ঢাকা ০৭:৪৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ১২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রধানমন্ত্রীর সঙ্গে এডিবি প্রেসিডেন্টের সৌজন্য সাক্ষাৎ আগামী ১ জুন শিশু রামিসা হত্যা মামলার বিচার শুরু : আইনমন্ত্রী ঘুষি মেরে অটোচালকের নাক ফাটিয়ে দিলেন ট্রাফিক পুলিশ বিধবা ইয়াসমিনকে ঘর নির্মাণ করে দিচ্ছে মাদারগঞ্জ উপজেলা যুবদল আইন সহায়তা ফাউন্ডেশনের বগারচর ইউনিয়ন শাখার কমিটি অনুমোদন বাংলাদেশ আত্মনির্ভরশীল জ্বালানি ব্যবস্থার পথে দৃঢ়ভাবে এগিয়ে যাচ্ছে : প্রধানমন্ত্রী রামিসা হত্যা মামলার বিচার ৫ থেকে ৭ দিনের মধ্যেই সম্পন্ন হবে: স্বরাষ্ট্রমন্ত্রী মাদরাসাশিক্ষার্থী কন্যাশিশু নিখোঁজ ঈদযাত্রায় রেলে বাড়তি চাপের মধ্যেও শিডিউল বিপর্যয়ের শঙ্কা নেই : রেলমন্ত্রী শেখ রবিউল আলম কিশোরীকে যৌন নিপীড়ন, কৃষক গ্রেপ্তার

বিএনপি বিভ্রান্তি সৃষ্টির রাজনীতিতে বিশ্বাসী : ওবায়দুল কাদের

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।-ফাইল ছবি

বাংলারচিঠিডটকম ডেস্ক ❑ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিএনপি বিভ্রান্তি সৃষ্টির রাজনীতিতে বিশ্বাসী।

তিনি বলেন, বিএনপি রাজপথে নামার আহ্বান জানিয়ে নিজেরাই ঘরে বসে থাকে, কারণ জনগণ এখন আর তাদের বিশ্বাস করে না।

২৮ নভেম্বর বিকেলে সংসদ ভবনে তাঁর কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।

‘দেশের মালিকানা জনগণের কাছ থেকে আওয়ামী লীগ ছিনিয়ে নিয়েছে’ বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের এমন বক্তব্যের জবাবে ওবায়দুল কাদের বলেন, আওয়ামী লীগ মনে-প্রাণে বিশ্বাস করে চিন্তায়, চেতনায় দেশের মালিকানা জনগণের। এ মালিকানা জনগণের হাতেই আছে।

বিএনপি গণতন্ত্রের প্রাতিষ্ঠানিক রূপদানের কথা মুখে বললেও তা অন্তরে বিশ্বাস করে না উল্লেখ করে তিনি বলেন, তাদের শাসনামলে দুর্নীতি ও লুটপাটকে তারা প্রাতিষ্ঠানিক রূপ দিয়েছিলো। নিজ দলে গণতন্ত্র না থাকলে সরকার পরিচালনায় কিভাবে বিএনপি গণতন্ত্র প্রতিষ্ঠা করবে?

ওবায়দুল কাদের বলেন, গণতন্ত্র একদিনে প্রতিষ্ঠা হয় না, গণতন্ত্র একটি বিকাশমান প্রক্রিয়া। শেখ হাসিনার নেতৃত্বে সরকার গণতন্ত্রকে এগিয়ে নিতে জোর প্রয়াস অব্যাহত রেখেছে।

তিনি বলেন, বিএনপি মুখে গণতান্ত্রের খই ফোটালেও রাজনৈতিক দল হিসেবে তারা গণতন্ত্রের অগ্রযাত্রায় প্রতিবন্ধকতা তৈরি করা ছাড়া আর কোন ভূমিকা রাখতে পারেনি।

এদেশে ভোটের নামে গণতন্ত্র হরণের ইতিহাস বিএনপিই সৃষ্টি করেছে উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, হত্যা আর ষড়যন্ত্রের রাজনীতির একচ্ছত্র চর্চা বিএনপিই করে যাচ্ছে।

এর আগে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের সঙ্গে তার সংসদ ভবনের কার্যালয়ে সৌজন্য সাক্ষাৎ করেন সৌদি আরবের পরিবহন মন্ত্রী এইচ ই ইঞ্জিনিয়ার সালেহ নাসের এ আল জাসেরের নেতৃত্বে একটি প্রতিনিধি দল।

সাক্ষাৎ কালে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী যশোর-খুলনা এবং চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ককে ছয় লেনে উন্নীতকর প্রকল্পে বিনিয়োগের প্রস্তাব করেন।

এসময় সৌদি আরবের পরিবহন মন্ত্রী উল্লেখিত প্রকল্পে অর্থায়নের বিষয়ে আগ্রহ প্রকাশ করেন।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

প্রধানমন্ত্রীর সঙ্গে এডিবি প্রেসিডেন্টের সৌজন্য সাক্ষাৎ

বিএনপি বিভ্রান্তি সৃষ্টির রাজনীতিতে বিশ্বাসী : ওবায়দুল কাদের

আপডেট সময় ০৬:১১:৩৬ অপরাহ্ন, রবিবার, ২৮ নভেম্বর ২০২১