ঢাকা ০৮:২৭ পূর্বাহ্ন, সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ২০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রধানমন্ত্রীর সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের সাক্ষাৎ ওয়েজবোর্ড বাস্তবায়নে উদ্যোগ নেবে সরকার : তথ্য প্রতিমন্ত্রী লটারির মাধ্যমে সাব-রেজিস্ট্রার বদলি ৬ অক্টোবর সরিষাবাড়ী উপজেলা বিএনপির সভাপতি আজিম উদ্দিনের স্মরণসভা অনুষ্ঠিত যানবাহন চালকদের দক্ষতা বৃদ্ধিতে জামালপুরে বিআরটিএ’র প্রশিক্ষণ কর্মশালা সরিষাবাড়ীতে অনলাইন জুয়ার ‘সম্রাট’ সবুজ গ্রেপ্তার দুর্গাপূজা : মাদারগঞ্জে আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত নকলায় পূজা মণ্ডপে জিআর চাল বিতরণ করলেন এমপি ডেঙ্গু প্রতিরোধে নকলায় মশক নিধন, পরিচ্ছন্নতা কার্যক্রম শেরপুরে মাদকের বিরুদ্ধে অবস্থান নেয়ায় ছাত্রদল নেতার উপর হামলা : বিচার দাবি

জামালপুরে আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস পালিত

জামালপুরে প্রতিবন্ধী দিবসের অনুষ্ঠানে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. রফিকুল ইসলাম। ছবি: বাংলারচিঠিডটকম

নিজস্ব প্রতিবেদক, জামালপুর, বাংলারচিঠিডটকম: ‘কোভিডোত্তর বিশ্বের টেকসই উন্নয়ন, প্রতিবন্ধী ব্যক্তির নেতৃত্ব ও অংশগ্রহণ’ এই প্রতিপাদ্য সামনে রেখে ৩ ডিসেম্বর জামালপুরে যথাযোগ্য মর্যাদায় ৩০তম আন্তর্জাতিক ও ২৩তম জাতীয় প্রতিবন্ধী দিবস পালিত হয়েছে।

জামালপুর প্রতিবন্ধী ভবনের সভাকক্ষে বেলা ৩টায় অনুষ্ঠিত আলোচনা সভা ও প্রতিবন্ধী জনগোষ্ঠীর সহায়ক উপকরণ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. রফিকুল ইসলাম।

প্রতিবন্ধী ব্যক্তিদের মাঝে হুইল চেয়ার ও ওয়ার্ল্ড ভিশনের ডিজিটাল হাতধোয়া উপকরণ বিতরণ করা হয়। ছবি: বাংলারচিঠিডটকম

জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক রাজু আহম্মদের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন সিভিল সার্জন চিকিৎসক প্রণয় কান্তি দাস, জামালপুর আঞ্চলিক কৃষি গবেষণা কেন্দ্রের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মঞ্জুরুল কাদের, জেলা আওয়ামী লীগের সহসভাপতি সৈয়দ আতিকুর রহমান ছানা, উন্নয়ন সংঘের মানবসম্পদ বিভাগের পরিচালক জাহাঙ্গীর সেলিম, জেলা প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা ইশরাত ফাতেমা, সমাজসেবা নিবন্ধন কর্মকর্তা ইকবাল হোসেন, ওয়ার্ল্ড ভিশনের সমতা প্রকল্পের কর্মকর্তা জুবায়ের হোসেন, সরিষাবাড়ী প্রতিবন্ধী বিদ্যালয়ের অধ্যক্ষ আনিছুর রহমান প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন জেলা সমাজসেবা কার্যালয়ের সহকারী পরিচালক আবু ইলিয়াস মল্লিক।

অনুষ্ঠানের অংশগ্রহণকারীবৃন্দ। ছবি: বাংলারচিঠিডটকম

আলোচনা সভা শেষে প্রতিবন্ধী ব্যক্তিদের মাঝে হুইল চেয়ার ও ওয়ার্ল্ড ভিশনের ডিজিটাল হাতধোয়া উপকরণ বিতরণ করা হয়।

আলোচনায় বক্তারা প্রতিবন্ধী ব্যক্তিদের সরকারি, বেসরকারি প্রতিষ্ঠানে সহজ প্রবেশাধিকার নিশ্চিতকরণ, শিক্ষার্থীদের আলাদা খেলার মাঠ ও বিনোদন কেন্দ্র স্থাপন, সকল ক্ষেত্রে তাদের যথাযথ মূল্যায়ন, ভাতার পরিমাণ বৃদ্ধি করা, বাক ও শ্রবণ প্রতিবন্ধী বিদ্যালয় এমপিওভুক্তিকরণসহ বিভিন্ন ন্যায়সঙ্গত দাবিগুলো উত্থাপন করেন।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

প্রধানমন্ত্রীর সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের সাক্ষাৎ

জামালপুরে আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস পালিত

আপডেট সময় ০৮:২৪:০৬ অপরাহ্ন, শুক্রবার, ৩ ডিসেম্বর ২০২১