ঢাকা ০৩:০৩ অপরাহ্ন, বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শিক্ষকতাকে মেধাবীদের পছন্দের প্রথম পেশা করতে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর : তথ্যমন্ত্রী চরযথার্থপুর দাখিল মাদরাসার দপ্তরীকে মারধরের প্রতিবাদে মানববন্ধন নকলায় বিশ্ব শিক্ষক দিবস পালিত মাদারগঞ্জে আগুনে পুড়ল ৪ গরু, দগ্ধ আরও দুটি প্রধানমন্ত্রীর সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের সাক্ষাৎ ওয়েজবোর্ড বাস্তবায়নে উদ্যোগ নেবে সরকার : তথ্য প্রতিমন্ত্রী লটারির মাধ্যমে সাব-রেজিস্ট্রার বদলি ৬ অক্টোবর সরিষাবাড়ী উপজেলা বিএনপির সভাপতি আজিম উদ্দিনের স্মরণসভা অনুষ্ঠিত যানবাহন চালকদের দক্ষতা বৃদ্ধিতে জামালপুরে বিআরটিএ’র প্রশিক্ষণ কর্মশালা

ভারত ও নেপালে বন্যা ও ভূমিধসে ১১৬ জনের মৃত্যু

বাংলারচিঠিডটকম ডেস্ক ❑ ভারত ও নেপালে কয়েক দিনের ভয়াবহ বন্যা ও ভূমিধসে ১শ’র বেশী লোকের মৃত্যু হয়েছে। আরো অনেক নিখোঁজ রয়েছে। কর্মকর্তারা ২০ অক্টোবর এ কথা জানান।

ভারতের উত্তরাঞ্চলীয় উত্তরখন্ডের কর্মকর্তারা বলেছেন, গত কয়েক দিনে ৪৬ জনের মৃত্যু হয়েছে এবং ১১ জন নিখোঁজ রয়েছে। দক্ষিণের রাজ্য কেরালার মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ান বলেছেন, সেখানে ৩৯ জনের মৃত্যু হয়েছে।

প্রবল বৃষ্টি ও কয়েক দফা ভূমিধসে ১৯ অক্টোবর ভোরে নৈনিতাল অঞ্চলে পৃথক ৭টি ঘটনায় কমপক্ষে ৩০ জনের মৃত্যু হয়েছে, বেশ কয়েকটি স্থাপনা ধ্বংস হয়েছে।

স্থানীয় কর্মকর্তা প্রদীপ জৈন বার্তা সংস্থা এএফপি’কে বলেন, নিহতদের মধ্যে ৫ জন একই পরিবারের, ব্যাপক ভূমিধসে তাদের বাড়ি চাপা পড়ে।

নেপালের দুর্যোগ ব্যাবস্থাপনা বিভাগের কর্মকর্তা হুমকলা পান্ডে বলেন, গত তিন দিন ধরে প্রবল বর্ষনের পলে সৃষ্ট বন্যা ও ভূমিধসে ৩১ জনের মৃত্যু হয়েছে এবং ৪৩ জন নিখোঁজ রয়েছে।

তিনি বলেন, ‘এখনো বিভিন্ন এলাকায় বৃষ্টি হচ্ছে। আমরা এসব এলাকা থেকে তথ্য সংগ্রহ করছি। মৃত্যুর সংখ্যা আরো বাড়তে পারে।’

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

শিক্ষকতাকে মেধাবীদের পছন্দের প্রথম পেশা করতে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী

ভারত ও নেপালে বন্যা ও ভূমিধসে ১১৬ জনের মৃত্যু

আপডেট সময় ০৮:২৮:৩৩ অপরাহ্ন, বুধবার, ২০ অক্টোবর ২০২১