ঢাকা ০৯:১৮ পূর্বাহ্ন, সোমবার, ১১ মে ২০২৬, ২৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ফটো ফিচার : সন্তান কখনো বাবার কাছে বোঝা হয় না সন্তানের প্রথম আশ্রয় মা, শিক্ষক, আজীবনের পথপ্রদর্শক : সমাজকল্যাণ মন্ত্রী অব্যবহৃত ৬ শিশু হাসপাতাল দ্রুত চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর জনগণের আস্থা অর্জন করতে পুলিশ সদস্যদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান পুলিশের যৌক্তিক দাবিসমূহ পূরণ করা হবে : স্বরাষ্ট্রমন্ত্রী ওয়াকিমুলের তৈরি স্মার্ট কারে চড়লেন প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের বন্ধ রাষ্ট্রায়ত্ত চিনিকলগুলো পুনরায় চালু করতে সরকার দৃঢ় প্রতিজ্ঞ মেলান্দহে মসজিদের টাকা আত্মসাতের অভিযোগে সাবেক সভাপতির বিরুদ্ধে মানববন্ধন মাদারগঞ্জ-সারিয়াকান্দি নৌরুটে দ্বিতীয় যমুনা সেতু নির্মাণের দাবিতে মানববন্ধন শিশুকে ধর্ষণের চেষ্টাকারী গ্রেপ্তার

নকলায় অবাধ ও গ্রহণযোগ্য ইউপি নির্বাচনের লক্ষ্যে ভোট কেন্দ্র পরিদর্শন করলেন ইউএনও

নকলায় অবাধ ও গ্রহণযোগ্য ইউপি নির্বাচনের লক্ষ্যে ভোট কেন্দ্র পরিদর্শন করেন ইউএনও মোস্তাফিজুর রহমান। ছবি: বাংলারচিঠিডটকম

শফিউল আলম লাভলু, নকলা প্রতিনিধি, বাংলারচিঠিডটকম: শেরপুরের নকলায় আসন্ন ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের ভোট কেন্দ্র পরিদর্শন করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোস্তাফিজুর রহমান। পরিদর্শনকালে নকলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মুশফিকুর রহমান ও উপজেলা নির্বাচন কর্মকর্তা তারেক আজিজ উপস্থিত ছিলেন।

১৫ নভেম্বর সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বিভিন্ন ভোট কেন্দ্র পরিদর্শন করেন তিনি। আগামী ২৮ নভেম্বর এ উপজেলার ৯টি ইউনিয়নের ৮২টি কেন্দ্রে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। তারমধ্যে উপজেলা প্রশাসন, পুলিশ বিভাগ, নির্বাচন কমিশন কয়েকটি ভোট কেন্দ্রকে ঝুঁকিপূর্ণ ও অধিক ঝুঁকিপূর্ণ হিসেবে চিহিৃত করেছেন।

এসব ভোট কেন্দ্রে অবাধ সুষ্ঠ ও নিরপেক্ষ নির্বাচন উপহার দেওয়ার লক্ষ্যে ইতোমধ্যে প্রয়োজনীয় প্রস্তুতিও নিচ্ছেন উপজেলা প্রশাসন, পুলিশ বিভাগ ও নির্বাচন কমিশন। এরই অংশ হিসেবে এদিন নকলা উপজেলার বিভিন্ন ওয়ার্ডে অবস্থিত ভোট কেন্দ্রগুলো দেখতে সরেজমিনে যান উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোস্তাফিজুর রহমান।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মোস্তাফিজুর রহমান বলেন, ভোট কেন্দ্রগুলোকে ব্যবহার উপযোগী করতে সংশ্লিষ্টদের নির্দেশনাও দিয়েছেন। অনুষ্ঠিতব্য ইউপি নির্বাচনে নিচ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা ও সুষ্ঠু নির্বাচনী পরিবেশ নিশ্চিতে সর্বোচ্চ সংখ্যক আইনশৃঙ্খলাবাহিনী থাকবে। ইউপি নির্বাচন সুষ্ঠু, অবাধ, গ্রহণযোগ্য পরিবেশে সম্পন্ন করতে প্রশাসন যাবতীয় প্রস্তুতি নিচ্ছে। পাশাপাশি সুন্দর পরিবেশে ভোট গ্রহণের জন্য কেন্দ্রগুলোকে ব্যবহার উপযোগী করতে সরেজমিন পরিদর্শনপূর্বক প্রয়োজনীয় উদ্যোগ নেয়া হচ্ছে।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ফটো ফিচার : সন্তান কখনো বাবার কাছে বোঝা হয় না

নকলায় অবাধ ও গ্রহণযোগ্য ইউপি নির্বাচনের লক্ষ্যে ভোট কেন্দ্র পরিদর্শন করলেন ইউএনও

আপডেট সময় ০৬:০২:১১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ নভেম্বর ২০২১