ঢাকা ১১:৪৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ঝিনাইগাতীতে কারিতাসের সিডসের শিখন বিনিময় সফরে উন্নয়ন সংঘ দল দেওয়ানগঞ্জে নিরাপদ পুষ্টিকর খাদ্য বিষয়ক প্রচারণা সভা অনুষ্ঠিত জামালপুরে বাল্যবিয়ে প্রতিরোধ কার্যক্রমে ইউএনএফপিএ এর ভূমিকা জমি নিয়ে বিরোধ : সরিষাবাড়ীতে কৃষকের সরিষা ক্ষেত ধ্বংস মনিরুজ্জামান বাদলের লেখালেখির ভুবন : একটি সংক্ষিপ্ত পর্যবেক্ষণ ৮ হাজার চিকিৎসক-নার্স নিয়োগ দিচ্ছে সরকার বিশ্বশান্তি নিয়ে আলোচনা করবেন সি, ট্রাম্প ও পুতিন সরকার গণমাধ্যমের স্বাধীনতায় হস্তক্ষেপ করছে না : তথ্যমন্ত্রী জামালপুরে কাজিদের কলম বিরতি, অবস্থান কর্মসূচি সরিষাবাড়ীতে নারী উদ্যোক্তার দোকানে লুটপাট, ঝুলানো হয়েছে তালা

নকলায় বেগম রোকেয়া দিবসে জয়িতাদের সংবর্ধনা

নকলায় বেগম রোকেয়া দিবসে জয়িতাদের সংবর্ধনা দেওয়া হয়। ছবি: বাংলারচিঠিডটকম

শফিউল আলম লাভলু, নকলা প্রতিনিধি, বাংলারচিঠিডটকম : আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস ২০২১ উদযাপন উপলক্ষে ‘জয়িতা অন্বেষণে বাংলাদেশ’ শীর্ষক কার্যক্রমের আওতায় জয়িতাদের সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

৯ ডিসেম্বর দুপুর ১২টায় উপজেলা প্রশাসনের সহযোগিতায় মহিলা বিষয়ক অধিদপ্তরের উদ্যোগে পরিষদ সভাকক্ষে এ সংবর্ধনা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহ মো. বোরহান উদ্দিন, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মোছা. আম্বিয়া খাতুন, সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা শফিকুল ইসলাম জিন্নাহ, ভাইস চেয়ারম্যান মোহাম্মদ সারোয়ার আলম তালুকদার, মেয়র হাফিজুর রহমান লিটন, উপজেলা আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদিকা সৈয়দা উম্মে কুলসুম রেনু, সোনালী ব্যাংকের শাখা ব্যবস্থাপক নাজমুল হুদা, সাংবাদিক জাহাঙ্গীর হোসেন আহাম্মেদ ও জয়িতা রোকসানা ইয়াসমীন প্রমুখ। স্বাগত বক্তব্য ও সঞ্চালনা করেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রোমানা ইয়াসমীন।

অনুষ্ঠানে আলোচনা শেষে ৫টি ক্যাটাগরিতে ৫ জন জয়িতাকে সম্মাননা স্মারক ও ক্রেস্ট প্রদান করা হয়।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ঝিনাইগাতীতে কারিতাসের সিডসের শিখন বিনিময় সফরে উন্নয়ন সংঘ দল

নকলায় বেগম রোকেয়া দিবসে জয়িতাদের সংবর্ধনা

আপডেট সময় ০১:৫৭:৪৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ ডিসেম্বর ২০২১