ঢাকা ১১:১৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
একজন দক্ষ কর্মী রাষ্ট্রের উন্নয়নে অবদান রাখতে পারে : পুলিশ সুপার ফারাহানা ইসলামপুর প্রেসক্লাবে ডেইলি বাংলাদেশ পোর্টালের সম্পাদক শাহিদকে সংবর্ধনা সাংবাদিক আলিফ হত্যার প্রতিবাদে দেওয়ানগঞ্জে মানববন্ধন জনগণকে দেওয়া সকল প্রতিশ্রুতি রক্ষা করছে বিএনপি : সংসদ সদস্য শামীম তালুকদার প্রকৃতি রক্ষার বৈশ্বিক লক্ষ্য অর্জনের উপায় খুঁজতে আর্মেনিয়ায় জাতিসংঘ সম্মেলন শুরু ট্রাম্পের সমালোচনার মুখে উত্তেজনা প্রশমনে মার্কিন দূতদের সঙ্গে জেলেনস্কির আলোচনা জেলেনস্কির সমালোচনায় ট্রাম্প, রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা শিথিলের সিদ্ধান্তের পক্ষে সাফাই মাদারগঞ্জে পূজামণ্ডপ পরিদর্শন করলেন এমপি মোস্তাফিজুর রহমান বাবুল বস্তুনিষ্ঠতা এবং পেশাদারিত্ব কালবেলাকে শীর্ষে নিয়ে গেছে : অতিরিক্ত পুলিশ সুপার ইয়াহিয়া মামুন। জাতীয় স্বার্থ, সার্বভৌমত্ব ও আত্মমর্যাদা রক্ষাই হবে আগামীর বাংলাদেশের মূল অঙ্গীকার : প্রধানমন্ত্রী

পিসিআর টেস্টে ওমিক্রন শনাক্ত হচ্ছে, আরো গবেষণা চলছে : ডব্লিওএইচও

বাংলারচিঠিডটকম ডেস্ক ❑ করোনার নতুন ধরন ‘ওমিক্রন’ পিসিআর টেস্টে শনাক্ত হচ্ছে। অন্যান্য টেস্টের ওপর এর প্রভাব নিয়েও গবেষণা চলছে।

বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিওএইচও) ২৮ নভেম্বর এ কথা জানায়।

নতুন ধরন নিয়ে সর্বশেষ তথ্য জানাতে গিয়ে সংস্থাটি আরো বলছে, ব্যাপকভাবে ব্যবহৃত পিসিআর টেস্টে অব্যাহতভাবে ওমিক্রন শনাক্তের কাজ চলছে, যা আমরা অন্যান্য ধরনের ক্ষেত্রেও দেখেছি। এখন অন্যান্য টেস্টের ওপর এর কি ধরনের প্রভাব রয়েছে তা গবেষণা করে দেখা হচ্ছে।
এদিকে সংস্থাটি শুক্রবার দক্ষিণ আফ্রিকায় চলতি মাসের প্রথমদিকে শনাক্ত ওমিক্রনকে ‘উদ্বেগজনক’ ধরন হিসেবে বর্ণনা করেছে।

ডব্লিওএইচও তার সর্বশেষ তথ্যে বলেছে, ব্যক্তি থেকে ব্যক্তিতে এটি দ্রুত ছড়াতে পারে কিনা তা এখনও স্পষ্ট নয়। এছাড়া করোনার অন্য ধরনের উপসর্গের সাথে এর ভিন্নতা রয়েছে কিনা সে বিষয়ে এখনও কোন তথ্য পাওয়া যায়নি।

এদিকে করোনা মোকাবেলায় বিদ্যমান পদক্ষেপগুলোই যথেষ্ট কিনা তা নিয়েও গবেষণা চলছে বলে সংস্থাটি জানিয়েছে।

নতুন ধরন সম্পর্কে সার্বিকভাবে সবকিছু জানতে কয়েক সপ্তাহ সময় লেগে যাবে বলেও ডব্লিওএইচও উল্লেখ করেছে।

ওমিক্রন সম্পর্কে জানতে বিশ্বের উল্লেখযোগ্য সংখ্যক গবেষকের সঙ্গে ডব্লিওএইচও কাজ করে যাচ্ছে এবং আগামী কয়েকদিন ও সপ্তাহে আরো তথ্য জানা যাবে বলে সংস্থাটি জানিয়েছে।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

একজন দক্ষ কর্মী রাষ্ট্রের উন্নয়নে অবদান রাখতে পারে : পুলিশ সুপার ফারাহানা

পিসিআর টেস্টে ওমিক্রন শনাক্ত হচ্ছে, আরো গবেষণা চলছে : ডব্লিওএইচও

আপডেট সময় ০৩:৫৪:৫৫ অপরাহ্ন, সোমবার, ২৯ নভেম্বর ২০২১