ঢাকা ০১:১৬ অপরাহ্ন, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বকশীগঞ্জে মাদকাসক্তকে ৬ মাসের কারাদণ্ড জামালপুরে সপ্তাহব্যাপী বৃক্ষরোপণ অভিযান, বৃক্ষমেলা শুরু জুলাই শহিদদদের স্মরণে আলোচনা সভা অনুষ্ঠিত হবিগঞ্জে হামলা : প্রতিবাদে জামালপুরে এনসিপির মশাল মিছিল প্রধানমন্ত্রীর সভাপতিত্বে ভূমিকম্প বিষয়ক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হাসপাতালে দালাল চক্রের অপতৎপরতা স্থায়ীভাবে বন্ধ করা হবে : স্বাস্থ্যমন্ত্রী বকশীগঞ্জে রিং জাল জব্দের পর পুড়িয়ে ধ্বংস মুরাদ হাসানকে আদালতে হাজির হতে বিজ্ঞপ্তি প্রকাশের আদেশ বঙ্গভবনে কার্যক্রম শুরু করলেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি উন্নয়ন কাজে অনিয়ম হলে সংশ্লিষ্ট ঠিকাদারি প্রতিষ্ঠানকে ব্ল্যাকলিস্টেড করা হবে : গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী

বিশ্বব্যাপী ছড়ালেও ওমিক্রনে এখনো কোন মৃত্যুর রিপোর্ট পাওয়া যায়নি : বিশ্ব স্বাস্থ্য সংস্থা

বাংলারচিঠিডটকম ডেস্ক ❑ বিশ্ব স্বাস্থ্য সংস্থা ৩ ডিসেম্বর বলেছে, ওমিক্রন ভ্যারিয়েন্ট বিশ্বের ৩৮টি দেশে শনাক্ত হয়েছে। তবে এখনো পর্যন্ত কারো মৃত্যুর খবর পাওয়া যায়নি। নতুন ভ্যারিয়েন্ট বৈশ্বিক অর্থনীতি পুনরুদ্ধার ক্ষতিগ্রস্ত করতে পারে এমন উদ্বেগের মধ্যে বিশ্বের বিভিন্ন দেশের কর্তৃপক্ষ এর বিস্তার রোধে তৎপর হয়ে উঠেছে।

সর্বশেষ যুক্তরাষ্ট্র ও অস্ট্রেলিয়ায় নতুন ভ্যারিয়েন্টের স্থানীয়ভাবে সংক্রমণ শনাক্ত হয়েছে। ওমিক্রন সংক্রমনে দক্ষিণ আফ্রিকায় আক্রান্তের সংখ্যা ৩০ লাখ ছাড়িয়েছে।

বিশ্ব স্বাস্থ্য সংস্থা সতর্ক করে বলেছে, এই নতুন ভ্যারিয়েন্টটি কতটা শক্তিশালী তা নিরুপনে কয়েক সপ্তাহ সময় লেগে যেতে পারে। এটি গুরুতর অসুস্থতার কারণ কি-না এবং এর বিরুদ্ধে কতটা কার্যকর চিকিৎসা ও ভ্যাকসিন রয়েছে সেটি যাচাই করে দেখা হবে।

ডব্লিউএইচও’র জরুরি পরিচালক মাইকেল রায়ান বলেছেন, ‘আমরা এর ফলাফল পেতে যাচ্ছি, যা প্রত্যেকেরই জানা উচিত।’

ডব্লিউএইচও ৩ ডিসেম্বর বলেছে, এখনো ওমিক্রন সম্পর্কিত মৃত্যুর কোন রিপোর্ট পাওয়া যায়নি। তবে এই নতুন ভ্যারিয়েন্টের বিস্তারের ব্যাপারে সতর্ক করে বলা হয়েছে আগামী কয়েক মাসে এর সংক্রমণ ইউরোপে করোনা আক্রান্তের মোট সংখ্যার অর্ধেক ছাড়িয়ে যেতে পারে।

আন্তর্জাতিক মুদ্রা তহবিলের প্রধান ক্রিস্তালিনা জর্জিয়েভা শুক্রবার বলেছেন, ডেল্টা ধরনের মতোই নতুন ভ্যারিয়েন্টটি বিশ্বব্যাপী অর্থনৈতিক পুনরুদ্ধারের গতিকে ধীর করে দিতে পারে।

তিনি বলেন, ‘এমনকি এই নতুন ভ্যারিয়েন্টের আগেও আমরা পুনরুদ্ধার নিয়ে উদ্বিগ্ন ছিলাম। যদি এ অবস্থা চলতে থাকে তাহলে পুনরুদ্ধারের গতি কিছুটা হারাবে।’

‘এই নতুন ভ্যারিয়েন্ট খুব দ্রুত ছড়িয়ে পড়ে মানুষের আত্মবিশ্বাস নষ্ট করতে পারে।’

দক্ষিণ আফ্রিকার গবেষকদের প্রাথমিক সমীক্ষায় বলা হয়, সেখানে নতুন ভ্যারিয়েন্ট প্রথম গত ২৪ নভেম্বর শনাক্ত করা হয়। এতে বলা হয়-ডেল্টা ও বিটা ভ্যারিয়েন্টের চেয়ে ওমিক্রন স্ট্রেনের পুনঃসংক্রমণের সম্ভাবনা তিন গুণ বেশী।

রেডক্রসের প্রধান ফ্রান্সেসকা রোকা বলেছেন, ভ্যাকসিনের অসম বন্টনের কারনে বিপদের ‘চূড়ান্ত প্রমাণ’ হচ্ছে ওমিক্রনের উত্থান।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বকশীগঞ্জে মাদকাসক্তকে ৬ মাসের কারাদণ্ড

বিশ্বব্যাপী ছড়ালেও ওমিক্রনে এখনো কোন মৃত্যুর রিপোর্ট পাওয়া যায়নি : বিশ্ব স্বাস্থ্য সংস্থা

আপডেট সময় ০৫:২৫:৫৭ অপরাহ্ন, শনিবার, ৪ ডিসেম্বর ২০২১