ঢাকা ১২:২৮ পূর্বাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জাতীয় গ্রিডে দিনে আরো ১২.৫ মিলিয়ন ঘনফুট গ্যাস সরবরাহ শুরু : জ্বালানি প্রতিমন্ত্রী ৭ দফা দাবি বাস্তবায়নে জামালপুরে দলিল লেখক সমিতির সমাবেশ অনুষ্ঠিত বকশীগঞ্জের লাউচাপড়া পর্যটন কেন্দ্রের উন্নয়নে কনসালটেন্ট সভা অনুষ্ঠিত কুলকান্দিতে ইউনিয়ন বিএনপিরকর্মী সমাবেশ অনুষ্ঠিত স্থানান্তরের আবেদন নেই : জাল কাগজে বদলে গেল সম্ভাব্য মেম্বার প্রার্থীর ভোটার এলাকা জামালপুরে রোটারি ক্লাবের উদ্যোগে মাদকবিরোধী শোভাযাত্রা অনুষ্ঠিত বকশীগঞ্জে ইউএনও’র অভিযানে ২৩ বস্তা সার জব্দ বীর মুক্তিযোদ্ধা আহসানুল করিমের দাফন সম্পন্ন, দেওয়া হয় রাষ্ট্রীয় সম্মান স্কুলছাত্রীকে ইভটিজিংয়ের অপরাধে যুবকের কারাদণ্ড দেওয়ানগঞ্জে নদী থেকে শিশুর গলিত মরদেহ উদ্ধার

দ্রুততম ১০০ উইকেট শিকারের রেকর্ড গড়লেন রশিদ

বাংলারচিঠিডটকম ডেস্ক ❑ টি-টোয়েন্টি ক্রিকেটে দ্রুত ১শ’ উইকেট শিকারের কীর্তি গড়লেন আফগানিস্তানের অধিনায়ক রশিদ খান।

সপ্তম টি-টোয়েন্টি বিশ্বকাপে গতরাতে পাকিস্তানের বিপক্ষে ৪ ওভারে ২৬ রানে ২ উইকেট নেন রশিদ। এতে ৫৩ ম্যাচে শততম উইকেট শিকারের ক্লাবে নাম লেখান রশিদ।

রশিদের আগে টি-টোয়েন্টিতে শততম উইকেট শিকার করেছেন বাংলাদেশের সাকিব আল হাসান, শ্রীলংকার লাসিথ মালিঙ্গা ও নিউজিল্যান্ডের টিম সাউদি।

সাকিব-মালিঙ্গা ও সাউদির চেয়ে কম ম্যাচ খেলে টি-টোয়েন্টিতে ১শ’ উইকেট শিকারের রেকর্ড স্পর্শ করলেন রশিদ।

এর আগের রেকর্ডটি ছিলো মালিঙ্গার। ৭৬ ম্যাচে ১শ উইকেট শিকার করেছিলেন তিনি। মালিঙ্গাকে সরিয়ে এখন রেকর্ডের মালিক রশিদ।

৮২ ম্যাচে ১শ’ উইকেট নেন সাউদি। আর ৮৩ ম্যাচে ১শ উইকেট শিকার করেন সাকিব। রশিদের মত চলমান বিশ্বকাপেই টি-টোয়েন্টি ক্যারিয়ারে ১শ উইকেট শিকারের ক্লাবে প্রবেশ করেন সাকিব ও সাউদি।

বর্তমানে টি-টোয়েন্টিতে ১১৭ উইকেট নিয়ে সবার ওপরে রয়েছেন সাকিব। ১০৭ উইকেট নিয়ে দ্বিতীয় স্থানে মালিঙ্গা, ১০১ উইকেট নিয়ে তৃতীয় স্থানে রশিদ এবং ১০০ উইকেট নিয়ে চতুর্থ স্থানে রয়েছেন সাউদি।

শুধুমাত্র টি-টোয়েন্টিতেই নয়। ওয়ানডেতেও দ্রুততম ১শ’ উইকেট শিকার করেছিলেন রশিদ। মাত্র ৪৪ ম্যাচ খেলে ১শ’ উইকেটের মাইলফলক স্পর্শ করেন তিনি।

আপলোডকারীর তথ্য

জাতীয় গ্রিডে দিনে আরো ১২.৫ মিলিয়ন ঘনফুট গ্যাস সরবরাহ শুরু : জ্বালানি প্রতিমন্ত্রী

দ্রুততম ১০০ উইকেট শিকারের রেকর্ড গড়লেন রশিদ

আপডেট সময় ০৭:৩১:৪৩ অপরাহ্ন, শনিবার, ৩০ অক্টোবর ২০২১