ঢাকা ০২:৩০ অপরাহ্ন, শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জনজীবনে শান্তি ও নিরাপত্তা ফিরিয়ে আনাই সরকারের অগ্রাধিকার : প্রধানমন্ত্রী রাজনৈতিক হয়রানিমূলক মামলা প্রত্যাহারে পদক্ষেপ নিয়েছে সরকার : আইনমন্ত্রী স্বাধীনতা পুরস্কার হস্তান্তর করেছেন প্রধানমন্ত্রী ২৫ ভরি স্বর্ণালঙ্কারসহ প্রতারক কন্টেন্ট ক্রিয়েটর মনির গ্রেপ্তার মুন মেমোরিয়ালের এসএসসি পরীক্ষার্থীদের বিদায়ী সংবর্ধনা বকশীগঞ্জের কৃষকেরা বিনামূল্যে পেল বীজ সার গণপরিবহনে যাত্রীবান্ধব সেবার দাবিতে সনাকের মানববন্ধন শেরপুরে ১ লাখ ৬১ হাজার শিশুকে হামের টিকা দেওয়া হবে টাইমের ২০২৬ সালের ১০০ প্রভাবশালী ব্যক্তির তালিকায় তারেক রহমান আগামী দুই মাসেও জ্বালানি তেলের সমস্যা হবে না : জ্বালানি মুখপাত্র

পিংনা ইউপি চেয়ারম্যান জয়ের সংবাদ সম্মেলন

সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন পিংনা ইউপি চেয়ারম্যান খন্দকার মোতাহার হোসেন জয়। ছবি: বাংলারচিঠিডটকম

সরিষাবাড়ী প্রতিনিধি, বাংলারচিঠিডটকম: জামালপুরের সরিষাবাড়ী উপজেলার আটটি ইউনিয়নের মধ্যে সাতটি ইউনিয়নের চতুর্থ ধাপের তফসিল ঘোষণা করা হয়েছে। ঘোষিত তফসিলে পিংনা ইউনিয়নের নাম না থাকায় ইউপি চেয়ারম্যান খন্দকার মোতাহার হোসেন জয়ের বিরুদ্ধে নানা ষড়যন্ত্রমূলক অপপ্রচার করে আসছে একটি কুচক্রিমহল। এর প্রতিবাদে ১৬ নভেম্বর দুপুরে পিংনা ইউনিয়ন পরিষদ মিলনায়তনে সংবাদ সম্মেলন করেন মোতাহার হোসেন জয়।

জানা যায়, ১০ নভেম্বর চতুর্থ ধাপের ইউপি নির্বাচনের তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন। এ ঘোষিত তফসিলে জামালপুরের সরিষাবাড়ীতে ৮টি ইউনিয়নের মধ্যে ৭টি ইউনিয়নের তফসিল ঘোষণা করা হয়। এতে উপজেলার পিংনা ইউনিয়নের অধিকাংশ গ্রাম যমুনা নদীর ভাঙনের শিকার। ফলে ইউনিয়নের মানচিত্র পরিবর্তন হওয়ায় সীমানা জটিলতা ইস্যুতে আদালতে মামলা থাকায় ২০১১ সালের পর থেকে পিংনা ইউপির নির্বাচন বন্ধ রয়েছে। সম্প্রতি মামলাটি উচ্চ আদালতে নিষ্পত্তি হয়েছে। এদিকে নির্বাচনে কমিশন উপজেলার অন্য ৭টি ইউনিয়নের তফসিল ঘোষণা করলেও সেখানে পিংনা ইউনিয়ন উল্লেখ করা হয়নি। এতে স্থানীয় কিছু কুচক্রী মহল বর্তমান চেয়ারম্যান খন্দকার মোতাহার হোসেন জয়ের বিরুদ্ধে নানা অপপ্রচারসহ ষড়যন্ত্র করে আসছে। এর প্রতিবাদে এলাকার সুশীল সমাজ, ইউপি সদস্য ও সাধারণ ভোটারদের ব্যানারে সংবাদ সম্মেলন করেন ইউপি চেয়ারম্যান মোতাহার হোসেন জয়।

এ সময় ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি মেহেদী হাসান জয় ও সাধারণ সম্পাদক ফজলে রাব্বি বিদ্যুৎ, নিকাহ্ রেজিস্ট্রার রফিকুল ইসলাম, হাফেজ মাওলানা মিজানুর রহমান প্রমুখ বক্তব্য রাখেন।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জনজীবনে শান্তি ও নিরাপত্তা ফিরিয়ে আনাই সরকারের অগ্রাধিকার : প্রধানমন্ত্রী

পিংনা ইউপি চেয়ারম্যান জয়ের সংবাদ সম্মেলন

আপডেট সময় ০৭:০৪:৪৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ নভেম্বর ২০২১