ঢাকা ০৪:৪১ অপরাহ্ন, সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বঙ্গভবনে নবনির্বাচিত রাষ্ট্রপতির কার্যক্রম শুরু কোনো শিশু স্কুলের বাইরে থাকবে না, প্রতিটি শিশুই শিখবে : প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী র‌্যাবের অভিযান : দেওয়ানগঞ্জে ৪০ লাখ টাকার হেরোইনসহ মাদক কারবারি গ্রেপ্তার ঝাড়কাটা বহুমুখী উচ্চ বিদ্যালয় যেন ১১৯ বছরের আলোকবর্তিকা গৃহবধূর মরদেহ উদ্ধার, স্বামী পলাতক সন্ত্রাসী ও চাঁদাবাজদের ধরতে আইনশৃঙ্খলা বাহিনীকে কঠোর নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর ভিক্ষার চালেই চলে বৃদ্ধ দম্পতির সংসার, সড়কের পাশে ঝুপড়িতে মানবেতর জীবন বকশীগঞ্জে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা জামালপুরে ১০০ এতিম শিক্ষার্থী পেল দোস্ত এইডের শিক্ষাবৃত্তি সরকার কারিগরি শিক্ষাকে সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছে : ওয়ারেছ আলী মামুন

খালেদা জিয়ার বিদেশে সু-চিকিৎসার দাবিতে ছাত্রদলের বিক্ষোভ

জেলা ছাত্রদলের বিক্ষোভ মিছিল। ছবি : বাংলারচিঠিডটকম

নিজস্ব প্রতিবেদক, জামালপুর, বাংলারচিঠিডটকম : বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি ও বিদেশে সু-চিকিৎসার দাবিতে জামালপুরে বিক্ষোভ সমাবেশ করেছে জেলা ছাত্রদল। ৪ ডিসেম্বর দুপুরে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে জেলা বিএনপি কার্যালয়ের সামনে এ বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।

জেলা ছাত্রদলের সভাপতি সোহেল রানার সভাপতিত্বে বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপির ময়মনসিংহ বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক আইনজীবী শাহ্ মো. ওয়ারেছ আলী মামুন।

জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক মনজুরুল করিম সুমনের সঞ্চালনায় এতে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন কেন্দ্রীয় ছাত্রদলের যুগ্মসাধারণ সম্পাদক করিম প্রধান রনি, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক ওমরুজ্জামান দর্শন চৌধুরী, সহ-সভাপতি মোশারফ সিদ্দিকী, যুগ্মসাধারণ সম্পাদক আতিকুর রহমান সুমিল, শহর ছাত্রদলের আহ্বায়ক শফিকুল ইসলাম, সদস্য সচিব শামীম আহমেদ, সরকারি আশেক মাহমুদ কলেজ শাখা ছাত্রদলের আহ্বায়ক বোরহান উদ্দিন, সদস্য সচিব রাকিবুল হাসান প্রমুখ।

বিক্ষোভ কর্মসূচিতে জেলা ছাত্রদল, শহর ও সদর উপজেলা ছাত্রদলের সকল পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন এবং খালেদা জিয়ার নি:শর্ত মুক্তি ও বিদেশে সুচিকিৎসার সুযোগ করে দেওয়ার দাবি জানান।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বঙ্গভবনে নবনির্বাচিত রাষ্ট্রপতির কার্যক্রম শুরু

খালেদা জিয়ার বিদেশে সু-চিকিৎসার দাবিতে ছাত্রদলের বিক্ষোভ

আপডেট সময় ০৫:১৮:৩২ অপরাহ্ন, শনিবার, ৪ ডিসেম্বর ২০২১