ঢাকা ১১:১৬ অপরাহ্ন, সোমবার, ১৫ জুন ২০২৬, ১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :

সারাদেশে রাতের তাপমাত্রা বৃদ্ধি পেতে পারে

বাংলারচিঠিডটকম ডেস্ক ❑ আবহাওয়া অফিস জানিয়েছে আগামী তিনদিন সারাদেশে রাতের তাপমাত্রা বৃদ্ধি পেতে পারে।

২৪ ডিসেম্বর সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। মধ্যরাত থেকে সকাল পর্যন্ত দেশের নদী অববাহিকা ও তৎসংলগ্ন এলাকায় মাঝারি থেকে ঘন কুয়াশা এবং দেশের অন্যত্র হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে।

এ ছাড়া সারাদেশে রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে এবং দিনে অপরিবর্তিত থাকতে পারে। ২৪ ডিসেম্বর সকাল ৬টায় ঢাকায় বাতাসের আপেক্ষিক আদ্রতা ছিল ৯৭ শতাংশ।

২৪ ডিসেম্বর দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে তেঁতুলিয়ায় ৮ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস। ঢাকায় ২৪ ডিসেম্বর সর্বনিম্ন তাপমাত্রা ১৪ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস এবং ২৩ ডিসেম্বর সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে সৈয়দপুরে ২৬ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস।

আবহাওয়া চিত্রের সংক্ষিপ্তসারে বলা হয়েছে, উপমহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকা অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে।

ঢাকায় ২৪ ডিসেম্বর সূর্যাস্ত সন্ধ্যা ৫টা ১৮ মিনিটে এবং ২৫ ডিসেম্বর সূর্যোদয় ভোর ৬টা ৩৮ মিনিটে।সূত্র:বাসস।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মানবিক রাষ্ট্র গঠনে গণমাধ্যমের সহযোগিতা চান প্রধানমন্ত্রী

সারাদেশে রাতের তাপমাত্রা বৃদ্ধি পেতে পারে

আপডেট সময় ০৫:৩৮:৪৭ অপরাহ্ন, শুক্রবার, ২৪ ডিসেম্বর ২০২১