ঢাকা ০৬:৫১ অপরাহ্ন, শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ১৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
দেশকে স্বনির্ভর করা বর্তমান সরকারের অঙ্গীকার : পানিসম্পদ মন্ত্রী মিথ্যা তথ্য প্রচারের প্রতিবাদ জানালেন মেহেদী নতুন ভোট কেন্দ্র চায় ইসলামপুরের টেংরাকুড়াবাসী মাদারগঞ্জে ভাঙারি ব্যবসায়ী ফকির আলীর মরদেহ উদ্ধার বকশীগঞ্জে অবৈধভাবে ৭২ বস্তা সার মজুদ, ব্যবসায়ীকে জরিমানা রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি নির্বাচন কমিশনের ভাবমূর্তি ও জনআস্থা সমুন্নত রাখার আহ্বান রাষ্ট্রপতির শিক্ষা ও প্রশিক্ষণে গড়ে উঠুক আগামীর বাংলাদেশ : শিক্ষামন্ত্রী মাদারগঞ্জে সেচ পাম্পে বিদ্যুৎ সংযোগ দিতে গিয়ে কৃষকের মৃত্যু মহানবী (সা.) এর আদর্শে শান্তি-সম্প্রীতির সমাজ গড়ার আহ্বান এলজিআরডি মন্ত্রীর

সব ধরনের ক্রিকেট থেকে অবসরের সিদ্ধান্ত ডি ভিলিয়ার্সের

বাংলারচিঠিডটকম ডেস্ক ❑ সব ধরনের ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিলেন দক্ষিণ আফ্রিকার সাবেক অধিনায়ক এবি ডি ভিলিয়ার্স।

২০১৮ সালে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেন ডি ভিলিয়ার্স। এবার ফ্র্যাঞ্চাইজিসহ সব ধরনের ক্রিকেটকে বিদায় বললেন তিনি।

১৯ নভেম্বর সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে এক বার্তায় নিজের অবসরের ঘোষনা দেন ডি ভিলিয়ার্স।

তিনি লিখেছেন, ‘দুর্দান্ত একটা জার্নি ছিল। তবে এবার সব ধরনের ক্রিকেট থেকে অবসর নিলাম আমি। আমার বড় ভাইদের সাথে বাড়ির উঠোনে ক্রিকেট খেলা থেকে যে বিশুদ্ধ আনন্দ পেয়েছি বা উৎসাহের সঙ্গে খেলেছি এখন ৩৭ বছর বয়সে এসে নিজের মধ্যে সেই আগুনটা আর অতটা জোরালোভাব খুঁজে পাচ্ছি না।’

ডি ভিলিয়ার্স আরও লিখেন, ‘দক্ষিণ আফ্রিকা বা আরসিবি বা টাইটান্স, ক্রিকেট সব সময়ই আমাকে দু’হাত ভরে দিয়েছে। ক্রিকেটের প্রতি আমি সব সময় কৃতজ্ঞ থাকবো।’

ক্রিকেট ক্যারিয়ারের সকল সতীর্থদেরকেও ধন্যবাদ জানিয়েছেন ডি ভিলিয়ার্স। তিনি বলেন, ‘আমার এই যাত্রা পথে পাশে থাকার জন্য সব সতীর্থ, বিপক্ষ, কোচ, ফিজিও এবং স্টাফদের ধন্যবাদ। দক্ষিণ আফ্রিকা দলকে ধন্যবাদ আমাকে সুযোগ দেওয়ার জন্য। দক্ষিণ আফ্রিকা, ভারত যেখানে খেলেছি সেখানেই সমর্থন পেয়েছি। সব শেষে জানাতে চাই, আমার পরিবার পাশে না থাকলে কোনও কিছুই সম্ভব হতো না। আমার মা-বাবা, ভাইরা, স্ত্রী ড্যানিয়েল, আমার সন্তানদের অনেক কিছু ত্যাগ করতে হয়েছে। জীবনের পরবর্তী সময়ের দিকে তাকাতে চাই। নতুন ইনিংসে পরিবারকে সঙ্গ দিতে চাই।’

আইপিএলসহ অন্যান্য ফ্র্যাঞ্চাইজি লিগ মিলিয়ে ৩৪০টি ম্যাচ খেলেছেন ডি ভিলিয়ার্স। যেখানে চারটি সেঞ্চুরি ও ৫৯টি হাফ সেঞ্চুরিসহ ৯ হাজার ৪২৪ রান করেন তিনি। বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) রংপুর রাইডার্সের হয়েও খেলেছেন তিনি।

দেশের হয়ে ১১৪ টেস্টে ৮৭৬৫ রান, ২২৮ ম্যাচে ৯৫৭৭ রান ও ২২৮টি টি-টোয়েন্টিতে ১৬৭২ রান করেছেন ৩৭ বছর বয়সী ডি ভিলিয়ার্স।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

দেশকে স্বনির্ভর করা বর্তমান সরকারের অঙ্গীকার : পানিসম্পদ মন্ত্রী

সব ধরনের ক্রিকেট থেকে অবসরের সিদ্ধান্ত ডি ভিলিয়ার্সের

আপডেট সময় ০৬:৩১:৪৫ অপরাহ্ন, শুক্রবার, ১৯ নভেম্বর ২০২১