ঢাকা ১২:২৪ অপরাহ্ন, বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শিক্ষকতাকে মেধাবীদের পছন্দের প্রথম পেশা করতে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর : তথ্যমন্ত্রী চরযথার্থপুর দাখিল মাদরাসার দপ্তরীকে মারধরের প্রতিবাদে মানববন্ধন নকলায় বিশ্ব শিক্ষক দিবস পালিত মাদারগঞ্জে আগুনে পুড়ল ৪ গরু, দগ্ধ আরও দুটি প্রধানমন্ত্রীর সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের সাক্ষাৎ ওয়েজবোর্ড বাস্তবায়নে উদ্যোগ নেবে সরকার : তথ্য প্রতিমন্ত্রী লটারির মাধ্যমে সাব-রেজিস্ট্রার বদলি ৬ অক্টোবর সরিষাবাড়ী উপজেলা বিএনপির সভাপতি আজিম উদ্দিনের স্মরণসভা অনুষ্ঠিত যানবাহন চালকদের দক্ষতা বৃদ্ধিতে জামালপুরে বিআরটিএ’র প্রশিক্ষণ কর্মশালা

নালিতাবাড়ীতে র‌্যাবের অভিযানে ৪০০ গ্রাম গাঁজাসহ গ্রেপ্তার ১

গ্রেপ্তার মাদক ব্যবসায়ী মো. আমিনুল ইসলাম।

নিজস্ব প্রতিবেদক, জামালপুর, বাংলারচিঠিডটকম : শেরপুর জেলার নালিতাবাড়ী উপজেলার সন্ন্যাসী ভিটা গ্রামে ৭ নভেম্বর রাতে অভিযান চালিয়ে ৪০০ গ্রাম গাঁজাসহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র‌্যাব-১৪।

গ্রেপ্তার মাদক ব্যবসায়ী হলেন মো. আমিনুল ইসলাম (২২)। তিনি ওই সন্ন্যাসী ভিটা গ্রামেরই মো. হাশেম আলীর ছেলে।

র‌্যাবের জামালপুর ক্যাম্পের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

জানা গেছে, র‌্যাব-১৪, সিপিসি-১, জামালপুর ক্যাম্পের কোম্পানি কমান্ডার স্কোয়াড্রন লিডার আশিক উজ্জামানের নেতৃত্বে এবং অতিরিক্ত পুলিশ সুপার মৃনাল কান্তি সাহার উপস্থিতিতে র‌্যাবের একটি আভিযানিক দল ৭ নভেম্বর রাত সাড়ে ১০টার দিকে শেরপুর জেলার নালিতাবাড়ী উপজেলার সন্ন্যাসী ভিটা গ্রামস্থ ১১ নম্বর বাঘবেড় ইউনিয়ন পরিষদের সামনে পাঁকা রাস্তার ওপর অভিযান পরিচালনা করে গাঁজাসহ মাদক ব্যবসায়ী মো. আমিনুল ইসলামকে গ্রেপ্তার করে। তার কাছ থেকে ৪০০ গ্রাম গাঁজা ও একটি মোবাইল উদ্ধার করা হয়। গাঁজার আনুমানিক মূল্য ১২ হাজার টাকা।

র‌্যাব জানায়, গ্রেপ্তার ওই মাদক ব্যবসায়ী দীর্ঘদিন যাবৎ শেরপুর জেলার নালিতাবাড়ী থানাধীন বিভিন্ন স্থানে মাদক ক্রয়-বিক্রয় ও সরবরাহ করে আসছিল। মাদকের মতো সামাজিক ব্যাধির বিরুদ্ধে র‌্যাবের অভিযান অব্যাহত থাকবে।

র‌্যাব আরও জানায়, গ্রেপ্তার আসামির বিরুদ্ধে নালিতাবাড়ী থানায় মামলা দায়ের করা হয়েছে।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

শিক্ষকতাকে মেধাবীদের পছন্দের প্রথম পেশা করতে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী

নালিতাবাড়ীতে র‌্যাবের অভিযানে ৪০০ গ্রাম গাঁজাসহ গ্রেপ্তার ১

আপডেট সময় ০৯:৩২:২৯ অপরাহ্ন, সোমবার, ৮ নভেম্বর ২০২১