ঢাকা ০৮:৩৭ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ২৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
এক ট্রিলিয়ন ডলারের জলবায়ু সহনশীল অর্থনীতি গড়তে বাংলাদেশ প্রতিশ্রুতিবদ্ধ : প্রধানমন্ত্রী ভেটেরান্স ডে-তে ইরানের বিরুদ্ধে যুদ্ধের পক্ষে সাফাই গাইলেন ট্রাম্প ভুয়া তথ্য প্রতিরোধে বাংলা ফ্যাক্ট ১,১৭২টি ফ্যাক্টচেক প্রকাশ করেছে : তথ্য প্রতিমন্ত্রী নিউমোনিয়া মোকাবিলায় দেশে পর্যাপ্ত ভ্যাকসিনের মজুত রয়েছে: স্বাস্থ্যমন্ত্রী মাদারগঞ্জে ৯৭২টি ফলজ ও বনজ গাছের চারা বিতরণ মাদারগঞ্জে দুই কোটি ৩৭ লাখ টাকার সড়কে নিম্নমানের খোয়া, অপসারণের নির্দেশ জামালপুর মেডিকেল কলেজ ছাত্রলীগনেতা খালিদ গ্রেপ্তার টানা দুই মাস ধরে ময়মনসিংহ রেঞ্জের সেরা ওসি তদন্ত নাজমুল প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে চীনের ভাইস প্রেসিডেন্টের বৈঠক অনুষ্ঠিত দুর্দান্ত জয়ে গ্রুপ সেরা হয়ে সেমিফাইনালে বাংলাদেশ

বকশীগঞ্জে দুই ইউনিয়নে নৌকা পেলেন আলমাছ ও জুয়েল তালুকদার

জিএম ফাতিউল হাফিজ বাবু, বকশীগঞ্জ প্রতিনিধি, বাংলারচিঠিডটকম: জামালপুরের বকশীগঞ্জ উপজেলায় ২৩ ডিসেম্বর চতুর্থ ধাপে বাট্টাজোড় ও বকশীগঞ্জ সদর ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হবে।

নিবার্চন উপলক্ষে আওয়ামী লীগের চেয়ারম্যান প্রার্থী চূড়ান্ত করা হয়েছে। ২২ নভেম্বর রাতে কেন্দ্রীয় আওয়ামী লীগ বকশীগঞ্জ উপজেলার দুই ইউনিয়নের প্রার্থীর নাম ঘোষণা করেন। বকশীগঞ্জ সদর ইউনিয়নের আহ্বায়ক ও প্রবীণ আওয়ামী লীগনেতা আলমগীর কবির আলমাছ এবং উপজেলা আওয়ামী লীগের উপদেষ্টা মোখলেছুর রহমান জুয়েল তালুকদারকে বাট্টাজোড় ইউনিয়নে মনোনয়ন দেওয়া হয়েছে।

দলীয় মনোনয়ন পাওয়ার পর দুই প্রার্থীর সমর্থকদের মধ্যে চাঞ্চল্য দেখা দিয়েছে। বাট্টাজোড় ইউনিয়নের নৌকার মাঝি মোখলেছুর রহমান জুয়েল তালুকদার ২৩ নভেম্বর দিনব্যাপী দলীয় নেতা কর্মীদের নিয়ে শোডাউন করেছেন। দীর্ঘ ১০ বছর পর এই দুই ইউনিয়নে নির্বাচন হওয়ায় ভোটারদের মাঝে নির্বাচনী আমেজ শুরু হয়েছে।

আগামী ২৫ নভেম্বর মনোনয়ন পত্র দাখিলের শেষ তারিখ ও ২৩ ডিসেম্বর ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

এক ট্রিলিয়ন ডলারের জলবায়ু সহনশীল অর্থনীতি গড়তে বাংলাদেশ প্রতিশ্রুতিবদ্ধ : প্রধানমন্ত্রী

বকশীগঞ্জে দুই ইউনিয়নে নৌকা পেলেন আলমাছ ও জুয়েল তালুকদার

আপডেট সময় ০৫:৫২:১৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ নভেম্বর ২০২১