি রাতে নিজ বাসায় বার্ধক্যজনিত কারণে মারা যায় সে। ২২ জানুয়ারি বেলা ১২টার সরিষাবাড়ী কলেজ মাঠে রাষ্ট্রীয় মর্যাদার পর দুপুর ২টায় দৌলতপুর এডভোকেট মতিয়র রহমান তালুকদার কলেজ মাঠে নামাজে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

প্রবীণদের স্বার্থরক্ষায় বাংলাদেশের বর্তমান সরকার সচেতন এবং সতর্ক রয়েছে : প্রধানমন্ত্রী

বীর মুক্তিযোদ্ধা কোম্পানি কমান্ডার আমিনুর তালুকদার আর নেই

আপডেট সময় ০৫:২০:৫১ অপরাহ্ন, শনিবার, ২২ জানুয়ারী ২০২২