ঢাকা ১১:২৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ধর্ম-বর্ণ নির্বিশেষে মানুষের শান্তিপূর্ণ বসবাস নিশ্চিত করতে চায় সরকার: প্রধানমন্ত্রী দেশের জ্বালানি পরিস্থিতির উন্নতি হয়েছে : ইকবাল হাসান মাহমুদ অনিরাপদ খাদ্যের স্বাস্থ্য ঝুঁকি প্রতিরোধে আলোচনা সভা অনুষ্ঠিত বিজিবির অভিযানে ভারতীয় কসমেটিক পণ্য উদ্ধার ইসলামপুরে বৃদ্ধ দম্পত্তি চায় নিরাপদ ঘর, দুমুঠো খাবারের নিশ্চয়তা ইসলামপুরে পৃথক স্থানে বজ্রপাতে দু’জনের মৃত্যু হিউম্যান রাইটস ভয়েস বাংলাদেশের বকশীগঞ্জ শাখার সাধারণ সম্পাদক হলেন সাঈদ ঝর্নায় জ্বালানি তেল না আসায় ভোগান্তিতে ইসলামপুরবাসী আওনা ইউপি চেয়ারম্যান মেম্বারদের প্রতিবাদ সভা অনুষ্ঠিত সৌদি আরবে বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু, মদিনায় দাফন

নকলায় সংবাদ সম্মেলন করলেন ইউপি চেয়ারম্যান পদে নৌকার মনোনয়ন প্রত্যাশী শামীম

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য রাখেন আবু শামীম মমতাজ। ছবি: বাংলারচিঠিডটকম

শফিউল আলম লাভলু, নকলা প্রতিনিধি, বাংলারচিঠিডটকম : শেরপুরের নকলায় সামাজিক যোগাযোগ মাধ্যমে মিথ্যা অপবাদমূলক ও অপপ্রচার চালিয়ে সামাজিক ও রাজনৈতিক ভাবে হেয় করায় সংবাদ সম্মেলন করেছেন আবু শামীম মমতাজ। ১৮ অক্টোবর রাত সাড়ে ৭টার দিকে উপজেলার বালিগঞ্জ বাজারে ওই সাংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। শামীম উপজেলার পাঠাকাটা ইউনিয়নের কৈয়াকুড়ি গ্রামের মৃত বীরমুক্তিযোদ্ধা শওকত আলীর ছেলে এবং পাঠাকাটা ইউনিয়ন আওয়ামী যুবলীগের সভাপতি ও ইউনিয়ন পরিষদ নির্বাচনে নৌকার মনোনয়ন প্রত্যাশী।

এসময় পাঠাকাটা ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি বীরমুক্তিযোদ্ধা নবীউর রহমান, প্রচার সম্পাদক ছাইফুল ইসলাম, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক রহুল আমিন, ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি রফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক ফরহাদ হোসেন, ইউনিয়ন যুবলীগের সহসভাপতি আনোয়ার হোসেন, বীর মুক্তযোদ্ধা মমতাজ আলী মন্টু, বীর মুক্তিযোদ্ধা আব্দুল মান্নানসহ স্থানীয় ভোটারগণ উপস্থিত ছিলেন।

আবু শামীম মমতাজ উপস্থিত সাংবাদিকদের সামনে লিখিত বক্তব্য পাঠ করে বলেন, আমি একজন মুক্তিযোদ্ধার সন্তান। পাঠাকাটা ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি ছিলাম বর্তমানে যুবলীগের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছি। মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড উপজেলা শাখার সিনিয়র সহসভাপতি। দীর্ঘদিন যাবৎ সামাজিক যোগাযোগ মাধ্যমে আমার নামে ভুয়া ফেসবুক একাউন্ট খুলে বিভিন্ন বিভ্রান্তিমূলক অপপ্রচার চালানো হচ্ছে। এ কারণে আমি ২০১৮ সালের ৩ মে নকলা থানায় একটি সাধারণ ডায়েরি করি (ডায়েরি নম্বর-৯৩) ও শেরপুর সদর থানায় ২০২১ সালের ১ জানুয়ারি আরেকটি সাধারণ ডায়েরি করি (ডায়েরি নম্বর-১৫৭৯)।

তিনি আরও বলেন, আমি ৩য় ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনে পাঠাকাটা ইউনিয়ন থেকে নৌকার মনোনয়পত্র সংগ্রহ করি। মনোনয়নপত্র সংগ্রহের পর থেকেই আমাকে একটি মহল নানাভাবে হেনস্থ করার চেষ্টা করছেন। আমার জনপ্রিয়তা, সামাজিক অবস্থান এবং দলীয় কর্মকান্ডে ঈর্ষান্বিত হয়ে একটি কুচক্রি মহল ষড়যন্ত্রকারী চক্র আমার মান মর্যাদা ক্ষুণœ ও দলীয় অবস্থান থেকে সরানোর জন্য এসব কর্মকান্ড চালাচ্ছেন। আর এসব করা হচ্ছে ‘Nilofa Easmin Flora ও নকলা অনলাইন সংবাদ’ নামের দুইটি ভুয়া ফেসবুক একাউন্ট থেকে। আমার বিভিন্ন অনুষ্ঠানের ছবি সুকৌশলে সংগ্রহ করে এবং তা এডিট করে মিথ্যা ও অপপ্রচারমূলক বক্তব্য উপরোক্ত আইডিতে প্রকাশ করে থাকে। আমি এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ধর্ম-বর্ণ নির্বিশেষে মানুষের শান্তিপূর্ণ বসবাস নিশ্চিত করতে চায় সরকার: প্রধানমন্ত্রী

নকলায় সংবাদ সম্মেলন করলেন ইউপি চেয়ারম্যান পদে নৌকার মনোনয়ন প্রত্যাশী শামীম

আপডেট সময় ০২:৪৮:০৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ অক্টোবর ২০২১