ঢাকা ০২:৫২ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
একজন দক্ষ কর্মী রাষ্ট্রের উন্নয়নে অবদান রাখতে পারে : পুলিশ সুপার ফারাহানা ইসলামপুর প্রেসক্লাবে ডেইলি বাংলাদেশ পোর্টালের সম্পাদক শাহিদকে সংবর্ধনা সাংবাদিক আলিফ হত্যার প্রতিবাদে দেওয়ানগঞ্জে মানববন্ধন জনগণকে দেওয়া সকল প্রতিশ্রুতি রক্ষা করছে বিএনপি : সংসদ সদস্য শামীম তালুকদার প্রকৃতি রক্ষার বৈশ্বিক লক্ষ্য অর্জনের উপায় খুঁজতে আর্মেনিয়ায় জাতিসংঘ সম্মেলন শুরু ট্রাম্পের সমালোচনার মুখে উত্তেজনা প্রশমনে মার্কিন দূতদের সঙ্গে জেলেনস্কির আলোচনা জেলেনস্কির সমালোচনায় ট্রাম্প, রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা শিথিলের সিদ্ধান্তের পক্ষে সাফাই মাদারগঞ্জে পূজামণ্ডপ পরিদর্শন করলেন এমপি মোস্তাফিজুর রহমান বাবুল বস্তুনিষ্ঠতা এবং পেশাদারিত্ব কালবেলাকে শীর্ষে নিয়ে গেছে : অতিরিক্ত পুলিশ সুপার ইয়াহিয়া মামুন। জাতীয় স্বার্থ, সার্বভৌমত্ব ও আত্মমর্যাদা রক্ষাই হবে আগামীর বাংলাদেশের মূল অঙ্গীকার : প্রধানমন্ত্রী

বিশ্বকাপ থেকে ভারতের বিদায়, সেমিফাইনালে নিউজিল্যান্ড

বাংলারচিঠিডটকম ডেস্ক ❑ চলমান টি-২০ বিশ্বকাপে সুপার টুয়েলভে নিজেদের শেষ ম্যাচে আফগানিস্তানকে ৮ উইকেটে হারিয়েছে নিউজিল্যান্ড। কিউইদের জয়ে টুর্নামেন্ট থেকে বিদায় নিয়েছে স্বাগতিক ভারত। একইসঙ্গে আফগানিস্তানের বিদায়ঘণ্টাও বেজে গেছে।

আবু ধাবির জায়েদ ক্রিকেট স্টেডিয়ামে আগে ব্যাট করে ৮ উইকেটে ১২৪ রান সংগ্রহ করেছিল আফগানিস্তান। জবাবে ২ উইকেট হারিয়েই লক্ষ্যে পৌঁছে যায় নিউজিল্যান্ড। বাকি ছিল আরো ১১ বল।

পাঁচ ম্যাচে ৮ পয়েন্ট নিয়ে গ্রুপ টু থেকে দ্বিতীয় দল হিসেবে টি-২০ বিশ্বকাপের সেমিফাইনাল নিশ্চিত করেছে নিউজিল্যান্ড। নিজেদের শেষ ম্যাচে ভারত যে ব্যবধানেই জিতুক, তারা আর সেমিতে উঠতে পারবে না।

নিউজিল্যান্ডের হয়ে রান তাড়া করতে নামেন মার্টিন গাপটিল ও ড্যারিল মিচেল। দলীয় ২৬ ও ব্যক্তিগত ১৭ রানে ফেরেন মিচেল। গাপটিলও এদিন ২৮ রানের বেশি করতে পারেননি।

ডেভন কনওয়েকে নিয়ে বাকি পথ সহজেই পাড়ি দেন কিউই অধিনায়ক কেন উইলিয়ামসন। শেষ পর্যন্ত দুজন অপরাজিত থাকেন যথাক্রমে ৩৬ ও ৪০ রানে। আফগানদের হয়ে উইকেট দুটি নেন রশিদ খান ও মুজিব উর রহমান।

এর আগে টস জিতে ব্যাটিং করার সিদ্ধান্ত নেন আফগানিস্তান অধিনায়ক মোহাম্মদ নবী। ব্যাট করতে নেমে পাওয়ার প্লে-তে ৩ উইকেট হারিয়ে কিছুটা বিপদে পড়ে আফগানরা। হজরতউল্লাহ জাজাই, মোহাম্মদ শেহজাদ ও রহমানুল্লাহ গুরবাজ ফেরেন যথাক্রমে ২,৪ ও ৬ রান।

শুরুতে তিন উইকেট হারানোর পর দলের হাল ধরেন গুলবাদিন নাইব ও নাজিবুল্লাহ জাদরান। দুজনে মিলে গড়েন ৩৫ রানের জুটি। ১৫ রানে গুলবাদিন ফেরার ফেরার পর আক্রমণাত্মকভাবে খেলতে থাকেন নাজিব। তার সঙ্গে যোগ দেন নবী।

পঞ্চম উইকেটে ৫৯ রানের জুটি গড়েন নাজিব ও নবী। তবে ব্যক্তিগত ১৪ রানে নবী আউট হওয়ার পর আবারো ব্যাটিং ধসে পড়ে আফগানরা। দলের হয়ে একাই লড়াই করেন নাজিব। আউট হওয়ার আগে তিনি খেলেন ৪৮ বলে ৭৩ রানের দুর্দান্ত এক ইনিংস।

নিউজিল্যান্ডের হয়ে একাই তিন উইকেট নেন ট্রেন্ট বোল্ট। এছাড়া টিম সাউদি দুটি এবং অ্যাডাম মিলনে, জিমি নিশাম ও ইশ সোধি একটি করে উইকেট শিকার করেন।সূত্র:ডেইলি বাংলাদেশ।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

একজন দক্ষ কর্মী রাষ্ট্রের উন্নয়নে অবদান রাখতে পারে : পুলিশ সুপার ফারাহানা

বিশ্বকাপ থেকে ভারতের বিদায়, সেমিফাইনালে নিউজিল্যান্ড

আপডেট সময় ০৭:৪৬:০৬ অপরাহ্ন, রবিবার, ৭ নভেম্বর ২০২১