ঢাকা ০৭:৩২ অপরাহ্ন, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জামালপুরে মাদকাসক্তির ক্ষতিকর প্রভাব ও প্রতিরোধে করণীয় আলোচনা সভা অনুষ্ঠিত দেওয়ানগঞ্জে নাশকতা মামলায় সাবেক সংসদ সদস্যের পিএস গ্রেপ্তার টাকা ফেরতের দাবিতে মাদারগঞ্জ উপজেলা পরিষদ ঘেরাও, অনির্দিষ্টকালের কর্মসূচি ঘোষণা বকশীগঞ্জ সীমান্তে ৫৬৭টি ভারতীয় কসমেটিকস পণ্য জব্দ জামালপুরে যুবদল-স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের বিক্ষোভ মিছিল জামালপুর রেড ক্রিসেন্ট ইউনিটের ভাইস-চেয়ারম্যান জিলানী, লিয়ন সেক্রেটারি শ্রীবরদীতে ফলবান কলাগাছ কর্তন : গ্রেপ্তার ২ বুকের পাটা থাকলে এখনই আসেন, ডিসেম্বর পর্যন্ত অপেক্ষা করতে চাই না : তথ্য প্রতিমন্ত্রী ইয়াসের খান সরিষাবাড়ী উপজেলা যুব ইউনিয়ন কমিটিতে সভাপতি রানা, এনায়েত সাধারণ সম্পাদক নির্বাচিত বকশীগঞ্জে মাধ্যমিক বিদ্যালয়ে চলছে প্রাথমিক বিদ্যালয়ের পাঠদান কার্যক্রম

ইসলামপুর মুক্ত দিবসে বীর নিবাস নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন

বীর নিবাস নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন ধর্ম প্রতিমন্ত্রী মো. ফরিদুল হক খান দুলাল এমপি। ছবি: বাংলারচিঠিডটকম

লিয়াকত হোসাইন লায়ন, ইসলামপুর প্রতিনিধি, বাংলারচিঠিডটকম : মুজিব বর্ষে মাননীয় প্রধানমন্ত্রীর উপহার হিসাবে জামালপুরের ইসলামপুর ৭ ডিসেম্বর মুক্ত দিবসে বীর মুক্তিযোদ্ধাদের আবাসন ‘বীর নিবাস’ নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন ধর্ম প্রতিমন্ত্রী মো. ফরিদুল হক খান দুলাল এমপি।

উপজেলা প্রশাসনের আয়োজনে ৭ ডিসেম্বর সকালে ইসলামপুর পলবান্ধা ইউনিয়নের চর বাটিকামারী গ্রামে বীর মুক্তিযোদ্ধা আমজাদ আলীর ‘বীর নিবাস’ নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন প্রতিমন্ত্রী। মুক্তিযোদ্ধা মন্ত্রণালয়ের অর্থায়নে রাজিব এন্ড ব্রাদার্স ঠিকাদারী প্রতিষ্ঠান উপজেলায় ১২টি বীর নিবাস নির্মাণ করবে।

পরে ৭ ডিসেম্বর ইসলামপুরের মাটি পাকহানাদার মুক্ত দিবসের বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভায় অংশ নেন ধর্ম প্রতিমন্ত্রী।

বক্তব্য রাখেন ধর্ম প্রতিমন্ত্রী মো. ফরিদুল হক খান দুলাল এমপি। ছবি: বাংলারচিঠিডটকম

এসময় উপজেলা পরিষদ চেয়ারম্যান এস এম জামাল আব্দুন নাসের বাবুল, ইসলামপুর উপজেলা কমান্ডের সাবেক কমান্ডার মানিকুল ইসলাম মানিক, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জাহিদুর রহমানসহ অনেকেই উপস্থিত ছিলেন।

উল্লেখ যে, ১৯৭১ সালের ৭ ডিসেম্বর ইসলামপুরের মাটি পাকহানাদার মুক্ত হয়েছে। ডিসেম্বর মাস বাঙালি জাতির গৌরবের মাস। ১৯৭১ সালের এদিন হাজার মুক্তিকামী ছাত্র জনতা আনন্দ উল্লাসের মধ্যে দিয়ে ইসলামপুর থানা চত্বরে জালাল কোম্পানির কমান্ডার প্রয়াত শাহ মোহাম্মদ জালাল উদ্দিন স্বাধীনতার প্রথম বিজয় পতাকা উত্তোলন করেন।

আপলোডকারীর তথ্য

জামালপুরে মাদকাসক্তির ক্ষতিকর প্রভাব ও প্রতিরোধে করণীয় আলোচনা সভা অনুষ্ঠিত

ইসলামপুর মুক্ত দিবসে বীর নিবাস নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন

আপডেট সময় ০৬:৫১:৩৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ ডিসেম্বর ২০২১