ঢাকা ০৪:৫৩ অপরাহ্ন, শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
দেশে এপ্রিল ও মে মাসের পূর্ণ জ্বালানি মজুত রয়েছে : প্রতিমন্ত্রী দারিদ্র্য দূর করে জনগণের ভাগ্য পরিবর্তনে কাজ করতে চাই : মির্জা ফখরুল বালিকা উচ্চ বিদ্যালয় প্রসারে অনুপ্রেরণামূলক দৃষ্টান্ত জনজীবনে শান্তি ও নিরাপত্তা ফিরিয়ে আনাই সরকারের অগ্রাধিকার : প্রধানমন্ত্রী রাজনৈতিক হয়রানিমূলক মামলা প্রত্যাহারে পদক্ষেপ নিয়েছে সরকার : আইনমন্ত্রী স্বাধীনতা পুরস্কার হস্তান্তর করেছেন প্রধানমন্ত্রী ২৫ ভরি স্বর্ণালঙ্কারসহ প্রতারক কন্টেন্ট ক্রিয়েটর মনির গ্রেপ্তার মুন মেমোরিয়ালের এসএসসি পরীক্ষার্থীদের বিদায়ী সংবর্ধনা বকশীগঞ্জের কৃষকেরা বিনামূল্যে পেল বীজ সার গণপরিবহনে যাত্রীবান্ধব সেবার দাবিতে সনাকের মানববন্ধন

নকলায় নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের দায়ে দুইজনকে ১০ হাজার টাকা জরিমানা

শফিউল আলম লাভলু, নকলা প্রতিনিধি, বাংলারচিঠিডটকম: শেরপুরের নকলা উপজেলায় ইউনিয়ন পরিষদের নির্বাচনে আচরণবিধি লঙ্ঘনের দায়ে এক মেম্বার প্রার্থী ও আরেক মেম্বার প্রার্থীর সমর্থককে ১০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

২০ নভেম্বর রাতে উপজেলার টালকী ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের মুরগি প্রতীকের সদস্য (মেম্বার) প্রার্থী মো. নাজমুল ইসলামকে ৫ হাজার ও ৭ নম্বর ওয়ার্ডের ফুটবল প্রতীকের সমর্থক মো. জিয়াউল হককে ৫ হাজার জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী হাকিম ও সহকারী কমিশনার (ভূমি) কাউছার আহম্মেদ। এসময় নকলা থানা পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।

ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী হাকিম ও সহকারী কমিশনার (ভূমি) কাউছার আহম্মেদ বলেন, নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করায় এক মেম্বার প্রার্থী ও আরেক মেম্বার প্রার্থীর সমর্থককে ৫ হাজার করে মোট ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এটা তাদের প্রথমবারের মত জরিমানা করে সতর্ক করা হলো। প্রতিটি ইউনিয়নে এমন অভিযান অব্যাহত থাকবে।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

দেশে এপ্রিল ও মে মাসের পূর্ণ জ্বালানি মজুত রয়েছে : প্রতিমন্ত্রী

নকলায় নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের দায়ে দুইজনকে ১০ হাজার টাকা জরিমানা

আপডেট সময় ০৪:৫৩:৩৬ অপরাহ্ন, রবিবার, ২১ নভেম্বর ২০২১