ঢাকা ০৮:০৬ পূর্বাহ্ন, সোমবার, ১৩ জুলাই ২০২৬, ২৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ঢামেক হাসপাতালকে মানবিক নেতৃত্বের নতুন প্রতিষ্ঠান হিসেবে গড়ার আহ্বান ডা. জুবাইদা রহমানের দেশের ইতিহাসে সর্বোচ্চ পরিমাণের খাদ্যশস্যের মজুত রয়েছে : খাদ্য প্রতিমন্ত্রী জলাবদ্ধতা নিরসনে দ্রুত কার্যকর পদক্ষেপ নেয়া হবে : ওয়ারেছ আলী মামুন ইসলামপুরে এমপি’র গাড়ি ভাংচুর, প্রতিবাদে বিক্ষোভ মেয়র পদে নির্বাচন করতে আগ্রহী ফিরোজ মিয়া’র উঠান বৈঠক সারাদেশে বন্যাদুর্গত মানুষের পাশে দাঁড়াতে প্রশাসন ও দলীয় নেতাকর্মীদের নির্দেশ প্রধানমন্ত্রীর চট্টগ্রাম বিভাগের পাঁচ জেলায় ১১ জুলাই এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত রাজনীতি ভোগের জন্য নয়, এটি জনগণের ভাগ্য পরিবর্তনের মাধ্যম : তথ্যমন্ত্রী নিখোঁজ শিশু সাদের সন্ধানের দাবিতে মানববন্ধন বকশীগঞ্জে বসতঘর লুটপাটের প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত

লিটন দাস ও লাহিরু কুমারাকে আইসিসির জরিমানা

বাংলারচিঠিডটকম ডেস্ক ❑ টি-টোয়েন্টি বিশ্বকাপে সুপার টুয়েলভে গ্রুপ-১এ নিজেদের প্রথম ম্যাচে বাকবিতণ্ডয় জড়িয়ে পড়ায় বাংলাদেশের ওপেনার লিটন দাস ও শ্রীলংকার পেসার লাহিরু কুমারাকে জরিমানার করেছে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)।

লিটনকে ম্যাচ ফি’র ১৫ শতাংশ এবং লাহিরুকে ২৫ শতাংশ জরিমানা করা হয়েছে বলে আইসিসির পক্ষ থেকে ২৫ অক্টোবর জানানো হয়েছে।

আইসিসি জানিয়েছে, লিটন-লাহিরু আইসিসি কোডের লেভেল-১ ভঙ্গ করেছেন। যা খেলার আচরণ বিধি পরিপন্থী।

২৪ অক্টোবর শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে বিশ্বকাপে সুপার টুয়েলভের ম্যাচে মুখোমুখি হয়েছিলো বাংলাদেশ ও শ্রীলংকা। বাংলাদেশ ইনিংসের ষষ্ঠ ওভারে ঘটনাটি ঘটে। ওই ওভারের পঞ্চম বলে কুমারার বলে আউট হন লিটন। লাহিরুর বলে মিড-অফে শ্রীলংকার অধিনায়ক দাসুন শানাকাকে ক্যাচ দেন লিটন। আউট হয়ে লিটন যখন প্যাভিলিয়নের পথে হাঁটছিলেন তখন তেড়ে গিয়ে বাংলাদেশের ওপেনারের সাথে তর্কে জড়ান লাহিরু। এক পর্যায়ে লাহিরুর দিকে ব্যাট তুলে মারার ইঙ্গিত করেন লিটন। যা আইসিসির আচরণ বিধির পরিপন্থী।

আচরণ বিধির ২ দশমিক ২০ অনুচ্ছেদ অনুযায়ী আচরণ বিধির নিয়ম ভঙ করায় লিটনকে ম্যাচ ফির ১৫ শতাংশ জরিমানার পাশাপাশি ১ ডিমেরিট পয়েন্ট দিয়েছে আইসিসি।

আর আচরণ বিধির ২ দশমিক ৫ অনুচ্ছেদ ভঙ্গ করেন লাহিরু। ম্যাচ ফি’র ২৫ শতাংশ জরিমানা ছাড়াও ১ ডিমেরিট পয়েন্ট দেওয়া হয়েছে লাহিরুকে।

লিটন-কুমারা নিজেদের অপরাধ স্বীকার করে নেয়ায় কোন আনুষ্ঠানিক শুনানির প্রয়োজন পড়েনি।

আইসিসির এলিট প্যানেলের ম্যাচ রেফারি জাভাগল শ্রীনাথ শাস্তি আরোপ করেছেন। লিটন-কুমারার বিরুদ্ধে অভিযোগ আনেন অনফিল্ড আম্পায়ার জোয়েল উইলসন ও আদ্রিয়ান হোল্ডস্টোক, থার্ড আম্পায়ার মাইকেল গফ ও ফোর্থ আম্পায়ার রড টাকার।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ঢামেক হাসপাতালকে মানবিক নেতৃত্বের নতুন প্রতিষ্ঠান হিসেবে গড়ার আহ্বান ডা. জুবাইদা রহমানের

লিটন দাস ও লাহিরু কুমারাকে আইসিসির জরিমানা

আপডেট সময় ০৭:৩৩:৪৪ অপরাহ্ন, সোমবার, ২৫ অক্টোবর ২০২১