ঢাকা ০৪:৩১ অপরাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জামালপুর জেলা যুবদলের প্রতিবাদ মিছিল জামালপুরে খবরের কাগজ বন্ধুজনের সভা অনুষ্ঠিত দেওয়ানগঞ্জে ৩০০ পরিবার পেল জাকাত ফাউন্ডেশন অব আমেরিকার খাদ্য সহায়তা নৈরাজ্যের প্রতিবাদে ইসলামপুরে বিএনপির বিক্ষোভ মিছিল শেরপুরে জাতীয়তাবাদী সমবায় দলের মতবিনিময় সভা অনুষ্ঠিত একনেকে ১ লাখ ৬৮ হাজার ৭৮০ কোটি টাকার মেট্রোরেলের ৩ প্রকল্পসহ ১২ প্রকল্প অনুমোদন জাতীয় গ্রিডে দিনে আরো ১২.৫ মিলিয়ন ঘনফুট গ্যাস সরবরাহ শুরু : জ্বালানি প্রতিমন্ত্রী ৭ দফা দাবি বাস্তবায়নে জামালপুরে দলিল লেখক সমিতির সমাবেশ অনুষ্ঠিত বকশীগঞ্জের লাউচাপড়া পর্যটন কেন্দ্রের উন্নয়নে কনসালটেন্ট সভা অনুষ্ঠিত কুলকান্দিতে ইউনিয়ন বিএনপিরকর্মী সমাবেশ অনুষ্ঠিত

বকশীগঞ্জে নৌকার পক্ষে সাবেক অতিরিক্ত আইজিপি মোখলেসুর রহমানের গণসংযোগ

বকশীগঞ্জের সাধুরপাড়া ইউনিয়নে নৌকার পক্ষে গণসংযোগ করেন সাবেক অতিরিক্ত আইজিপি মোখলেসুর রহমান পান্না। ছবি: বাংলারচিঠিডটকম

জিএম ফাতিউল হাফিজ বাবু, বকশীগঞ্জ প্রতিনিধি, বাংলারচিঠিডটকম : জামালপুরের বকশীগঞ্জ উপজেলার সাধুরপাড়া ইউনিয়ন পরিষদ নির্বাচনের আওয়ামী লীগের মনোনীত প্রার্থী মাহমুদুল আলম বাবুর পক্ষে গণসংযোগ করেছেন সাবেক অতিরিক্ত আইজিপি মোখলেসুর রহমান পান্না।

১৮ ডিসেম্বর দিনব্যাপী নিজ ইউনিয়ন সাধুরপাড়া ইউনিয়নের বিভিন্ন গ্রামে গণসংযোগ করে নৌকা প্রতীকে ভোট দিতে ভোটারদের প্রতি উদাত্ত আহ্বান জানান সাবেক অতিরিক্ত আইজিপি মোখলেসুর রহমান পান্না।

এসময় তিনি আওয়ামী লীগের নেতা কর্মীদের সাথে মতবিনিময় করেন পাশাপাশি সকল নেতাকর্মীকে বিভেদ ভুলে শেখ হাসিনা মনোনীত প্রার্থী মাহমুদুল আলম বাবুকে আগামী ৫ জানুয়ারি নির্বাচনে বিজয়ী করতে নৌকা প্রতীকে ভোট চান।

আচ্চাকান্দি গ্রামে মতবিনিমিয়কালে শিক্ষক জসিম উদ্দিনের সভাপতিত্বে এসময় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাবেক অতিরিক্তি আইজিপি মোখলেসুর রহমান পান্না।

এসময় উপজেলা যুবলীগের সাবেক সভাপতি গাজী আলী আকবর, সমাজেসেবক জামিল আল হোসাইন, প্রধান শিক্ষক এমএইচ কবির, সাবেক প্রধান শিক্ষক আনিছুর রহমান নান্নু, সমাজসেবক গাজী মো. এনামুল কবির, ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি বাচ্চু খান, উপজেলা ছাত্রলীগের সহসভাপতি গাজী মো. শামীমসহ আওয়ামী লীগের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।

এছাড়াও ১৭ ডিসেম্বর রাতে সাধুরপাড়া ইউনিয়নের কামালের বার্ত্তী বাজারে স্থানীয় এলাকাবাসী ও ভোটারদের সাথে মতবিনিময় করেন সাবেক এই পুলিশের শীর্ষ কর্মকর্তা।

আপলোডকারীর তথ্য

জামালপুর জেলা যুবদলের প্রতিবাদ মিছিল

বকশীগঞ্জে নৌকার পক্ষে সাবেক অতিরিক্ত আইজিপি মোখলেসুর রহমানের গণসংযোগ

আপডেট সময় ০৪:৫৭:৪২ অপরাহ্ন, শনিবার, ১৮ ডিসেম্বর ২০২১